আশরাফুলের একদিন - চতুর্থ পর্ব (অবসর পর্ব!)
(এই গল্পের চরিত্রগুলো আংশিক কাল্পনিক)
ঘুম আসে না... রাত জেগে রই!!! আর কত? সন্ধ্যাবেলা ইয়ংস্টার চাইনিজ (যাহার মালিকানা একান্তই আমার) থেকে ভরপেট বাঙালী খাবার খেয়ে এসেছি; কারণ ঐখানে ইদানিং খাবার যা বানায়!!! নিজের বলেই কিছু বলতে পারি না.... পাবলিকও কিছু বলেনা। কী বলবে? আমি যত খারাপই খেলি না কেন আমার তো ২/৪ জন সমর্থক এখনো অবশিষ্ট আছে!!! আবার যারা আমারে সমর্থন করে না, তারা তো ভাবতেই পারে যে মাঠে এমন খেলে তার রেষ্টুরেন্টে ভাল খাদ্য আসবে কোত্থেকে!
ভাবতেছি... এইবার একবার যদি জাতীয় দলে সুযোগটা পাই তাহলে অবসরের ঘোষনাটা দিয়েই ফেলবো! মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগটা আমাকেই তৈরী করে নিতে হবে। কারণ, আমি অনেক চেষ্টা, সাধ্য সাধনার পর টেস্টে একটা ভাল ইনিংস খেললাম জিম্বাবুইর সাথে কিন্তু পরের টেস্টে আমি বাদ! বিশ্বাসই করতে পারছিলাম না। হিসাব অনুযায়ী তো অন্তত পরের ৩/৪টা টেস্টে আমার জায়গা পাকা পোক্ত থাকার কথা!! কিন্তু এখন মনে হয় সবাই বুঝে গেছে যে দুইটা ভাল ইনিংসের মাঝে আমার ৫/৬ খারাপ ইনিংস (শূণ্য থেকে ১০ রান) দরকার। এই তো সেদিনের কথা, জাতীয় লীগে এমন একটা সেঞ্চুরী মারলাম, কিন্তু কেউ ভালমত প্রশংসাটাও করলো না! আশ্চর্য হয়ে যাই!! তামীমটা কাল টি-টুয়েন্টি খেলতে পারলো না, টিম ম্যানেজমেন্ট নাকি শেষ মুহূর্তে ডিসিশন নিছে; তো তামীমের জায়গায় খেললো টা কে? অলক! আর ওপেন করলো. নাঈম! কেন আমি কি মরে গেছি??? আমাকে ডেকে বলা যেত না, "আজকে একটু ওপেনটা করে দাও!"???
নাহ্ আর খেলবো না! না মানে, শেষবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে ১টা ম্যাচ খেলার সুযোগ পেলেই মাঠ থেকে অবসর নেবো ইনশাল্লাহ্***। ভাবছি, ভাল শেফ রেখে রেষ্টুরেন্ট ব্যবসাটাই চালিয়ে যাব মন দিয়ে।
শর্ত প্রযোজ্য:
*** রফিক ভাই কিন্তু অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরে এসেছেন এবং দৃষ্টান্ত গড়েছেন!!!
-----------------------------------
*** আশরাফুলের একদিন (প্রথম পর্ব)
*** আশরাফুলের একদিন (দ্বিতীয় পর্ব)
*** আশরাফুলের একদিন (তৃতীয় পর্ব)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


