somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল মাহমুদের মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন তোলার আগে বালেগ হয়ে আসা জরুরি!

২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল মাহমুদের মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন আরিফ জেবতিক। তিনি আল মাহমুদের আত্মজীবনী থেকে হাস্যকরভাবে কিছু উদ্ধৃতি তুলে ধরে ব্যাখ্যা দেওয়ার ভান করেছেন। ওই ভান বা ব্যাখ্যা আরো হাস্যকর। তিনি, যিনি মূলত একজন ব্যবসায়ী, সেই আরিফ জেবতিক আল মাহমুদ প্রসঙ্গে উপসংহার টানছেন এভাবে-
"কবির আত্মজীবনী পড়ার পরে আর অন্যান্য বইয়ের রেফারেন্স টানার দরকার মনে করছি না । ৭১ সালে কবি কী করেছেন , কী করেন নি , সেটা উনার ব্যক্তিগত ব্যাপার । কিন্তু সার্বিক বিচার করে মনে হচ্ছে কবি আল মাহমুদ আসলে প্রভাবশালী ভগ্নীপতির ছত্রছায়ায় কলকাতার জীবনে খুবই আরামে ছিলেন । ভগ্নিপতি তাকে একটি আইডি কার্ড ধরিয়ে দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের সাথে এটাই কবির প্রত্যক্ষ যোগাযোগের বড় পরিচয় ।দেখা যাচ্ছে , আত্মীয় স্বজন মামা চাচার জোরের বিষয়টা বাংলাদেশ সরকার গঠিত হওয়ার সাথে একই সময়েই জন্ম নিয়েছিল। কবি আল মাহমুদকে যদি মুক্তিযোদ্ধা কবি বলা হয়, ইতিহাস বিকৃতির তালিকাকে দীর্ঘ করা ছাড়া সেটা আর কোন কাজে আসে না।"

ভালোমতো খোঁজ নিলে দেখা যাবে, কলকাতায় গিয়ে তৎকালীন আওয়ামী লীগের দুই-তৃতীয়াংশ নেতাই বিলাসী জীবনে মত্ত ছিলেন। আল মাহমুদকে যদি মুক্তিযোদ্ধা থেকে খারিজ করে দেওয়া যায়, তাহলে তো কলকাতায় মৌজফূর্তি করে কাটানো তৎকালীন আওয়ামী লীগের অধিকাংশ নেতাকে রাজাকারিতার দায়ে অভিযুক্ত করা যায়।
যুদ্ধের পুরো নয় মাস ঢাকা আর নিজের গ্রামে বসে কাটিয়ে দিলেন যে শামসুর রাহমান, তাকে নিয়ে কোনো প্রশ্ন নেই, বরং তাকে প্রায় সশস্ত্র মুক্তিযোদ্ধার অভিধা দিতে চান অনেকেই। আর যে আল মাহমুদ পরিবার-পরিজনকে দেশে রেখেই যুদ্ধের সময় কলকাতায় গিয়ে সেখানকার বুদ্ধিজীবী মহলকে উদ্ধুদ্ধ করার কাজ করেছেন, তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই প্রশ্ন উত্থাপনকারী কি মুক্তিযোদ্ধা ছিলেন? না। তিনি কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে জড়িত ছিলেন? না। তার জন্ম কি একাত্তরের আগে? না। তিনি কি অপ্রাপ্তবয়স্ক কেউ? হ্যাঁ, অনেকটাই তাই। কথা সোজা, আল মাহমুদ গতকাল মুক্তিযোদ্ধা হিসেবে জামায়াত থেকে সংবর্ধনা নিলেন, এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আশির দশক থেকে তাকে আমরা দেখে আসছি মৌলবাদীদের ঘনিষ্ঠ সহচর হিসেবে। কিন্তু একাত্তরে এই লোক মুক্তিযোদ্ধা ছিলেন। তার ওই ভূমিকা নিয়ে কোনো অপ্রাপ্তবয়স্ক প্রশ্ন তুলতে পারে না। প্রশ্ন তোলার আগে বালেগ হয়ে আসতে হবে!

নেটজগতে এখন গলার জোর যার, মুল্লুকও তার। সত্য জেনেও অনেকে প্রতিবাদ করার সাহস পান না। নেট কানেকশন নিয়ে চরম দুর্বিপাকে থাকার পরও তবু আমার তরফ থেকে প্রতিবাদটুকু জানিয়ে গেলাম।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৫
১৪৮টি মন্তব্য ১১২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×