আমার প্রিয় পোস্ট
- ফেইসবুকের খেরোখাতা - সবুজ অঙ্গন
- ব্লগীয় কবিতা সমগ্র - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- মেয়েদের কথা; লজ্জা পুরুষের ভূষণ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- এক নবীন লেখকের প্রথম বই ছাপা হবার 'সকরুণ' ইতিহাস : খ্যাতির লাগিয়া :: পর্ব-১ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- এ গানের কোন শিরোনাম পেলাম না মনের মত, শিরোনামহীন। - মেহবুবা
- ধাঁধাপাগলাদের জন্য পোস্ট - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- আবার কিছু কিছু পাঁচ মিশালি জোকস >>>কমন পড়লে/রিপোষ্ট হইলে আমি সরি - মাতবার
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- কিছু প্রিয় গান.......
- নাআমি
- গান, ভিডিও ও ছবির উপর আমার পোস্টগুলো একত্র করলাম - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- পারটিক্যাল ই্ল্যুসন ( Particle Ilusion) ভিসুাল এফেক্ট : - সবুজ১
- যে কবিতা পুরোনো হয়না-পর্ব ২ - কথক পলাশ
- টেকনিক্যাল হেল্প চাই। পোস্টে ভিডিও যোগ করবো কীভাবে? - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- আরও কিছু কমন কৌতুক ( কঠিনভাবে ১৮+) - আমি তুমি আমরা
- ক্লিওপেট্রাঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক নারী - এম. রহমান
- ঢাকা কলেজের কথা - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ছড়ার খেলা; ইচ্ছে হলেই এখানে একটা ছড়া লিখে ফেলুন


- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- আমার সবগুলো কবিতার লিংক একত্রে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- বহুল পঠিত কৌতুক , তারপরও যতবার পড়ি ততবার হাসি আসে - বিলাল
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- ভারতবর্ষের হারিয়ে যাওয়া ৬ টি নগরী এবং সাম্রাজ্য........ছবিসহ - সারওয়ার ইবনে কায়সার
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)] - আবদুর রাজ্জাক শিপন
বুদ্ধিমানদের জন্য ধাঁধা


২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪২
একস্ট্রা-অর্ডিনারি না হলে এ ধাঁধাটির উত্তর দেয়া কারো পক্ষে সম্ভব নয়।
সম আকৃতির ১০টি সোনার চাকতি আপনার সামনে। ৯টি খাঁটি এবং একই ওজনের; অপরটিতে খাদ মেশানো যার ওজন অন্যগুলোর চাইতে ভিন্নতর। আপনাকে একটি নিক্তি দেয়া হলো, যাতে 'ফের' নেই।
নিক্তি ব্যবহার করতে হবে এবং সর্বাধিক ৩ বার ব্যবহার করে আপনাকে বলতে হবে খাদমেশানো চাকতি কোন্টি।
এই ধাঁধাটি কমপোজ করার সময়ে কমপোজারের মনে আর্কিমিডিসের সূত্র খেলা করছিল। তাই বলে এ ধাঁধাটি সমাধানের জন্য আপনি পানি ব্যবহার করতে পারবেন না; নিক্তিই আপনার একামত্র সম্বল ও অবলম্বন।
ব্যাখ্যা করুন খাদমেশানো চাকতিটি বের করার পদ্ধতি![]()
![]()
ধাঁধাটি সমাধানের চেষ্টা করে নিজেকে এখন কী মনে হচ্ছে- অতি বুদ্ধমান, নাকি অতি সাধারণ? ![]()
![]()
![]()
সবগুলো ধাঁধা ও কুইজের লিংক :
স্যাম লয়েডের ধাঁধা : মুরগির ব্যবসা
একটি জটিল পাটিগণিতীয় ধাঁধা
বাচ্চাদের পাজ্ল; বড়রা কতোটুকু পারদর্শী?
বুদ্ধিমানদের জন্য ধাঁধা
জটিল কুইজ : ক্রিকেট আর ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগী দলগুলোর স্থান নির্ধারণ
এবার একটা ক্রিকেটিয় কুইজ
অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক
একটি পাটিগণিতীয় ধাঁধা
তৈলাক্ত বাঁশ ও বানরের পাটিগণিত। প্রাইমারি লেভেলের এই অংকটি এখন কি কষতে পারবেন? চেষ্টা করে দেখুন পারেন কিনা
একটি ধাঁধা, যার উত্তর মিলাতে পারছি না বহুদিন ধরে
এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য
গোলক ধাঁধা
ধাঁধা নয়, প্লিজ উত্তর দিন
স্যাম লয়েডের ধাঁধা : তিনটি রুমাল
এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য (রিপোস্টপুঞ্জ)
আরেকটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
একটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ
সবগুলো ধাঁধা ও কুইজ
প্রকাশ করা হয়েছে: ধাঁধা ও কুইজ বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১০ রাত ২:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: তাইতো, ধাঁধা দিয়ে ফেললুম নাকি?![]()
![]()
আমার লিংকসমূহ আর ফ্যাভারিটেড কয়েকটা পোস্ট দেখুন![]()
![]()
![]()
আজ থেকে আগামী ১০ বছর সময় দেয়া থাকলো। যখন/যেদিন পারবেন জানাবেন, আপনার জন্য থাকবে বিরাট একটা ..............................৭২ ফন্ট সাইজের 'সাবাস'![]()
![]()
ব্লগই শেষ ঠিকানা বলেছেন:
চিন্তায় পইড়া গেলাম।
লেখক বলেছেন: চিন্তা যতো কম করা যায় ততোই দেশের জন্য মঙ্গল![]()
![]()
গুতুদিয়া বলেছেন:
খুবই সহজ। প্রথমে ৪টা ৪টা পাল্লায়। সমান হলে তো কথাই নেই। ৯ম টা খাদ। পরে ২টা ২টা করে। পরে ১টা ১টা করে। ৩ বার। বেশি লিখতে ইচছা করছে না। you got the point. right.
লেখক বলেছেন: ৪টা ৪টা সমান হলে ৯মটা খাদযুক্ত না হয়ে ১০টাও হতে পারে![]()
![]()
শুধু এটুকুই বলতে পারি- এভাবে ৩বারে বের করা যায় না। আরো মনোযোগ দিয়ে ভাবুন![]()
![]()
ও.জামান বলেছেন:
১। নিক্তির প্রতি পাশে ৫ টি করে চাকতি রাখতে হবে। যেদিকে ওজন কম হবে সেদিকের ৫ টি কে আলাদা করে..২। আবার নিক্তির প্রতি পাশে ২ টি করে রাখতে হবে, বাকিটা হাতে থাকবে। যদি নিক্তির দুই পাশে ওজন সমান হয় তবে হাতের চাকতিটি খাঁদ যুক্ত। আর যদি কম-বেশি হয়, তাহলে যেদিকে কম হবে সেদিকের চাকতি ২ টি কে আলাদা করে..
৩। পুনরায় নিক্তির প্রতি পাশে ১ টি করে রাখতে হবে। যেদিকে কম হবে সেদিকের চাকতিটি হবে খাঁদযুক্ত।
ঠিক আছে?
লেখক বলেছেন: যেদিকে ওজন বেশি হবে খাদযুক্ত চাকতি সেদিকেও থাকতে পারে। কোন্দিকে আছে তা বুঝবেন কিভাবে? আরও ট্রাই করুন![]()
![]()
সাজ্জাদ এইচ ভূঁইয়া বলেছেন:
আমি মনে হয় পারবো। পুরোটা বলে দিলে অন্যরা আগ্রহী হবেনা। তাই একটু সূত্র দেই দেখেন হয় কিনা। ১। ৫ টা ৫ টা (??)
২। ২ টা ২ টা সমান হলে বাকিটা আর না হলে
৩। ১ টা ১ টা
বিস্তরিত লিখলাম না। লেখক বলুন হয়েছে কিনা ?
লেখক বলেছেন: আরও চেষ্টা করতে থাকুন![]()
![]()
ব্লগই শেষ ঠিকানা বলেছেন:
@ গুতুদিয়া
খাদওয়ালা সোনার ওজন অন্যগুলোর চাইতে বেশিও হতে পারে কমও হতে পারে। তাই আপনার সমাধান সঠিক নয়।
লেখক কী বলেন?
লেখক বলেছেন: লেখক আপনার সাথে সহমত![]()
![]()
যীশূ বলেছেন:
খুবই সহজ।
লেখক বলেছেন: তাইতো দেখতে পাচ্ছি![]()
![]()
২। আবার নিক্তির প্রতি পাশে ২ টি করে রাখতে হবে, বাকিটা হাতে থাকবে। যদি নিক্তির দুই পাশে ওজন সমান হয় তবে হাতের চাকতিটি খাঁদ যুক্ত। আর যদি কম-বেশি হয়, তাহলে যেদিকে কম হবে সেদিকের চাকতি ২ টি কে আলাদা করে..
৩। পুনরায় নিক্তির প্রতি পাশে ১ টি করে রাখতে হবে। যেদিকে কম হবে সেদিকের চাকতিটি হবে খাঁদযুক্ত।
** আমিও খাতা কলমে হিসাব করে উপরেরটা বের করলাম।
লেখক বলেছেন: ফয়সাল ভাইয়া, কেমন আছেন? টেনশন কমছে? ও. জামানকে কী বলেছি, দেখেন প্লিজ। আর, টেনশন নেবেন না![]()
![]()
![]()
রাজিব খান০০৭ বলেছেন:
দেখি বিয়া বাড়িতে লইয়া যামুনে।আমার কিছু করতে হবে না।যা করার কনেপক্ষের এরাই করবেক। লেখক বলেছেন: সবচেয়ে ভালো আইডিয়া![]()
বিয়াইন গণের ঘিলু নষ্ট করবার সুবন্দোবস্ত বটে![]()
![]()
![]()
অ্যামাটার বলেছেন:
প্রথমে দুইপাশে তিন-তিন, ছয়টা নিতে হবে,১) যদি সমান হয়, তাহলে বাকি চারটার ভেতর একটাতে ঘাপলা আছে। এখন যে কোনও একপাশের তিনটা সরিয়ে নতুন তিনটা নিতে হবে। ১-১) যদি এবারও সমান হয়, তাহলে যেটা বাকি থাকে, সেটাই খাদ। ১-২) যদি সমান না হয়, তাহলে সেই তিনটার ভেতরে একটাতে খাদ আছে। এখন পুরো নিক্তি খালি করে সেই তিনটার যে কোনও দুইটা দুইপাশে নিতে হবে। যদি, ১-২-১) এবারও সমান হয়, তাহলে বাকি টা খাদ, যদি অসমান হয়, তাইলে একটাতে খাদ, কিন্তু নিক্তি আরেকবার ব্যাবহার না করে তো হচ্ছে না!
২) যদি অসমান হয়, তাহলে বুঝতে হবে যে কোনও পার্শ্বে তিনটার মধ্যে একটাতে ঘাপলা আছে। এখন যে কোনও একপাশের তিনটা সরিয়ে নতুন তিনটা বসিয়ে ২-১) যদি সমান হয়, তবে সরিয়ে ফেলা তিনটার ভে খাদ টি আছে, ২-২) অসমান হলে পুরোণো তিনটার ভেতরেই খাদ লুকিয়ে আছে। ২-২-১) নিক্তি খালি করে দুই পাশে একটা করে নিতে হবে। সমান হলে কেল্লা ফতে। অসমান হলে কৈতারিনা।
লেখক বলেছেন: ১) এ্যাটেম্পট ভালো ছিল, বুদ্ধিমানের মতোই; তবে ৩ বারে বের করা সম্ভব না![]()
![]()
২) অসমান হলে কোন্ পাশে ঘাপলা আছে তা কিভাবে বুঝবেন? ৩ বারে সম্ভব না![]()
![]()
![]()
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
তিনবার ব্যাবহার মানে ঠিক বুঝলাম না।পাচটা পাচটা কইরা বসামু। প্রত্যেক পাল্লা থিকা একটা একটা কইরা জোড়া ধইরা টানুম যতক্ষন না দুই পাল্লাই সমান হয় অথবা প্রতি পাল্লায় একটা কইরা চাকতি থাকে এবং অসমান হয় পাল্লা।
ফলাফলে এক জোড়া চাকতি পামু যাদের মধ্যে একটায় খাদ।
এক পাল্লায় দুইটা খাটি সোনার চাকতি বসামু আরেক পাল্লায় একটা খাটি সোনার চাকতি বসামু + ফলাফলের জোড়া থিকা একটা বসামু।
যদি দুই পাল্লাই সমান হয় তাইলে হাতের চাকতিডায় খাদ আর যদি দুই পাল্লা অসমান হয় তাইলে যেই চাকতিডা বসাইছি ফলাফল চাকতির জোড়া থিকা সেইডায় খাদ।
দুই বারেই খেল খতম। তিনবার লাগব না।
লেখক বলেছেন: ৩ বার ব্যবহার মানে মাত্র ৩বার পাল্লায় ওজন দিতে পারবেন![]()
প্রতিবার ১টা করে তুললে ৫ম বার যেয়ে দেখলেন দুটোর ওজন দু রকম, মানে ঐ দুটোর একটি নকল, কিন্তু কোন্টি? ৫বার কিন্তু হয়ে গেছে ইতোমধ্যে![]()
![]()
মুরুববী বলেছেন:
ভাই আমি খুবই অর্ডিনারি মানুষ। কিন্তুক এইডা মনে হইতেছে পারুম। না পারার আসলে তেমন কারন ও দেখি না ৩ টা ৩ টা দিয়া খেলা শুরু করেন।
দ্বিতিয় বারে খালি মনে রাইখেন বেশি না কম এই ব্যাপার টা। তাইলে লাস্টে যখন ১ -১ করবেন তখন, বেশি কম জানা থাকার কারনেই আপ্নে কইয়া ফেলাইতে পারবেন গিলটি মিয়া কোনডা।
লেখক বলেছেন: ৩টা ৩টা করে তো অধিকাংশে খেলা শুরু করেছেন? কিন্তু শেষ পর্যন্ত মিলছে না যে![]()
![]()
নীল ভোমরা বলেছেন:
১ম ধাপঃ নিক্তির দুই পাল্লায় ৩টি করে ৬টি কয়েন (সোনার চাকতি) নেই। ওজন সমান হলে এই ৬টি কয়েনই খাঁটি। পাল্লা কোন একদিকে হেলে গেলে এই ৬টি কয়েনের যে কোন একটি খাঁদ মেশানো (নকল)। রাইট? প্রথম ধাপেই আমরা অন্তঃত তিনটি স্ট্যান্ডার্ড কয়েন নিশ্চিত পেয়ে যাব।২য় ধাপঃ ধরি, ১ম ধাপে নিক্তিতে তোলা ৬টি কয়েনই খাঁটি পেলাম (দুই দিকেই ওজন সমান)। এই ৬টি কয়েনের ৩টি স্ট্যান্ডার্ড কয়েন একপাল্লায় রেখে অপর পাল্লায় নতুন ৩টি তুল্লাম। ওজন সমান হলে হাতে থাকা ১০ নম্বর কয়েনটি নকল কয়েন। কিন্তু ওজন সমান না হলে এই ধাপে তোলা ৩টি কয়েনের ১টি নকল। কিন্তু যেহেতু অপর পাল্লায় ৩টি স্ট্যান্ডার্ড কয়েন ছিল, সুতরাং নতুন ৩টি যে পাল্লায় তুলেছি..সেই পাল্লার ওজন বেশী হলে নকল কয়েনটির ওজন স্ট্যান্ডার্ড কয়েনের চেয়ে বেশী, আর ওজন কম হলে...নকলটির ওজন স্ট্যান্ডার্ড কয়েনের ওজন হতে কম। ধরি, নকল কয়েনটির ওজন স্ট্যান্ডার্ড কয়েন হতে কম পেলাম।
৩য় ধাপঃ যেই তিনটি কয়েনের ১টি নকল.... সেখান থেকে ১টি করে দুই পাল্লায় ২টি তুলি। ওজন সমান হলে তৃতীয়টি নকল। আর ওজন সমান না হলে...... কম ওজনের (২য় ধাপের ধরা অনুযায়ী) কয়েনটি নকল। উল্টোভাবে, যদি ২য় ধাপে পেতাম যে নকল কয়েনটির ওজন স্ট্যান্ডার্ড কয়েনের ওজন হতে বেশী...তাহলে তৃতীয় ধাপে বেশী ওজনের কয়েনটি নকল।
এইবার কি পুরস্কার দেবেন....জলদি কইয়া ফেলান।
লেখক বলেছেন: শুধু এতোটুকুই বলতে পারি- আপনি কোনো অর্ডিনারি বালিকা নন![]()
![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: অন্যান্য অপশন নিয়ে এবার চিন্তা করেন![]()
![]()
লেখক বলেছেন: অন্যান্য অপশন গুলো ট্রাই করেছেন? ১ম বারেই ৩টা ৩টা অসমান হয়ে গেলে কিভাবে বের করবেন?
নীল ভোমরা বলেছেন:
আমি বালিকা...এইটা কনফার্ম হইলেন ক্যামনে?! আপনার ধাঁধার মতই আমার নিকের ওজন কম-বেশী দুইটাই হইতে পারে।এই প্রশ্নের জবাব পেতে ঘুরে আসুন আমারএই পোস্টে।
আমার চৌকাঠে পদধূলি দেবার আমন্ত্রণ রইল।সেই সাথে আমার বিতর্কিতএই পোস্টে একটি কমেন্ট করলে কৃতার্থ হবো। শুভ কামনা।
লেখক বলেছেন: আমি নিশ্চিত, আপনি কোনো অর্ডিনারি বালিকা নন![]()
![]()
ওয়ান বিলিয়ন ইউরোর বেট লাগতে পারি এটা নিয়ে![]()
লাগবেন?
যাবো, যাবো না কেন?
মুরুববী বলেছেন:
ভাইডি একটু বাইরেরথনে ঘুরান দিয়া আইসা দেখি আপনে কইতাছেন মিলে নাইকা নিজেরে বেকুব মনে হইতাছিল, তাই চেইতা গিয়া টেষ্ট কইরা ফেলাইলাম। হইছে দেখি। এই লন প্রমান।
class Program
{
static void Main(string[] args)
{
int[] array = new int[] { 2, 2, 2, 3, 2, 2, 2, 2, 2, 2};
int exception = FindExceptionInt(array);
Console.WriteLine("The exceptional integer is: " + exception);
Console.ReadLine();
}
static int FindExceptionInt(int[] array)
{
int[] setA = new int[] { array[0], array[1], array[2] };
int[] setB = new int[] { array[3], array[4], array[5] };
int[] setC = new int[] { array[6], array[7], array[8] };
int result = Compare(setA, setB);
if (result == 0)
{
result = Compare(setA, setC);
return result == 0
? array[9] :
( result > 0 ?
FindExceptionFromSubset(setC, false) :
FindExceptionFromSubset(setC, true));
}
bool setAisBigger = result > 0;
result = Compare(setA, setC);
if (result == 0)
{
return FindExceptionFromSubset(setB, !setAisBigger);
}
return (result > 0) ?
FindExceptionFromSubset(setA, setAisBigger) :
FindExceptionFromSubset(setC, !setAisBigger);
}
private static int FindExceptionFromSubset(int[] set, bool weightType)
{
int result = Compare(
new int[] { set[0] },
new int[] { set[1] });
return result == 0 ?
set[2] : (weightType && result > 0 ?
set[0] : set[1]);
}
private static int Compare(int[] first, int[] second)
{
int firstValue = 0;
int secValue = 0;
for (int i = 0; i < first.Length; ++i)
firstValue += first[i];
for (int i = 0; i < second.Length; ++i)
secValue += second[i];
Console.WriteLine("--> Comparing Width.");
return firstValue - secValue;
}
}
লেখক বলেছেন: চেইত্তা যাইয়া তো দেখি রাতভর বাটখারায় চাকতি মাপা শুরু করলেন![]()
ঘুম না আসলে এটাও ঘুম পাবার মহৌষধ বটে![]()
![]()
![]()
নীল ভোমরা বলেছেন:
মুরুব্বী-র ১২ নং কমেন্টে ডিটেইল ব্যাখ্যা না থাকলেও...সঠিক দিক নির্দেশনার ইঙ্গিত ছিল। মুরুব্বীকে ক্রেডিট দেয়া যায়। আমি যখন উত্তর লিখছিলাম...মুরুব্বী ততক্ষণে জবাব দিয়ে ফেলেছে এবং মুরুব্বীর কমেন্টের ক্রম আমার কমেন্টের আগে। সুতরাং মুরুব্বী শতভাগ ক্রেডিট পাবার যোগ্য। আমার পাওয়া 'সাবাস' আমি মুরুব্বীকে হস্তান্তর করলাম।মুরুব্বী...আপনার প্রাপ্য 'সাবাস' বুঝে নিন।
লেখক বলেছেন: তাহলে দাঁড়ান, অ্যামাটারকে এই ক্রেডিট দিতে হয় যে! বেচারা অল্পের জন্য মিস করে গেলো!![]()
![]()
![]()
![]()
এবার আপনাকে আবার ধরি তাহলে। ৩টা ৩টা মাপতে গিয়ে দেখলেন দু পাল্লার ওজন অসমান। এবার প্রসিড করেন![]()
![]()
![]()
মুরুববী বলেছেন:
@নিল ভোমরা: আরে কি বলেন, লজ্জায় ফেলায় দিলেন দেখি এই বয়সে। এইখানে আগে পরে ব্যাপার না- পারলেই হইল। আপনের আগে আমি ব্লগ দেখছি দেইখা আমি আগে কমেন্ট করছি। ব্যাপার একই।এইসব খেলা খেলতে অবশ্য বালুই লাগে আমার
যাউকগা আপনেরে বিশেষ ধন্যবাদ, লেখকরেও।
লেখক বলেছেন: লজ্জা পুরুষের ভূষণ, যে কোনো বয়সে কাজে লাগে![]()
![]()
![]()
মুরুববী বলেছেন:
লেখক বলেছেন: ১) এ্যাটেম্পট ভালো ছিল, বুদ্ধিমানের মতোই; তবে ৩ বারে বের করা সম্ভব নলেখক বলেছেন: এবার আপনাকে আবার ধরি তাহলে। ৩টা ৩টা মাপতে গিয়ে দেখলেন দু পাল্লার ওজন অসমান। এবার প্রসিড করেন
অইমিয়া চেততাছি কইলাম। প্রমান দিলাম না? অইডা ভাল কইরা দেখেন, যেইখানে খুশি সেইখানে রাখেন আপনের বদমাইশ কয়েন, ঐটা বাইরা করা হইছে- তিন বার ব্যব হার করেই।
লেখক বলেছেন: বদমাইশ কয়েনটারে খুঁজে পাচ্ছি না যে! কোন্ পাল্লায়/কোণাকাঞ্চিতে ঘাপটি মেরে বসে আছে কে জানে?![]()
![]()
![]()
নীল ভোমরা বলেছেন:
লেখকের ছুঁড়ে দেয়া 'ধরা'য়...ধরা খাই কিনা দেখি..১ম ধাপঃ ধরি, ৩-৩ মাপতে গিয়ে ১ম ধাপে অ-সমান ওজন পেলাম। তাহলে হাতে থাকা বাকি ৪টি কয়েনই স্ট্যান্ডার্ড।
২য় ধাপঃ স্ট্যান্ডার্ড কয়েন থেকে ৩ টি এক পাল্লায়, এবং ১ম ধাপে নিক্তিতে তোলা ৬টি কয়েন থেকে যে কোন ৩টি অপর পাল্লায় তুলি। পূর্বের ন্যায় এবারও খেয়াল রাখি অপর পাল্লার ওজন ৩টি স্ট্যান্ডার্ড কয়েনের ওজনের চেয়ে কম না বেশী।
৩য় ধাপঃ আমার ১৩ নম্বর কমেন্টের ৩য় ধাপের মতই... একই পদ্ধতী, এবং নিশ্চিত সিদ্ধান্ত।
লেখক বলেছেন: এবার এ পোস্টের ধাঁধাটির উত্তর দিন![]()
![]()
লেখক বলেছেন: নাহ্, মুরুব্বী ঘুমের ঔষধ খুঁজছেন![]()
![]()
![]()
![]()
লেখক বলেছেন: যেহেতু ধাঁধার জগতে আসছেনই, খালি হাতে আর কেন যাবেন, একটা কিছু নিয়ে যান। ইংরেজিতে এমন একটা বাক্য বলুন যাতে ২৬টা বর্ণমালাই বিদ্যমান![]()
![]()
পেরে গেছেন, তাই না? কারণ ছোটবেলায় এটা শেখানো হয়েছিল ইশকুলে।
এবার যেটা শেখেন নি সেটা করে দেখান। বাংলায় একটা বাক্য তৈরি করুন যাতে সবগুলো বর্ণমালা রয়েছে![]()
![]()
![]()
মুরুববী বলেছেন:
লেখক বলেছেন: যেহেতু ধাঁধার জগতে আসছেনই, খালি হাতে আর কেন যাবেন, একটা কিছু নিয়ে যান। ইংরেজিতে এমন একটা বাক্য বলুন যাতে ২৬টা বর্ণমালাই বিদ্যমাA quick brown fox jumps over the lazy dogs
লেখক বলেছেন: ![]()
মুরুববী বলেছেন:
বাংলা ডা কিতা কইনচেন দেখি - শিকখা রাখি। কামে লাগ্তারে।
লেখক বলেছেন: হচ্ছে তো, আরেকটু ট্রাই করলেই হয়ে যাবে। আপনার জন্য ২৩১ ফন্টের বিরাট আরেকটা 'সাবাস' অপেক্ষা করছে![]()
![]()
হামদান বলেছেন:
"একস্ট্রা-অর্ডিনারি না হলে এ ধাঁধাটির উত্তর দেয়া কারো পক্ষে সম্ভব নয়। "অরকুট এর পাজল গ্রুপে এই সব হাবিজাবি পোষ্ট করতে মানা করছে আর আপনি এইটা নিয়ে এতো লাফাচ্ছেন।
http://www.orkut.com/Main#Community?cmm=645
লেখক বলেছেন: আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেকদিন পর দেখা![]()
![]()
তামজীদ বলেছেন:
ধরি ১০টি নিক্তি হলো AAAAAAAAABযেখানে A হলো ভেজাল বিহীন চাকতি
B হলো ভেজাল চাকতি
১ম সুযোগ
প্রথম ধাপ: ১০টি চাকতি কে ৩ ভাগে ভাগ করা হলো :
AAAA AAAA AB
দ্বিতীয় ধাপ: ১ম দুটি অংশ মাপা হলো।১ম দুটি অংশ যদি সমান সমান হয়, তবে ৩য় অংশটি একবার মেপেই কম ভারযুক্ত নিক্তিটি বের করে নেয়া যাবে, যেটা হবে ভেজাল যুক্ত।
if AAAA=AAAA
then A≠B
২য় সুযোগ
প্রথম ধাপ: ১০টি চাকতি কে ৩ ভাগে ভাগ করা হলো :
AAAA AAAA AB
দ্বিতীয় ধাপ: ১ম দুটি অংশ মাপা হলো।ধরা যাক ১ম অংশ সমান হলো না, তখন ৩য় অংশটি বাদ দিতে হবে।
৩য় ধাপ: ১ম দুটি অংশের যেটি কম ভারযুক্ত তাকে আবার ২ অংশে বিভক্ত করা হলো এবং কম পুনরায় কম ভার যুক্ত অংশটি নির্ণয় করা হলো।
৪র্থ ধাপ: এই ধাপে সর্বশেষ দুটি চাকতি একবার মেপেই কম ভেজাল যুক্ত চাকতি পাওয়া যাবে।
if AAAA≠AAAB where A=A [1]
if AAAA>AAAB ; then AA≠AB[2]
then A≠B[3]
ভাই আমি জানি না আগে কেউ এই সমাধান দিয়েছে নাকি... দিলে মনে করেন আমার সন্তুষ্টির জন্য এই সমাধান দিলাম, কিছু মনে করেন না.. ধন্যবাদ।
লেখক বলেছেন: স্যরি, এই এ্যাপ্রোচে সমাধান পাবেন না
গলদ শুরুতেই- ভেজাল চাকতিটির ওজন কম হবে কিভাবে বুঝলেন? বেশিও হতে পারে
১ম ২ ভাগে ৪টি করে না নিয়ে ৩টি করে নিন
উপরে দেখুন, সঠিক সমাধান কেউ কেউ বের করে দিয়েছেন![]()
তামজীদ বলেছেন:
সরি চাকতি আর নিক্তি তে গোলমাল হয়ে গেছে...... অনেকদিন এত বাংলা লিখি না....!
লেখক বলেছেন:
সাপিয়েন্স বলেছেন:
আগে দেখি নি। মনে হচ্ছে কেঊ পুরো সঠিক উত্তর দেন নি, এবং আপনি এখনো প্রতীক্ষায়।
মনে করি খাদওয়ালা মুদ্রা যে সেটে আছে তা হলো শুরুতে
{a,b,c,d,e,f,g,h,i,j}
এই সেট তিনটি পরিমাপে [w1, w2, w3] কমে কমে একটি মুদ্রায় চলে আসবে। আমি নিচে মাইনাস চিহ্ন দিয়ে মাপ বোঝাচ্ছি, অর্থাৎ A - B > 0, মানে বামদিকে A ও B ডানদিকে রাখলে A বেশি ভারি, ইত্যাদি।
w1: abcd- efgh = 0 => { i,j} ;
w2: a-i = 0 => {j}
= না হলে {i}
w1: > 0 => {a,b,c,d,e,f,g,h}:
w2: abe- cdf = 0 => {g,h}
w3: a-g = 0 => {h},
= না হলে {g}
w2: >0 => {a,b,f}:
w3: af-cd = 0 => {b},
>0 => {a}
{f}
w2: {c,d,e}:
w3: ce - ab = 0 => {d}
>0 => {c}
{e}
w1: < 0 : a,b,c,d ও e,f,g,h বদলাবদলি করে একইভাবে এগুনো যায়।
অন্যগুলো পরে দেখব। গুছিয়ে লিখতে অনেক সময় যায়। এখানেও টাইপো থাকতে পারে।
লেখক বলেছেন: মিয়া, আপনি আমার রাত ১টা বাজিয়ে দিয়েছিলেন গতরাতে
ধাঁধা দিয়েছি আমি, উলটো আমাকেই আপনার অংক মিলাতে হয়েছে অলমোস্ট সারারাত। এ্যাপ্রোচ খুবই মেথোডিক্যাল। তবে ব্যাখ্যার প্রয়োজন ছিল, ব্যাখ্যা থাকলে অন্তত আমি সহজেই বুঝতে পারতাম।
w2: >0 => {a,b,f}: অংশের পর থেকে মিলাতে পারছি না। যেমন, w3: af-cd = 0 => {b}, এর জায়গাটা অন্যভাবেও লিখা যায়, যেমন w3: ab-ce = 0 => {f}। সুতরাং, ৪র্থ বার মাপবার সময় এসে যায়।
আবার, w3: af-cd = >0 হয়ে গেলে {a} হয় কেন? ব্যাখ্যা দরকার।
w2: {c,d,e}: কী ও কেন নিলেন বুঝি নি।
আর,
w1: > 0 => {a,b,c,d,e,f,g,h}: কে এভাবে না লিখে w1: (abcd – efgh)=>0 লিখলে ব্যাপারটা বুঝতে সহজতর হতো।
আরেকবার গুছিয়ে লিখুন আমব্লগারদের জন্য।
ওয়েল ট্রাইড।
সাপিয়েন্স বলেছেন:
অজ্ঞাতে কষ্ট দেয়ার জন্য মর্মাহত। আমার সযত্নে টাইপ করা ফর্মেট ও গাণিতিক কিছু চিহ্ন ( ছোট ও বড় চিহ্ণ ও এদের মাঝখানের সমুদয় রাশি) যে প্রকাশের সময় HTML হিসেবে খেয়ে ফেলা হবে, বুঝতে পারি নি। তা সত্ত্ব্বেও অস্পষ্টতার কারণ থাকতে পারে। তাই কিছু ব্যাখ্যা দিলাম ও চিহ্ন অপসারণ করলাম। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু করার সময় নেই, আশা করি প্রয়োজনও নেই। ভালো থাকবেন।
_____________________________________
w1:
abcd- efgh
অর্থাৎ বামপাশে abcd এবং ডানপাশে efgh রেখে মাপি;
______________________________________________
যদি ফল হয় w1=0;
অর্থাৎ যদি দু পাশ সমান হয় ( abcd= efgh)
=> {i ,j} ;
অর্থাৎ তাহলে মেকি কয়েন হয় অবশিষ্ট i নতুবা j (কারণ বাকিগুলো সবাই সমান);
এক্ষেত্রে পরের ধাপ হলোঃ
w2: a-i ( a এর বদলে ভালো আটটার যে কোন একটা নিলে চলে)
অর্থাৎ বাম পাশে a ও ডানপাশে i রেখে আবার মাপি ; ( jও নেয়া যায়)
..................................................................
যদি w2 = 0 হয়,
অর্থাৎ সমান হলে, মেকি কয়েন হবে অবশিষ্ট {j}, কারণ বাকি সবগুলোই দেখা যাচ্ছে একই ওজনের।
সমান না হলে {i}, কারণ a আগের ধাপেই [w1] ভালো হিসেবে চিহ্নিত হয়ে গেছে।
_____________________________________________
w1: abcd - efgh > 0 (অর্থাৎ বামদিকে abcd ও ডানদিকে efgh রেখে মাপাতে যদি বামদিক ভারি দেখায়
তাহলে হয় বামদিকে a,b,c,d এর মধ্যে একটা বেশি ভারি কয়েন আছে, নতুবা ডানদিকে e,f,g,h এর মধ্যে একটা হালকা কয়েন আছে; i,j ভালো, ও হিসেবের বাইরে।
.......................................................................................
