গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি ইত্যাদি
বনের মধ্যে দিয়ে আঁকাবাঁকা নদী
জেলেরা মাছ ধরে, ধরে কাঁকড়া
মৌয়াল ঝুঁকি নিয়ে সংগ্রহ করে মধু।
ফেসবুকে রিলস এ দেখতে পেলাম
গোলপাতার ফল কেটে খাচ্ছে
তা দেখে আমারও খেতে লোভ হলো
কিন্তু কিছু করার নেই, সম্ভব না!
এইতো সেদিন ঘুরতে গেলাম বিরুলিয়া
ফিরে আসার পথে দেখতে পেলাম
এক ব্যক্তি ভ্যানে বিক্রি করছে
গোলপাতার ফল, দেখে চিনে ফেলি।
তৎক্ষণাৎ ডেকে জিজ্ঞাসা করি
দাম কত, বললো দশ টাকা প্রতি পিছ
দুইটা দেন, কেটে দিলো সে
হাতে নিয়ে খেতে শুরু করলাম
বিসমিল্লাহ বলে আরম্ভ স্বাদে তালের
শাঁসের মতো, দেখতেও, শুকরিয়া।
উত্তরা, ঢাকা।
১১.১১.২৬
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


