
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা সহ বর্তমান সময়ের এআই দিয়ে নকল করছেন! এআই দিয়ে গল্প কবিতা প্রবন্ধ, আহলে হাদিস লিখছেন। এআই দিয়ে রাজনীতি লিখছেন। এআই দিয়ে নিজের প্রশংসা লিখছেন। এআই দিয়ে বিশাল বিশাল মন্তব্য লিখছেন। বিশাল বিশাল প্রতিমন্তব্যও লিখছেন। নিজের দ্বারা কিছু লেখা সম্ভব, সেই আত্মবিশ্বাস তলানিতে গিয়ে পৌঁছেছে। শেষ, সব শেষ। জীবনে এআই না থাকলে লেখালেখির দৌড় এইখানেই সাঙ্গ হয়ে যেতো।
আমি বিশ্বাস করি, এআই দিয়ে যেই বিশাল বিশাল মন্তব্য প্রতিমন্তব্য লিখছেন, এসএসসি পরিক্ষায় বাংলা - ইংরেজী ১ম ও ২য় পত্রের প্রশ্নোত্তর যদি এমন বড় করে লিখতে পারতেন! - তাহলে হয়তো লেটার মার্ক সহ পাশ করতেন। থার্ড ডিভিশন নিয়ে ঝুলে থাকতে হতো না।
শিক্ষা হচ্ছে একটি বড় মাপের যোগ্যতা। আমি অবাক হই যখন দেখি, এই যোগ্যতা দুই দিনের এআই’এর কাছে ফেইল করছে। এআই দ্বারা কেউ চরম মাত্রায় নেশাগ্রস্ত এটি ভাবতেও অবাক লাগে। তাদের এআই দিয়ে লেখার প্রবণতা দেখে হয়তো গল্পের আদু ভাইও লজ্জা পেতেন। এআই দিয়ে লেখা গল্প, কবিতা, থ্রিলার, ধর্ম, রাজনীতি সহ মন্তব্য প্রতিমন্তব্যগুলো ব্লগের জন্য খুবই নিম্নমানের “বাংলা মদের মাতালের অত্যাচারের মতো অত্যাচার”। এই পাঁড় মাতালের অত্যাচার হতে মুক্তির উপায় কি, আমার সঠিক জানা নেই। আপনাদের জানা থাকলে অনুগ্রহ করে জানাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

