somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক

১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাঁরা জটিল ধাঁধা খোঁজেন, তাঁদের জন্য এটি

এখানে একটি অদ্ভুত বয়স সমস্যার ব্যাপার যা তরুণ সমাজকে আনন্দ দেবে এবং পণ্ডিতন্মন্য মূর্খরা বিশেষ পরিসংখ্যান হিসেব দ্বারা একটি নতুন যুক্তি দাঁড় করাবেন।

খেয়ালি শিক্ষকটি চাচ্ছেন তাঁর ক্লাসে বয়স্ক ছাত্রদের একত্র করতে এবং প্রতিদিন পুরস্কার দেবেন ছেলে অথবা মেয়েদের যাদের একত্র বয়স সবচেয়ে বেশি প্রমাণিত হবে।

১ম দিন মাত্র ১জন ছেলে ও ১জন মেয়ে ক্লাসে এলো। যেহেতু ছেলেটির বয়স মেয়েটির বয়সের দ্বিগুণ ছিল তাই ছেলেটি পুরস্কারটি পেয়েছিল।

তার পরদিন মেয়েটি তার বোনকে স্কুলে নিয়ে এলো। দেখা গেলো মেয়ে দুটোর একত্র বয়স ছেলেটির বয়সের দ্বিগুণ। তাই পুরস্কার মেয়ে দুটো ভাগ করে নিল।

৩য় দিন স্কুল খোলার পর ছেলেটি তার ভাইকে নিয়ে এলো। দেখা গেলো ছেলে দুটোর একত্র বয়স মেয়ে দুজনের একত্র বয়সের দ্বিগুণ। সুতরাং ছেলে দুজন সম্মান পেলো এবং পুরস্কার তারা দুজনে ভাগ করে নিল।

ব্যাপারটা নিয়ে জন্‌স এবং ব্রাউন পরিবারের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হতে থাকলো। ৪র্থ দিনে মেয়ে দুটো তাদের বয়স্ক বোনকে সঙ্গে নিয়ে এলো; তাই এখন ৩ মেয়ের একত্র বয়স ২ ছেলের একত্র বয়সের তুল্য। মেয়েরাই আবার পুরস্কারটি পেলো; কারণ ৩ মেয়ের একত্র বয়স ২ ছেলের একত্র বয়সের দ্বিগুণ ছিল।

এইভাবে প্রতিদ্বন্দ্বিতা চললো যতোদিন না ক্লাস ছেলে আর মেয়েতে ভরে গেলো। কিন্তু আমাদের সমস্যা এরই মধ্যে আছে, আর বেশি যাওয়ার প্রয়োজন নেই।

প্রশ্ন হলো- আপনারা আমাকে বলুন দেখি ১ম ছেলেটির বয়স কতো? সবার শেষে যে মেয়েটি ক্লাসে যোগ দিয়েছিল তার তখন ২১তম জন্মদিন ছিল।

এটা একটা সহজ সুন্দর ধাঁধা, গাণিতিক ধারার পরিবর্তে উদ্ভাবনী দক্ষতার দরকার।



ক্লু

লেখকের দেয়া সমাধান অনুযায়ী উত্তর হলো : ১২৭৬ দিন। তবে, আমি তাঁর দেয়া সমাধানের সাথে এখনো একমত হতে পারি নি আমার বুঝবার দুর্বলতা থাকার কারণে। যেমন, ১১ ডিসেম্বর ২০০৯-এ যে শিশুর জন্ম হলো, ১১ ডিসেম্বর ২০১০ দিনটা তার কতোতম জন্মদিন হবে? ১ম, নাকি ২য় জন্মদিন? ওটা ১ম জন্মদিন হলে লেখকের সমাধানই প্রকৃত 'উত্তর'। ২য় জন্মদিন হলে 'উত্তর' অন্য কিছু হবে। এই ক্লু অনুযায়ী আপনারা অঙ্ক কষে দেখতে পারেন। পরে লেখকের দেয়া পুরো সমাধান তুলে দেব।
এই ধাঁধায় অংশগ্রহণকারী অঙ্কপিপাসু সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
(এই ক্লু দেয়া হলো : ১১ ডিসেম্বর ২০০৯, দুপুর ১:১৪-এ)



সূত্র :

অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা, ধাঁধা নম্বর ২৮
হাসান খুরশীদ রুমি

সবগুলো ধাঁধা ও কুইজের লিংক :

স্যাম লয়েডের ধাঁধা : মুরগির ব্যবসা

একটি জটিল পাটিগণিতীয় ধাঁধা

বাচ্চাদের পাজ্‌ল; বড়রা কতোটুকু পারদর্শী?

বুদ্ধিমানদের জন্য ধাঁধা

জটিল কুইজ : ক্রিকেট আর ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগী দলগুলোর স্থান নির্ধারণ

এবার একটা ক্রিকেটিয় কুইজ

অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক

একটি পাটিগণিতীয় ধাঁধা

তৈলাক্ত বাঁশ ও বানরের পাটিগণিত। প্রাইমারি লেভেলের এই অংকটি এখন কি কষতে পারবেন? চেষ্টা করে দেখুন পারেন কিনা

একটি ধাঁধা, যার উত্তর মিলাতে পারছি না বহুদিন ধরে

এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য

গোলক ধাঁধা

ধাঁধা নয়, প্লিজ উত্তর দিন

স্যাম লয়েডের ধাঁধা : তিনটি রুমাল

এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য (রিপোস্টপুঞ্জ)

আরেকটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ

একটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ


সবগুলো ধাঁধা ও কুইজ
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১০ রাত ২:২৯
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×