সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে

অপ্রকাশিত জীবনানন্দ

০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:৪৫

শেয়ারঃ
0 0 0

বহুবিধ চেষ্টা করেও আমি আজ পর্যন্ত "কালি ও কলম" এর নিয়মিত পাঠক হতে পারি নি।"পা" খানি হাতে নিয়ে কেবল "ঠক" হয়ে রইলাম নিজের কাছে।"কালি ও কলম" এর প্রতি এই ভালো লাগাটা নতুন নয় সেটা হোক পঠনে কিংবা দর্শনে।কাইয়ুম চৌধুরী যদি আর্টিস্ট না হয়ে কোন দৈব কারনে বিউটিশিয়ান হতেন তাহলে হলফ করে বলতে পারি প্রতি মাসে ঘটা করে আরো ডজন খানেক সুন্দরী প্রতিযোগিতার আয়োজন দেখতাম আশেপাশে।
যাই হোক মূল বিষয়টা আসলে প্রিয়তম কবি জীবনানন্দ দাশকে ঘিরে।এবার ফাল্গুনে "কালি ও কলম" ভূমেন্দ্র গুহের সৌজন্যে "কবিতার পান্ডুলিপির খাতা ১৭" শিরোনামে কবির কিছু অপ্রকাশিত কবিতা ছেপেছে।আমার মা প্রায় বলেন প্রিয় জিনিস নাকি ভাগ করে খেতে হয়।তাই আসুন পড়া যাক শুদ্ধতম কবির কিছু শুদ্ধতম কবিতা।অবশ্য মূল পাতা জুড়ে কাইয়ুম চৌধুরীর যে নান্দনিক যাতায়াত ছিলো সেটা পাতে পড়লো না বলে যারপরনাই দু:খিত।


সাত
আমি কি আবার সেই নদীটিরে খুঁজি
মধ্যসমুদ্রের কোলে ব'সে
অন্ধকার রজনীরে বুকে নিয়ে
যাত্রাগত জীবনের শেষ পরিনাম
এমনই বা শান্তি --নিস্তব্ধতা
নদীরা জানে না এই প্রথা
জীবনের আশা করে সমুদ্রের বুকে এরা যেতেছে হারিয়ে
মৃত নাবিকের ভিড় জানে শুধু
মৃত বনস্পতিদের কান্ডে ভেসে ভেসে-
যে জীবন জলের গোলকধাঁধাঁ--অন্ধকার সময়হীনতা।

আট
'হে প্রাণ, তুমি কি উষ্ট্র;হে মৃত্যু, তুমি কি মরুভুমি'
'কোন জাতিস্মর জীবনের জন্ম হয় নাক'১
যেন শুধু জলের মতন পেয়েছে জীবন
আকাশের প্রতিবিম্ব বুকে রেখে
---তবু চোখ হীন ;---অবিকল দিক নির্ণয়নে
মানুষের ক্ষুধা, আশা ,নিষ্ফলতা ,মরণের মনে
জন্ম পেয়ে চির দিন লভিতেছে কুশ অগ্র স্বপ্নহীন নিরাবিল
বস্তুবিষয়তা----'

'হে নদী তুমি কি এই কথা বল' ---
শুধাল অসংখ্য পঙ্গু কার্তিকের নিরালোকে
'জাহ্নবী, কী বৈতরনী---দেখি না তোমাকে।
অথবা মৃত্যুর শান্তি ----অথবা প্রাণের জয়গান তুমি?
হে মৃত্যু তুমি কি উষ্ট্র ?প্রাণ তুমি কি মরুভূমি?'

বিকল্প :১ হবে মোর


নয়
কোথাও সূর্যের যেন নব নব জন্ম ঘিরে
মরণ উড়তে আছে শ্বেত পারাবত
কোথাও নক্ষত্রগুলি নিরাবিল রাত্রি নিয়ে
জীবন কি বৈতরনী তরীর নাবিক?

পারাবত,পারাবত তোমার হৃদয়ে ঢের রক্তবর্ণ ক্ষুধা
যেই খানে বর্ণহীন নিস্তব্ধতা ---তরঙ্গের প্রাণে কোনও অঙ্কুরের সুধা
ক্ষরিবে না কোনও দিন ----সব প্রীত ভ্রমণের শান্তি দিয়ে চিত্ত তার
শুদ্ধ অশ্রুহীনতায় সৎ১
আমাদের জীবনের নব নব সূর্যগুলো কপোতেরে দান২ করে
আমরাও স্হির মেরুনিশীথের নাবিকের মতন মহৎ৩
সততার দেখা পাব---সন্ধিহীন,স্বাক্ষরবিহীন।

বিকল্প: ১নত; ২প্রদক্ষিণ; ২নির্মোহ

দশ
জীবন কি নীরক্ত সম্রাট সুধাখোর
কূট ব্যবসায়ী নীল পার্শ্বচর গুলো তার মৃত্যুর উৎসব?
মানুষের তরে তবে কোন পথ
কোন অন্তরীক্ষে তারে নিয়ে যাবে আসন্ন সময়
সেইখানে বালুঘড়ি----বলো, তবে স্তব্ধতার মত
একদিন আকাশের সাথে ঢের ধ্বনি বিনিময়
করেছিল;---তার পর হয়ে গেছে আঁখিহীন ---চুপ---
প্রান্তরেরে শুষ্ক ঘাসে যে সবুজ বাতাসের আশা
একদিন বলেছিল:'আবার করিব আমি অমৃত সঞ্চয়'----
শত শত মেষশাবকের আঁখিতারকাও পেল যেন ভয়
শান্তি, শান্তি,
উত্তেজিত শপথের উৎসারণ প্লীহা ঘিরে থাকে না সতত
বালুঘড়ি হয়ে থাকে চির দিন স্তব্ধতার মত।


---------

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জীবনানন্দ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:৪৮
রোজনামচা বলেছেন: +++
মান্নান সৈয়দ সম্পাদিত 'প্রকাশিত অপ্রকাশিত জীবনানন্দে কি এগুলো নেই?
০২ রা মার্চ, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন:
====
ঐ বইটা এই মুহুর্তে পাশে নেই।তলিয়ে দেখতে পারেন।

২. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:৫২
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: পুরোটা পাতে না পড়ার দুঃখ এবং পড়তে পাড়ার আনন্দ দুটোই ভাগ করে দিলাম।
০২ রা মার্চ, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন:
====
হুমম।হাত পেতে নিয়ে চেটে পুটে খান।

৩. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:৫৩
হিমালয়৭৭৭ বলেছেন: এই কয়টাই নাকি?আরো দিতেন।।

"পাঠক সমীপেষু" গল্পটা আজ পোস্ট করলাম।। কোথায়, হলে নাকি বাসায়?
০২ রা মার্চ, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন:
==
হু এই কয়টাই।ভালো জিনিস কম করে খাওয়ার নিয়ম।নইলে গুরুপাকের সম্ভাবনা থাকে যে!
হলে-ই আপাতত।

৪. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১২:৫৬
নম্রতা বলেছেন: জীবনানন্দ পড়ে শেষ হবে না ...।
ধন্যবাদ কবি আমাদের দ্বারে পৌছে দেয়ার জন্যে ...।
০২ রা মার্চ, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন:
==
আপনাকেও ধন্যবাদ।

৫. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১:১০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:


পড়েছি আগে। আপনাকে অনেক ধন্যবাদ, সুদীপ।
০২ রা মার্চ, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন:
===
আপনাকেও ধন্যবাদ।

৬. ০২ রা মার্চ, ২০০৯ রাত ১:৩০
অ্যামাটার বলেছেন: হুমম...যথার্থই শুদ্ধতম কবি।
০২ রা মার্চ, ২০০৯ রাত ১:৩৯

লেখক বলেছেন:
তবুও শীতের শেষে ফাল্গুনে
মাতাল যখন সোনাল বন
তেরোশো তিরিশ---দারিদ্র সেই
ফিরে চাই আজ সে যৌবন।
====

৭. ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৪
শত রুপা বলেছেন: দেরীতে চোখে পড়লো।
২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন:
পড়লো তো

৩১ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: থ্যাংকস!

৯. ১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ১. আজ জানলাম মধ্যসমুদ্রের কোলে' নামটি কোথায় পেলে!

২. ঘুরতে ঘুরতে এই পাতাটা পেলাম। এগুলো লেখা একটু দেরি হলেই পেছনে চলে যায়। কী অপূরণীয় ক্ষতি! এমন একটা লেখা এতো দেরি করে পড়লাম। না পড়েই মরে গেলে আমার যে অস্বাভাবিক ক্ষতি হতো সেটা কী দিয়ে পুষতো!

৩. "প্রান্তরেরে শুষ্ক ঘাসে যে সবুজ বাতাসের আশা
একদিন বলেছিল:'আবার করিব আমি অমৃত সঞ্চয়'----
শত শত মেষশাবকের আঁখিতারকাও পেল যেন ভয়"

আমার মন খুব ভালো হলো, আমার মন খুব খারাপও হলো। ভরদুপুরে মনের এমন বেহাল দশা! আমি মানুষটাই উচ্ছন্নে গেলাম।
১০. ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩২
সুদীপ চৌধুরী বলেছেন:
আসেন, দল বেঁধে উচ্ছন্নে যাই। :)

 

মোট সময় লেগেছে ০.৯২২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই