somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। অধ্যায় দুই পর্ব (এক)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ লিখতে লিখতেই হঠাৎ করে স্কেচ নিয়ে লেখা শুরু করি। তখন নিছকই মজা করে লেখা শুরু করেছিলাম। লেখা শেষ হবার পর যদিও আমি বলেছিলাম আবার লেখা দিব, আমি মনে করেছিলাম হয়তো আর লিখতে হবেনা, হয়তো এর পর আর কেও এই ব্যাপারে কোনো প্রকার আগ্রহ দেখাবে না। কিন্তু লেখা শেষ হবার পর অনেকেই আমাকে ভুল প্রমানিত করে আবার অনুরোধ করল যেনো লেখা শুরু করি। এটা দেখে ভাল লাগল আমার সামান্য প্রয়াস কারো কারো ভাল লেগেছে। আর তাই আমি আবার স্কেচ নিয়ে লেখা শুরু করলাম। আশা রাখি হয়তো সবার ভাল লাগবে।

স্কেচ নিয়ে আমার আগের পর্বের লেখা আপনারা সবাই পড়েছেন। আমি প্রফেশনাল আঁকিয়ে নই। নিজে নিজে যতটুকু শিখেছি এবং বুঝি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমি যানি আমার লেখায় হয়ত অনেক ভুল থাকতে পারে। আপনারা আমার ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আমার ভুল ধরিয়ে আমাকে এবং সবাই কে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন আশা করি।

আমার সর্বদা চেষ্টা থাকে খুব সহজ ভাষায় কঠিন বিষয় গুলো উপস্থাপন করতে যাতে মানুষ অল্প সময়ে ভাল ভাবে বুঝতে পারে। আমি চাই আমি যাই বলি তা যেন সবাই বুঝতে পারে। আমি আমার সাধ্য মত ছোট থেকে ছোট বিষয় গুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব।

স্কেচ অনেক বিশাল ব্যাপার। একদিনে বা একবারে স্কেচ শিখা অসম্ভব। নিয়মিত অনুশীলনের মাধ্যমেই কেবল ভাল স্কেচ শিখা সম্ভব। আজকে স্কেচ নিয়ে আলোচনা করব আর আগামী পর্ব থেকে স্কেচ শিখব।

স্কেচের প্রথম লেখায় আমি আলোচনা করেছিলাম স্কেচের জন্য কি কি প্রয়োজন। শুধু যে পেন্সিল দিয়ে স্কেচ করা হয় তা নয়, বলপেন, চারকোল (কয়লার তৈরী পেন্সিল) এমনকি রং পেন্সিল দিয়েও স্কেচ করা হয়। তবে স্কেচে হাত হতে হবে খুব ভাল কারন এখানে ভুল হলে মুছে ঠিক করার উপায় নেই যেটা পেন্সিল দিয়ে স্কেচ করলে করা যায়। আর তাই স্কেচের সময় শুরুতেই পেন্সিল দিয়ে শুরু করা হয়। পেন্সিলে স্কেচ করে হাত পাঁকা হলে তবেই অন্য গুলা দিয়ে চেষ্টা করা উচিৎ।

স্কেচে টোন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ টোন ব্যবহার করেই স্কেচ করা হয়। তাই আমি আমার সব লেখাতেই টোন ভাল ভাবে অনুশীলন করতে বলি। টোনের ব্যাপারে যানতে নিচের লিঙ্কটি দেখুন।
Click This Link

টোনের সাথে লাইট এবং শেডের ব্যাপারেও ভাল ধারণা রাখতে হবে। কারণ লাইট এবং শেডের ভাল ধারণা না থাকলে স্কেচ ভাল হবে না। এব্যপারে আমি আরো বলব আমার পরের লেখায়।
নিচের লিঙ্কটি দেখুন।
Click This Link

আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে নতুন লেখায় কেনো পুরানো লেখা আবার দিলাম। এগুলো আমরা আগের পর্বগুলোতে পড়েছি। আবার দেয়ার একমাত্র কারণ সামনে আমরা এগুলো ব্যবহার করেই স্কেচ শিখব। তাই তখন যাতে সমস্যা না হয় আর সব কিছু বুঝতে সুবিধা হয় তাই আবার দিলাম।

আজ এ পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে।



মজার ব্যাপার এই পোষ্টের সাথেই আমার একশতম পোষ্ট :D:D:D পুরা হল
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৭
২০টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×