ইলিশমাথায় কচুশাকের ভর্তা

০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৬

শেয়ারঃ
0 0 0

ইলিশমাথায় কচুশাকের ভর্তা

উপকরণ :
কচুরশাক ২৫০ গ্রাম, ইলিশ মাছের মাথা ১টি, লেবুর খোসার কুচি ১ চা চামচ, কাসুন্দি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৪-৫টি, রসুন কোয়া ৪টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, সরষের তেল ১ টেবিল চামচ, লবণ প্রয়োজনমতো, লেবুর রস ১ টেবিল চামচ।

প্রণালী :
কচুর পাতা গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে। এবার মাছের মাথার সঙ্গে পেঁয়াজ বাদে সব উপকরণ একসঙ্গে মাখিযে একটার পর একটা পাতা রেখে ওপরের পাতায় মাখানো মাথা দিয়ে পাতা গোল (রোল) করে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। এবার বসানো ভাতের ওপর অথবা ভাপে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে প্রথমে মাথাটা পাটায় বেটে শাক মিশিয়ে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

নোটঃ ইলিশ মাথা ছাড়াও একই নিয়মে ভর্তা করা যাবে উপকরণ গুলো পরিমান মত নিতে হবে।

-ইন্টারনেট।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৫১
কৌশিক বলেছেন: জরিণা বেগম - এই খাদ্যটি রন্ধন করিয়া রাজামশাইয়ের দরবারের উপস্থাপন করা হোক।
২. ০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৫
রাজামশাই বলেছেন: ওরে আমার দরবারে নিয়ে আয়ে দেখি খেতে কেমন?
৩. ০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৫
বন্ধনহীন বলেছেন: এ ধরণের খাবার তো খাওয়া দুরের কথা, নামও শুনি নাই।
তবে মনে হচ্ছে খেতে খুব মজাই হবে।

কেউ এটা রান্না করলে, ডাক দিয়েন। উড়ে চলে আসবো।
৪. ০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৬
সৃজন বলেছেন: কৌশিক.................তুমি রাজা মশাইরে কচু দিতে বল??
৫. ০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৭
এরশাদ বাদশা বলেছেন: আমার প্রিয় মাছ ইলিশ। তবে সেটা সর্ষে বাটা দিয়ে হলে, তবেই।

আপনার ব্লগ তো দেখি খাওয়া খাদ্যে ভরপুর।:#)

সিদ্দিকা কবীরকে ফেইল মারবেন নাকি?
৬. ০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৬
হুমায়ুন বলেছেন: মাওয়া ঘাটে এক মহিলা চিতই পিঠা বিক্রি করে সাথে ইলিশ মাছের মাথার ভর্তা দেয় খেতে খুব সুস্বাদু।

 

মোট সময় লেগেছে ০.৯৪৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই