"আকাশ থেকে চুরি করা এক পোঁচ নীল মেখে গাড়িটা একটু ঝাঁকিতেই রাস্তা মেপে এলোমেলো ত্বরণে ট্র্যাকে ফিরে আসে টু-ওয়ে রোডের শাদা দাগগুলো চোখ রাঙিয়ে তাকে সরে যেতে বলছিল বলে এবং ট্যাক্সি নামক বেপরোয়া বালক সাজতে নীলরঙ মেখেই হেহ্ হেহ্ করে একটু বিশ্রী হাসি ছুঁড়ে এগুতে থাকে ঘোঁৎ ঘোঁৎ এবং ঠিক তখনই আমি ব্যাকসীটে উঁকি মেরে একটা ধাতব গোলক দেখি যেখানে কালো ঢ্যাপ খাওয়া তিনটি চাকা লাগানো..."
অথবা...
"আমি দেখে দেখে অবাক বিভুঁই
হঠাৎ বুঝেছি এ হলো শুধুই
ভ্রান্তি মায়ায় জড়ানো শৈত্য
বুক থেকে নেমে হৃদকণা ছেড়ে
আমার শরীরে শীতের নৃত্য।"
অথবা...
কোন এক শীত-এ ভোরের একটু আগে অরূপাক্ষ নদের পাশে শৈশব-ইন্দ্রিয়ের গান গাইতে গাইতে হেঁটে যাওয়া অ্যাবসার্ডিটি-র চিন্তায় মগ্ন ছেলেটা রঁদেভু-তে গিয়ে অপরূপরূপকী-র নক্সায় মোহিত হয়ে ইন্দ্রিয়াবেগ ট্র্যাফিকিং কষে তাদের পিঠদ্বয় মুখোমুখি করে দেয়...
হুমমম... যারা হতচ্ছাড়ার পেন্সিলের লেখা পড়েন তারা তো বুঝেই ফেলেছেন কাকে নিয়ে কথা হচ্ছে... ট্যালেন্টেড মানুষদের বুঝতে দেয়া উচিৎ না তারা কতোটা ট্যালেন্টেড, তাহলেই মগডালে চড়ে বসার একটা সম্ভাবনা থাকে! আর মগডাল ভেঙে পড়তে কতক্ষণ ?! কিন্তু এই হতচ্ছাড়া পেন্সিলটার লেখা পড়ে বা অক্ষরগুলোর গভীরতায় এতোটাই হতবাক অবস্থা হয় যে নিজের অজান্তেই বেশ উচ্ছসিত হয়ে বলেছি... "অসাধারন তো"!
আজকে ছন্নছাড়ার পেন্সিলের জন্মদিন... আমার খুব ভাল একজন বন্ধু আর অসাধারন একজন লেখক... অনেক শুভ-ইচ্ছা বাণী পাবে তুমি আজকে ... কিন্তু আমি শুধু বলি... তুমি যদি কখনো শুধু নিজেকে অতিক্রম করতে পারো তাহলেই আমার মনে হয় বিশাল কিছু একটা হয়ে যাবে!!!
অনেক অনেক শুভ হোক জন্মদিনটা !!!
১০.০৪.২০০৯
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



