উপরের নাম্বারগুলো ছাড়াও নতুন একটা খবর শেয়ার করছি এবং সবাইকে যার যার পরিধিতে ছড়িয়ে দিতে অনুরোধ করছি। ঢাকা ইউনিভার্সিটিতে একটা Proctorial Banishment Team গঠন করা হয়েছে যাদের কাজ ইভটিজিং দমন করা। হ্যা, আমিও আপনার মতোই ভেবেছি যে এটা শুধুই লোক-দেখানো একটা প্রচেষ্টা। কিন্তু সাম্প্রতিক খবরে জানলাম টিএসসির সামনে এক ইভটিজারকে বহিষ্কার করা হয়েছে। আরো জানলাম যে টিমটায় পলিটিক্যাল এ্যফিলিয়েশন রেসট্রিকটেড। তাও আমরা বাংলাদেশে থাকি, রাজনীতির রাজাদের অবাধ বিচরণ সবখানে থাকবেই। তারপর-ও সাহায্য করতে তো সমস্যা নেই কারো। সবাই নাম্বারটা মোবাইলে সেইভ করে ফেলুন। কাউকে টিজড হতে দেখলে নাম্বারগুলো ডায়াল করুন। আপনার নিজের সাথে যদি টিজিং হয় তাহলে সাথে সাথে ডায়াল করুন। সবাই সবার সাহায্যে এগিয়ে আসলে অবশ্যই ইভটিজিং কমবে। আর একটা ভাল উদ্যোগকে উৎসাহিত করলে অবশ্যই বড় কিছু হতে পারে।
ফোন করার জন্য কাউকে চার্জ বা জেরা করা হবে না। শুধু অন্যায় হচ্ছে দেখলেই ডায়াল করুন। দেখবেন সেদিনের একটা অপরাধ দমন করে নিজেকে বিশাল কিছু মনে হবে। নিজের জন্য কিছু করার চেয়ে অন্যের জন্য করার মধ্য বিশাল সন্তুষ্টি থাকে। এটা মানুষের জিনকোডে কোডেড। প্রত্যেকে সচেতন হোন, পাশের জনকে সচেতন করে দিন। নাম্ববারগুলো ছড়িয়ে দিন। অপরাধীকে ধরিয়ে দিন নাহলে আপনি নিজেও একটা অপরাধের অংশীদার হবেন।
Proctorial Banishment Team Contact : 01552660204
নাম্বারগুলো আর খবরটা ছড়িয়ে দিন... আপনার নিজের আর নিজের সুরক্ষিত ভবিষ্যতের জন্য। ভাল থাকুন সবাই।
_____________________________________________________
মিজানুর স্যার বা চাঁপা রানীর ভয়াবহ পরিনতির পর একটা গ্রুপ ওপেন করেছিলাম যেখানে অসাধারণ সাড়া পাওয়া গেছে। সামহোয়্যার ইনের পোস্টার লাগানো কার্যক্রম থেকে শুরু করে অনেক কার্যকর সমাধান-ই আলোচিত হয়েছে সেখানে। যারা সুস্থ আলোচনা, মুক্ত মন-মানসিকতা আর কথার চেয়ে কাজে বিশ্বাসী তারা গ্রুপটা জয়েন করে তাদের মূল্যবান মতামত দিতে পারেন। সেটা গ্রুপের কার্যক্রমকে সহায়তা করবে, গ্রুপের মেরুদন্ড শক্ত করবে। গ্রুপে আমন্ত্রণ করছি। তবে একগুঁয়ে, গোঁড়া নাস্তিক বা আস্তিক এবং কুতার্কিকদের কোন ওয়ার্নিং ছাড়াই বাঁশপেটা করা হয় গ্রুপ থেকে। সুতরাং তাদের জয়েন না করাটাই আবশ্যিক।
সবার জন্য শুভেচ্ছা থাকবে!
_____________________________________________________
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১১ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



