স্কেচ এ আজকে নতুন পর্ব। তবে পুরানো অধ্যায় থেকে আবার ও আমরা শিখব। প্রথম অধ্যায় আমি বোতল স্কেচ করে দেখিয়েছিলাম। এই অধ্যায় আমরা একই জিনিস শিখব শুধু পার্থক্য হল এবার আমরা শিখব ফ্রেমিং। ফ্রেমিং স্কেচ এর খুব গুরত্ত্ব পূর্ণ একটা ব্যাপার বলে আমি মনে করি। এই ব্যাপার টাকে কিভাবে শেখানো হয় আমি জানি না। এমনকি চারুকলায় কি ভাবে শেখানো হয় তাও আমার জানা নেই। আমি আমার মত করেই শিখাব, আমি এই ব্যাপারটা সম্পূর্ণ নিজে নিজেই শিখেছি। আমি ফ্রেমিং শেখার জন্য জোর দিচ্ছি কারণ যেকোন কিছু করার আগেই আউট লাইন করতে হয় আর ঐ আউট লাইন যদি ভাল না হয় তাহলে স্কেচ বা অন্ন ড্রয়িং ভাল হবে না। এই আউট লাইন করাকেই আমি আমার ভাষায় ফ্রেমিং বলছি যাকে অন্ন ভাবে ফাউন্ডেশন ও বলা যায়।
স্কেচ আলো ছায়ার কাজ। কোথাও গাঢ় কোথাও হাল্কা। আলো ছায়ার মাধ্যমে স্কেচ পরিপূর্ণ হয়। তবে স্কেচ এর যদি ফ্রেমিং ঠিক না হয় তাহলে স্কেচ ও দেক্তে ভাল হবে না..।
এবার আসুন তবে ফ্রেমিং প্রাক্তিকেস করি আমি আগেও বলেছে স্কেচ করার জন্য সুব্জেক্ত কি করে সাজাতে হয়। যার স্কেচ করবেন সেই বস্তু তা কখের সামনে কিছুটা দুরুত্তে রাখুন। এবার ভাল করে সুব্জেক্ত তা কে দেখুন। খালি দেখলেই হবে না, দেখার ও অনেক রকম এ্যঙ্গেল আছে। সব রকম করেই দেখতে হবে..।
প্রথম স্কেচ অদ্ধায় আমরা ১টি করে বোতল স্কেচ করা দেখেছি। এবার আবার আমরা ১টি গ্লাস দিয়ে শুরু করব। প্রথ্ম প্রথম আমরা ১টি করে সাবজেক্ট দিয়ে কাজ করব তার পর আস্তে আস্তে সাবজেক্ট বারাব।
ঠিক আগের মতই টেবিল বা মেঝেতে অথবা আপনার সুবিধা মত সাবজেক্ট টি রাখুন। এবার আপনি কিছুটা দুরুত্ত নিয়ে বসুন। আজকে ১টি গ্লাস কে আমরা সাবজেক্ট হিসাবে নিব। প্রথমে ভাল করে গ্লাসটি লক্ষ করুন। আপনার থেকে কতটা দুরত্ত্বে আছে এবং আপনি এর কি কি দেখতে পারছেন! সব কিছু ভাল করে দেখে নিয়ে আপনার কাগজে নীচের মত করে ডাগ কাটুন।
উপরের গ্লাসটির ১টি স্কেচের ফ্রেম করব।
এই রকম করে দাগ কাটুন।
এবার দেখুন পরের ছবি
ছবির মত করে লাইন টানুন। এবং এই রকম করে আরও অনেক ফ্রেম করুন নিজে নিজে। পরের পর্বে শুধু ছবি দেখাব।
মনে হচ্ছে না যে সব আগের মতই তো এতে আবার নতুন কি আছে??? হুম কথা সত্যি যে এতে তেমন নতুন কিছু নেই,কিন্তু এটফ খুব জরুরি বিষয় স্কেচের জন্য। ( এই অধ্যায় টা শুধু মাত্র নতুন দের জন্য যারা নতুন স্কেচ শিখছেন) স্কেচে হাত পাকা হয়ে গেলে আর ফ্রেম করে কাজ করতে হবে না। তখন এমনিতেই স্কেচ করা যাবে।
আমি খুব দুক্ষিত যে সময় মত স্কেচ দেবার কথা থাকলেও আমি আমার কথা রাখতে পারিনি আর সে জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা পার্থী।
যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। অধ্যায় দুই পর্ব (এক)
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১০ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



