চিড়ার পোলাও

২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৪

শেয়ারঃ
0 1 0

( পোলাও চাউলের যে দাম তাতে কি পোলাও খাওয়া থেমে থাকবে কখনই নয়) তাই হয়ে যাক এখনই চিড়ার পোলাও





উপকরণ:
চিড়া ২ কাপ, আলু মাঝারি ১টি, ফুলকপি ছোট ১টি, মটরশুঁটি ১/২ কাপ, গাজর ছোট চৌকো টুকরো ১/৩ কাপ, পেঁয়াজ কুচি ১/৪ কাপ, আদা কুচি ১ চা চামচ, সয়াবিন তেল ১/৪ কাপ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, চিনি ১/২ চা চামচ, কাঁচামরিচ ৩টি, কারিপাতা ৩টি, নারিকেল কুরানো ৩ টেবিল চামচ, বা সিদ্ধ ডিম কুচি ২টি, লবণ স্বাদ অনুযায়ী।

প্রস্তুত প্রনালি:
১। চিড়া ঝেড়ে বেছে নিন। ধুয়ে ঢেকে রাখুন। নরম ও ঝরঝরে হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
২। আলু, কপি ছোট টুকরা করে তেলে আলাদা আলাদা নরম করে ভেজে তুলে নিন। মটরশুঁটি ও গাজর পানিতে তিন মিনিট ভাপিয়ে নিন।
৩। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ও আদা দিয়ে ভাজুন। চিড়া, কাঁচামরিচ, কারিপাতা, মটরশুঁটি, গাজর দিয়ে সামান্য ভেজে আলু, ফুলকপি দিন। নেড়ে লবণ, চিনি, গরম মসলা ও গোলমরিচ দিয়ে দু-তিন মিনিট ভাজুন। পরিবেশনের ডিশে নিয়ে নারিকেল অথবা ডিমের কুচি ছিটিয়ে দিয়ে গরম পরিবেশন করুন। ৪-৬ পরিবেশন।


 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৭
রুখসানা তাজীন বলেছেন: এই জিনিষ্টা আমি খুব ভালো বানাই। জরিণা আপার একটা হইলেও কমন পড়ছে।
২. ২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৫০
মীতু বলেছেন: আমি পারি না শিখে নিলাম ।
৩. ২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৫
কালপুরুষ বলেছেন: অনেকদিন আগে খেয়ছিলাম। স্বাদ ভুলে গেছি। নতুন করে আবার খেয়ে দেখতে হবে।

আপনি আমার খরচ বাড়ানোর ব্যবস্থা করেছেন।
৪. ২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০১
মহাকাল বলেছেন:
কালাংকেল আমারে আনব্লক করবেন্না নাকি ?? ;)
৫. ২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৮
আইরিন সুলতানা বলেছেন: এইটা আমি আগে অনেক রান্না করতাম বন্ধু-বান্ধব কিনবা অন্য কেউ আসলে......ওরা খুব পছন্দ করত...

অনেকদিন এই আইটেমটা করা হয়না আর দেখি...সামনে এক ছুটির দিনে রান্না করব...

৬. ২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৪৫
আন্দালীব বলেছেন: আমি খাইনি কখনো, ইন ফ্যাক্ট এরকম কিছু যে বানানো যায় আজকে জানা হলো।

ইভা আপা, আপনার রেসিপিগুলো ভালো লাগে।

এইটাতে নারকেল বাদ দিলে কি স্বাদের খুব হেরফের হবে? ওইটা বাদ দিয়ে একটা ট্রাই মারার প্লান আছে সময়সুযোগে।

ভালো থাকবেন।
৭. ২৮ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৪৬
আরিফ থেকে আনা বলেছেন: এইরকম রেসিপি দিয়া রাইন্ধা খাইলে কবেই মোটা হয়া যাইতাম :(
৯. ২৮ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
অরূপ রতন বলেছেন: এটা অনেকবার খেয়েছি। খুব প্রিয় একটা খাবার।
১০. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ৮:১১
চিকনমিয়া বলেছেন: এইডা মজা লাগে না:(
মাইনাচ
১১. ০৮ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪১
নিলিমা বলেছেন: মজার খাবার, তবে সবাই খায় না।

 

মোট সময় লেগেছে ০.৯৬২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই