কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ

বৃষ্টি ভেজা দিনরাত্রি
১৩ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২১
সিঙ্গাপুরে আবার সেই বাজে, ভেজা আর অবিরাম বর্ষণ সিক্ত দিনরাত্রি শুরু হয়েছে।
এখানে সারাবছরই ঝরঝরঝর বৃষ্টি। অন্য সময় তবু মানা যায়। দিনের ফাঁকে ফাঁকে চিলতে চিলতে তেরছা রোদ হানা দেয় ঘরের দেয়ালে, বাস স্টপে কিংবা বিকালের মাঠে। হিউমিড রোদ। তবু মানা যায়।
অথচ গত কয়েকদিন কেবল যখন তখন মেজাজ চুপসে দেয়া বৃষ্টি,...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১১বার পঠিত
কম্পিউটারের স্ক্রীণশটের ভিডিও নেয়ার জন্য কোন সফটওয়্যার আছে কি?
০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:২৪
জরুরী প্রয়োজনে লিখছি।
ধরুন, আমি এই লেখাটা টাইপ করছি পাঁচ মিনিটে, এই পাঁচ মিনিটের কম্পিউটার স্ক্রীণের রিয়েল টাইম ভিডিও আমি চাই।
অথবা, ধরুন, আমি কম্পিউটারে কোনো একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি, আমি আমার এই ডেমনস্ট্রেশনের একটা ভিডিও কাউকে পাঠাতে চাই। এই ভিডিও ডেমনস্ট্রেশনে আমি কম্পিউটারে কি কি করছি তা দেখা যাবে।
উদাহরণ হিসেবে এই...
- ২৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪২০বার পঠিত
এই অগ্রহায়ণে
২৬ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪৯
কেন যে মাটির দেয়ালে ঝুঁকে থাকে চাঁদ- এই অগ্রহায়ণে
ভালোবাসার নরম রুটির গায়ে সন্দেহের ছত্রাক
প্রতিস্থাপনযোগ্য কোনো কিছুরই কোনো উপমা নেই তবু
সে জড়ায়ে থাক বিমূঢ়তার জালে যখন বেধেছে সংসার।
উপযোগী টেবিলের উপর তাই গুটিকয়েক মরা কালো ভুল
আর এই অগ্রহায়ণে কিছু ছড়ানো ছিটানো চুল খেলা করে,
মনের দাগ যেন শুকনো গোবর...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮২বার পঠিত
সিডর দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন
২৪ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৪
প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের প্রায় ৪৭ লাখ মানুষ। দুর্গত এই মানুষদের পাশে যদি আমরা না দাড়াই তাহলে কে দাড়াবে বলুন ?
২২ লাখ মানুষকে টানা তিন মাস খাবার দিতে হবে। তাদেরকে প্রিয়জন হারানোর বেদনা ভুলে আবার জীবন শুরু করার প্রেরণা যোগাতে হবে, জীবন সংগ্রামে ঝাপিয়ে পড়ার সুযোগ করে দিতে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৪বার পঠিত
ঘুমাবার আগে অটোবায়োগ্রাফি
২২ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৪
কেবলি তন্দ্রাছেড়া ডাহুকের ডাক শুনি।
হলুদ সাপের চোখে দেখি টিয়ার ঝাঁক
ভারি পর্দার চামড়ার মত খসখসে প্রতিভা নিয়ে
পুটুলি বাঁধা কালিজিরার গন্ধভরা চাপাচাপি সমঝোতার সুখে
খুঁজে বেড়াই আরোগ্যের মধুর অলসতা -
বহুদূরের টিমটিমে আলোয় আরো দেখি জানালার কাঁচে
খসে পড়া শিশিরের শবদেহ ছেড়ে বৈরাগ্যের চলে যাওয়া
ঘুমন্ত প্রেমিকার পাশে হাতির দাঁত হয়ে সার বেধে থাকা...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯২বার পঠিত
চাই শুধু তোমাকে প্রার্থনায় আমি
০২ রা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৭
তখন ছিলো বর্ষায় ভেজা আকাশ, বাতাসে মাটির গন্ধ, কৃষ্ণচূড়ার ডালে আগুন, টিপ টিপ বৃষ্টির ফোটায় সময়ের থমকে যাওয়া। বন্ধুর হাতে আধপোড়া সোনালী পাতা, গীটারে টুং টাং, দুপুরের অলস ঘুম। বিছানায় কারো ফেলে যাওয়া ভেনগার্ডের পাতা উল্টানো ধামাচাপা বিপ্লব, জানালার শিকে লজ্জানত একটা শালিক আর টেবিলে শার্লক হোমস। এইসব ভাবতাড়িত খন্ডজীবন...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৮বার পঠিত
বিফোর সানসেট
০৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮
Memory is a wonderful thing, if you dont have to deal with the past.
নয় বছর আগে একসাথে কিছুটা সময় কাটানোর স্মৃতি বুকে আগলে রেখে দুজন মানুষ বেঁচেছিলো। কোনো ঠিকানা বা ফোন নাম্বার- কিছু বদল ছাড়াই। শুধু ভিয়েনায় একবার দেখা হবার কথা ছিলো। দেখা হয়নি। বয়ে চলা জীবনের কোনো কোনো বাঁকে...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮২বার পঠিত
আকাশের পর আকাশ
০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৩০
ঘরকুণো ব্যাঙের আকাশ মাথার উপর খাট।
সেই খাটের উপর দুই ফ্ল্যাট বডি ভালোবাসা বেঁচে
নাক ডাকিয়ে ঘুমোয়-
আর আমরা ব্যাঙপরিবার কিয়ামতের শিংগায়
ফুঁ পড়ল ভেবে এক লাফে দুনিয়া পেরিয়ে
আরেকটা আকাশ খুঁজি;
টেবিলের তলায়।...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯৯বার পঠিত
উদ্দেশ্যহীন যন্তর
০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:১৮
দেখি, জীবনের উদ্দেশ্য সম্পর্কে আপনার ধারনাটা কি, বলুন তো?
আপনাকে এই প্রশ্নটা কখনো কেউ করে নাই। আপনি বজ্রাহতের মত কেবল বসে থাকেন, নড়েন না। সিস্টেম আপনাকে সেটা শেখায় নাই। যা শিখিয়েছে তা হলো কিভাবে সফল (এটার মানেটা কি?) ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়া যায়। শিখিয়েছে কিভাবে এই প্রতিযোগিতার বিশ্ব জিততে হয়, টাকা...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৬বার পঠিত
কিছু শব্দগত ব্যাপার স্যাপার
১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৫
শব্দ ১. প্লান্টিক
এটা একটা জটিল শব্দ। বলা যায় বাংলা ভাষায় যত ইংরেজী শব্দ আছে তাদের মধ্যে রাজস্থানীয় শব্দ হলো- প্লান্টিক। মানে হলো কোনো খেলা নির্ধারিত সময়েও যদি অমিমাংসিতভাবে শেষ হয় তাহলে এক ধরনের জুয়ার ব্যবস্থা করা যাতে যেনতেন করে জয়পরাজয়টা নির্ধারণ করা যায়।
উদাহরণ: ফুটবলে শুট আউট কিংবা ক্রিকেটে সদ্য চালু...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৬বার পঠিত




