আমার প্রিয় পোস্ট

কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ

ভেলরি টেইলর, আপনি এইবার অফ যান

২৮ শে মে, ২০০৭ রাত ১২:৫৮

শেয়ারঃ
0 0 0

রাখুন আপনার মানবসেবা
এইবার ধর্ম-কর্মে মন দিন,
বয়স তো কম হল না, এবার ক্ষান্ত দিন।
পোড়ামুখে পড়ে আছেন
অহেতুকদের ধরে আছেন
এক জীবনে অনেক তো হল, বলি ফেরত যান।

কি বললেন, যাবেন না?

তা বলতেই পারেন,
কই আর যাবেন বলুন, থাকুন।
আমাদের কোনো অসুবিধা নেই,
এতদিন থাকতে দিলাম, আর এখন পারবো না!

তবে কিনা, বুঝলেনই তো এখন আমরা আছি।
ম্যানেজেরিয়াল ব্যাপারে আপনার না থাকাই শ্রেয়
বিদেশী মানুষ আপনি, ভাংগাচুরাদের বলেন ভালবাসি
তা যত ইচ্ছা বলুন, ওদের নিয়ে আনন্দ করুন, ফুর্তি করুন
আপনাকে ওদের দরকার, আমাদের তো নয়।
ওদের মত আপনারও
আনন্দ দরকার,
চুপ মেরে মেয়ের খাতায় আঁকিবুকি করুন
এদিক নিয়ে ভাববেন না
আমরা সব গুছিয়ে নেবো।

আপনি বরং পরিবারে সময় দিন।

টাকা পয়সা নিয়ে ভাববেন না,
এজন্য আমরা আছি, সব গুছিয়ে দেবো।
এমন ম্যানেজ করবো যা আপনার ছত্রিশ বছরের প্রবাস জীবনে
কোনোদিন দেখেননি, করা তো দূরের কথা।
ভিক্ষা ছাড়াও যে দাতব্য হয়ে উঠে তা দেখিয়ে দেব।
কত হাজার এফ.সি.আর.পির ফান্ড নিজে ভরে দিয়ে এলাম!

আর এখন তো সবকিছুই পন্য, তাহলে এই সিআরপি নয় কেন?

কি বললেন? আর যাদের জন্য দাতব্য, তারা?
ওহ, এই ব্যাপার!
ওদেরকে দিয়ে দিন অখন্ড অবসর
ওদের তো এখন অবসর
আপনারও।

ওদের জন্য আপনি তো আছেনই।

এত বড় একটা প্রতিষ্ঠান, সেবা, চ্যারেটি, চিকিতসা, ফান্ড
আমাদের কাজ
ভেলরি টেইলর,
আপনি অনেক করেছেন
এবার আমাদেরকে করতে দিন।
আপনি এইবার অফ যান।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৮ শে মে, ২০০৭ দুপুর ১:৩৬
রবিনহুড বলেছেন: হুমমম... নদি পার হলে নৌকার আর দরকার কি? তাই না.....
এক মাঘে কি শীত যায়....
৩. ২৮ শে মে, ২০০৭ দুপুর ১:৪২
দ্রোহী বলেছেন: হ ঠিকাছে..........অফ যাইতাছে।
--
কবিতা ভাল হইছে।
৭. ০২ রা জুন, ২০০৭ রাত ১১:৩১
শাওন বলেছেন: এক রাতের গল্পর মত আরেকটা পর্ব পড়বো । পোস্ট ঝাড়েন ।
৮. ১৩ ই জুন, ২০০৭ সকাল ১১:৪৬
ফাহা বলেছেন: শাওন,
ভাইরে একটু মহা ব্যস্ত লেভেলে আছি ইদানিং। সময়টা পাইলেই ঝাড়বো, রেডি থাকো।
১০. ১৩ ই জুন, ২০০৭ বিকাল ৫:১৮
ফাহা বলেছেন: আরিফ ভাই, একটু ব্যস্ত সময় যাচ্ছে। আর তাছাড়া ব্লগের যে অবস্থা, আসতে ইচ্ছা করে না।
তবু আজকে আসলাম। খুব ভাল লাগছে সবাই চট্টগ্রাম ট্রাজেডি নিয়ে কিছু না কিছু করছে। এসব দেখে আবার উতসাহ পাচ্ছি।
সামনে থিসিস প্রপোজাল। শেষ হলেই নিয়মিত হব।
১১. ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৫
কানা বাবা বলেছেন:
পিরিয়োতে লৈয়া জাই...

 

মোট সময় লেগেছে ০.৯৮৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেবতার শবদেহ পিশাচের আসন হয় যদি
....
কি আসে যায় তাতে....

তান্ত্রিকের ধ্যান নদীর মতন বয়ে চলে নিরবধি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