আশরাফুলের একদিন- দ্বিতীয় পর্ব
(এই গল্পের চরিত্রগুলো আংশিক কাল্পনিক)
"এইবার সাংবাদিক ভাইরা... আর সমালোচনা করবা? দেখছো তো, আমি সময় মতো জবাব দিতে পারি। টেস্টে ৬,৩,১২,৩ তাতে কী! পরপর দুইটা ফিফটি! দুইটাই ম্যাচ জেতানো ইনিংস... আমি ওই সময় হালটা না ধরলে তোমরা কি জিতাতে পারতে সমালোচনা করে? গাধাগুলান কোথাকার! তোরা তো এখন আমার প্রসংশায় পঞ্চ-ষষ্ঠ-অষ্ট মুখ! হা হা হা হা । তবে সাবধান আগামী একবছর কিন্তু আর সমালোচনা করবি না... ঠিক আছে?"
পেপসির আরেকটা বোতল খুললেন আশারফুল। এটা তো খুবই স্বাভাবিক পেপসির বিজ্ঞাপন করলে অনেক পেপসি পাওয়া যাবে, যাক ভালই হলো। বৃষ্টিস্নাত বাগানের দিকে চোখ চলে যায় বার বার জানালা দিয়ে। "তাতে কি প্রেমিকা কি আর ফিরে আসবে? শালার কেউ বুঝলো না আমাকে, প্রেমিকাটাও চলে গেল ফর্ম নেই, ফর্ম নেই বলে। যাওয়ার আগে বলে গেল 'যত সেঞ্চুরীই করো তোমার সাথে আমার প্রেম শেষ। সময় মত খেলতে পারো না। বন্ধুদের কাছে আমার সম্মান থাকে না। রাস্তায় বের হতে পারি না। কাজিনরা হাসাহাসি করে.......'। আর কত সহ্য করা যায়! তবে প্রথম ওয়ানডে তে একটু ফাপড় হয়েই গিয়েছিল। ভাগ্যিস হ্যামস্ট্র্রিং-এ টান পড়েছিল... তা না হলে তো খবরই ছিল। আরো বেশি চাপ হয়ে যাচ্ছিল। সবাই বলছিল- একটা রানার নাও। কিন্তু আমি কি কম বুদ্ধিমান রানার নিব? তারচেয়ে রান আউট হয়ে বোঝানোটাই তো ভাল যে, ইনজুরি না হলে কুপিয়ে দিতাম। পরে অবশ্য বললাম - 'ইনজুরিটা না হলে যতগুলো বল নষ্ট করেছি (৯৫ বলে ৫৭ রান) তা পুষিয়ে দিতাম'। হা হা হা হা। কি বোকা বাঙ্গালীরা। এখনো আমার প্রসংশা করে!"
শ্রীলংকাকে সেদিন ওডিআই-তে হারানোর পর সাংবাদিক সম্মেলনে বলেছিলাম, "জিম্বাবুয়ের সাথে হারার পর বলেছিলাম, আমাদের এখনো সুযোগ আছে। কিন্তু আপনারা (সাংবাদিকরা) তখন আমার কথা শুনে হাসছিলেন... as a cricketer হিসেবে সেটা আমার কাছে খুব খারাপ লেগেছিল........." উফ্ আবারো সমালোচনার জবাব! মুখের উপর দিব- ভাবতেই ভাল লাগতেছে। যত খারাপই আমি খেলি না কেন, ইতিহাসে তো আমার নামই লেখা থাকবে, সেখানে তো আর লেখা থাকবে না যে, "আশারফুলের খারাপ খেলা ৫৭ ও ৬৪ রানের দুটি ইনিংস... দুই ইনিংসে রান আউটসহ মোট ৮টি লাইফ পেয়েছিলেন..... স্ট্রাইক রেট খুবই জঘন্য... ওয়ানডেতে এরকম স্টাইক রেট গ্রহণযোগ্য নয়..."
আবারো পেপসিটা শেষ হয়ে গেল। যাই রুমে ফিরে যাই। দেশবাসী তো কেউ জানে না যে, হোটেলের সবচেয়ে ভাল রুমটা আমিই বরাবর দখল দেই!
(চলেব)
*** আশরাফুলের একদিন (প্রথম পর্ব)
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


