somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তড়িঘড়ি আদেশ জারি : মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবনপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় সম্মান পাবেন না!

১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদালতের রায়ে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবনপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মারা যাওয়ার পর রাষ্ট্রীয় সম্মান পাবেন না - মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই আদেশ জারি করল দিনকয়েক আগে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম জানাচ্ছেন, যেসব মুক্তিযোদ্ধা আদালত কর্তৃক যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছে এখন থেকে তারা মারা যাওয়ার পর আর রাষ্ট্রীয় সম্মান পাবে না। এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখনও অনেক মুক্তিযোদ্ধা নানা অভিযোগে মৃত্যুদণ্ড না হোক, যাবজ্জীবন সাজা তো পেয়েছেনই। কিন্তু তখন আইনের প্রতি এতো ভক্তি দেখা যায়নি। এবারও মন্ত্রণালয় যে হঠাৎ করে এমন একটি আদেশ জারি করল, তা কিন্তু ভক্তি আইনের প্রতি সম্মান থেকে নয়, শুধুমাত্র চারজন মুক্তিযোদ্ধার জন্য তড়িঘড়ি এই আদেশ।

স্পষ্টতই, বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা, তারা যাতে এই সুযোগ না পায়, সেজন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এই আদেশ। এই মন্ত্রিসভায় মুক্তিযোদ্ধা কেউ আছেন কিনা, আমি মনে করে উঠতে পারছি না। তবে রাজাকার আছে। প্রধানমন্ত্রীর বেয়াই খন্দকার মোশাররফের বিরুদ্ধে একাত্তরে পাকবাহিনীর দালালির অভিযোগ আছে। বলতে চাই, এই মন্ত্রিসভার সম্মতিক্রমে যে সিদ্ধান্তটি নেওয়া হল, এটা ঠিক হয়নি।

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত ১২ জনের মধ্যে চারজন মুক্তিযোদ্ধা। তারা হচ্ছেন লে. কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, মেজর (অব.) শাহরিয়ার রশিদ, মেজর (অব.) নূর চৌধুরী এবং মেজর (বরখাস্ত) শরিফুল হক ডালিম। একাত্তরে পাকিস্তান সেনাবাহিনী থেকে সর্বপ্রথম ছোট্ট যে দলটি পালিয়ে এসে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যুদ্ধকালের খ্যাতনামা গেরিলা স্পেশালিস্ট শরিফুল হক ডালিম ছিলেন তার একজন। অসামান্য বীরত্বের জন্য তিনি ও তার ভাই স্বপন রাষ্ট্রীয় সম্মান পেয়েছিলেন। এই চারজনের কেউই কলকাতাফেরত বিলাসী মুক্তিযোদ্ধা ছিলেন না, প্রত্যেকেই ছিলেন সম্মুখ সমরের নায়ক। পাকবাহিনীর সঙ্গে মরণপণ যুদ্ধ করেছেন নয় নয়টি মাস। তবে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে সুস্পষ্টভাবে। তারা যে বঙ্গবন্ধু পরিবারের হত্যাকারী- এ নিয়ে কোনো দ্বিধা এখন আর নেই, দ্বিধা থাকতে পারেও না। সঙ্গে দ্বিধাহীনভাবে এটাও জানিয়ে দিতে চাই, এরপরও মুক্তিযুদ্ধে এই লোকগুলোর কৃতিত্ব আর বীরত্বগাঁথা একটুও ম্লান হয়ে যায় না। তাদের ওই বীরত্বগাঁথা মুছে ফেলা যায় না।

মাননীয় প্রধানমন্ত্রী, অপরাধীর শাস্তি নিশ্চিত করুন, তবে ক্ষমতায় আছেন বলে, রাজদণ্ড হাতে আছে বলে, পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে বলে এই চার মুক্তিযোদ্ধার একাত্তরের অসামান্য কৃতিত্বটুকু খারিজ করে দেবেন না। এই দেশে এখনো বিচার প্রভাবিত হয়, সুতরাং অন্য মুক্তিযোদ্ধাদের প্রতিও অবিচার করবেন না।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:১৫
২৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৫




ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

×