এক্ষেত্রে দ্বিতীয় মাপ হতে পারে
w2: abe- cdf (ভারি দিককে দুভাগে ভাগ করে হাল্কা দিকের থেকে একটি করে প্রতি ভাগে যোগ করে দুইভাগ মাপছি)
---------------------------------------------------------------
যদি w2= 0 হয়
অর্থাৎ যদি দু দিক সমান হয়, তাহলে এই ছ'টি { abcdef}সবাই ভালো;
তাহলে মেকি হবে {g,h}
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
এক্ষেত্রে তৃতীয় মাপ নেয়া যায়
w3: a-g
যদি w3= 0 হয়,
তাহলে মেকি হলো অবশিষ্ট {h}, কারণ বাকিরা ভালো;
সমান না হলে {g}, কারণ w2 অনুসারে a ভালো।
--------------------------------------
w2: abe - cdf > 0
অর্থাৎ abe যদি cdfএর চাইতে ভারি হয়, তাহলে cd ভারি মেকি হতে পারে না, বা e হালকা মেকি হতে পারে না।
সুতরাং মেকি হলো বাকি তিনটির একটি, ab এর মধ্যে একটি ভারি বা f হালকা।
এক্ষেত্রে তৃতীয় মাপ নেয়া যায়
w3: af-cd ( অন্য কম্বিনেশনও, সম্ভাব্য ভারি-হাল্কা বনাম ভালো-ভালো চলতে পারে)
...........................
w3=0 যদি সমান হয়
মেকি হলো অবশিষ্ট {b},
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
যদি w3 প্লাস হয়
অর্থাৎ যদি afভারি হয় ভালো cdএর চাইতে
তাহলে f মেকি হবে না, কারণ w1এর সময়ে f হাল্কা দিকে ছিল, তাই {a} মেকি।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
যদি w3 মাইনাস হয় অর্থাৎ যদি বামদিক af কম হয়,
তাহলে অবশ্যই মেকি হলো {f}, কারণ w1এর সময় a ভারির দিকে ছিল এবং cd স্বাভাবিক।
-------------------------------------------------
w2: abe - cdf যদি মাইনাস হ্য়,
অর্থাৎ cdf এর চাইতে a b eহালকা হয়,
তাহলে মেকি আছে {c,d,e} সেটে, কারণ w1এর সময় a,b ভারি দিকে ছিল এবং f হাল্কা দিকে ছিল।
এক্ষেত্রে তৃতীয় মাপঃ
w3: ce - ab(সম্ভাব্য ভারি-হালকা বনাম দুই স্বাভাবিক)
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
যদি w3= 0 হয়
তাহলে মেকি হবে অবশিষ্ট{d}, কারণ বাকি সবাই সমান;
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
যদি w3প্লাস হয়,
অর্থাৎ ce স্বাভাবিকের চেয়ে ভারি হয়,
তাহলে মেকি {c}, কারণ e ছিল হালকা দিকে w1এর সময়।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
আর যদি মাইনাস হয়, তাহলে মেকি হলোঃ {e}
...................................................................................................
-------------------------------------------------------------------------
__________________________________________
w1: মাইনাস হলে ( efgh বেশি ভারি)
a,b,c,d ও e.f.g.h
বদলাবদলি করে একইভাবে এগুনো যায়।
লেখক বলেছেন: আপনি মিয়া আবারো আমার ঘাম ঝরিয়ে দিয়েছেন। আমার ছুটির একটা বড় অংশ আপনি মাটি করে দিয়েছেন। এজন্য আপনাকে অভিশাপ দিচ্ছি- আপনি আরো বড় জিনিয়াস হোন ![]()
![]()
তবে, উপরে অনেকেই শুধু বাটখারার সাহায্য নিয়ে (অর্থাৎ খাতাকলম ছাড়া, ও বীজগণিতীয় পদ্ধতির সহায়তা না নিয়ে) সমাধান করেছেন।
ভালো থাকুন। ভবিষ্যতে আমাকে ঝামেলায় না ফেলবার অনুরোধ জানিয়ে, এবং শেষমেষ আপনাকে অভিনন্দন জানিয়ে আপাতত আমি নিষ্কৃতি নিচ্ছি।
লেখক বলেছেন: আপনি আমার আরেকটা ধাঁধার উত্তর দিয়ে যান :
তিন কুরি এক পাল
কালো কোটে ছয় বাল
ঠিক করে গুনে কন
মোট তারা কয় জন?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















ভালই...
তবে এটা দেখে মনে হচ্ছে উত্তর বের করতে খবর আছে।