অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
চাই ন্যায় বিচার, চাই ভালবাসা। দেশ আমার, এই দেশের সম্মান রক্ষা করার দায়িত্বও আমার। কেউ সাহায্য করুক আর না করুক
আর এস এস ফিড

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

আমার প্রিয় পোস্ট

দেশকে ভালবাসি, তাই ব্লগ লেখি

রক্তাক্ত পথে গনতন্ত্র, ইতিহাসের নিষ্ঠুর প্রতিশোধ: জনগন কি পাবে??

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৪ |

শেয়ারঃ
0 0

অবশেষে শেষ হল আরও একটি ইতিহাস । তবে নিরাময় হল কারও বুকের ক্ষত আর কারও বুক হল ছিন্ন ভিন্ন।
শেষ পর্যন্ত বিচার হল রাষ্ট্রপতি শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডের। আমাদের প্রধানমন্ত্রী ও নিহতদের পরিবারের দীর্ঘদিনের আশার বাতি অবশেষে জ্বলল । গভীর রাতে সাজা হয়েছে হত্যা মামলার আসামীদের। কেউ আনন্দ করছে কেউ বা শোকাভিভুত হয়েছে । কিন্তু কেন এমন হল??

আমাদের জাতীর শ্রেষ্ঠ সন্তানদের কেন এভাবে অকালে প্রান দিতে হচ্ছে ?? এই প্রশ্ন সকলের মত আমারও। সাজা প্রাপ্ত সকলেই বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কেন তারা হত্যা করলেন তাদের প্রিয় এই নেতাকে?? সে যাই হোক তাদের ভুলের প্রায়শ্চত্ত তাদের করতে হয়েছে, এবং বীর মুক্তযোদ্ধা হওয়া সত্তেও এদেশে তাদেরকে ফাসির কাষ্ঠে ঝুলতে হয়েছে।
কোন কোন রাজণীতিবীদনা বলেন ৭৫ এর ঘটনা ছিল বাংলাদেশের জন্য অবধারিত । ৭৫ না ঘটলে বাংলাদেশ কোনদিন গনতন্র পেতনা। পেতামনা আমরা কথা বলার স্বাধীনতা। কিন্তু ৭৫ এর জণ্য দায়ী কারা??

বংগবন্ধু দেশ স্বাধিনের সময়ে তো স্বৈরাচার ছিলেন না। কে তাকে বাকশাল গঠনে অনুপ্রানিত করেছিল? তাদের কি শাস্তি হয়েছে??

বংগবন্ধু তো স্বাধীনতার পর লুটপাট করেননি। তার হাতে নেই কোন মানুষের রক্তের দাগ। তবে কারা তাকে ব্যবহার করে বাকশালের সময় সুবিধা ভোগ করেছিল?? তাদের কি বিচার হবে না??

আজ সাজাপ্রাপ্ত আসামীদের সকলেই বীর মুক্তিযোদ্ধা । আমার প্রশ্ন কারা তাদের অনুপ্রানিত করেছে এই নিশ্রংস হত্যাযগ্গে?? কারা সুবিধা লুটেছে ১৫ই আগষ্টের?? তাদের কি বিচার হবে না??

শেখ মুজিব ও তার পরিবার ইতিহাস হয়ে গেছে ৩৮ বছর হল। তাদের হত্যাকান্ডে জড়িতরাও ইতিহাস হয়ে যাবে। কিন্তু সবসময় আড়ালেই থেকে যাবে এই সকল ঘটনার সুবিধা ভোগিরা।

মাননিয় প্রধানমন্ত্রী, আপনার পিতা তার লোকদের বেশি বিশ্বাস করতেন। তিনি বলতেন বাংলার লোকেরা কখনো তাকে কিছু করতে পারেনা। তার অনেক বিশ্বাস আর ভালবাসা ছিল এদেশের মানুষের প্রতি। তার বিশ্বাসের প্রতিদান তিনি পেয়েছেন। তার মন্ত্রী সভার সকল সদস্যই তাকে ফেরাউন হিসাবে অভিহিত করে আননদ্ করেছে। এই ভুল আপনি করবেন না। সেই সব লোককে খুজে বের করুন যারা এই সব মর্মমান্তিক ঘটনার পেছনে ইন্থন জোগায় । কাষতিগ্রস্থ পরিবার যখন অশ্রুর সাগরে হাবুডুবু খায় তখন এরা জনগনের রক্ত চেটে খায়।

ইতিহাসের এই সব নৃশংস ঘটনার প্রতি আমার কোন প্রতিক্রিয়া নাই। শুধু ঘৃনা তাদের প্রতি যারা এগুলৈাকে নিয়ে রাজনীতি করে পেটা চালাচ্ছে । ধোকা দিচ্ছে জনগনের সেন্টিমেন্টকে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


১৯টি মন্তব্য

১. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৯

রাজসোহান বলেছেন: শুধু ঘৃনা তাদের প্রতি যারা এগুলৈাকে নিয়ে রাজনীতি করে পেটা চালাচ্ছে । ধোকা দিচ্ছে জনগনের সেন্টিমেন্টকে।

চরম ঘৃণা

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৮

লেখক বলেছেন: বুকের সব ঘৃনা তাদের জন্য

২. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৪

সাইফু্ল বলেছেন: পেলাচ ++

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৮

লেখক বলেছেন: ষড়যন্ত্রকারীদের - -

৩. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৭

ফেরেস্তা বলেছেন: রাজসোহান বলেছেন: শুধু ঘৃনা তাদের প্রতি যারা এগুলৈাকে নিয়ে রাজনীতি করে পেটা চালাচ্ছে । ধোকা দিচ্ছে জনগনের সেন্টিমেন্টকে।

চরম ঘৃণ

খুবই সময়োপযোগী পোষ্ট

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৯

লেখক বলেছেন: চরম ঘৃণা

৪. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৬

তাজা কলম বলেছেন: ভাই ইতিহাসকে বিকৃতি করার ধান্ধা করবেন না।

শেখ মুজিব সে সময় কেন বাকশাল করেছিলেন তার কার্য-কারন ব্যাখ্যা রয়েছেন। বলতে হয় সারা জীবন সংসদীয় গণতন্ত্রের পূজারী সে সময়কার বিশ্বরাজনৈতিক আবহে অনেকটা বাধ্য হয়েই বাকশাল তথা সোভিয়েট মডেলের শাসন ব্যবস্থার দিকে এগুচ্ছিলেন। মূলত বিশ শতকের সত্তরের দশকে ইউরোপ-এশিয়ার অনেক দেশই সমাজতন্ত্রের আদর্শে অনুপ্রাণিত হয়েছিল সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে। তাই বঙ্গবন্ধু যখন সমাজতন্ত্র প্রণয়নের লক্ষে একদলীয় বাকশাল সরকার ঘোষণা করেন তখন তা সে সময়কার সময়ের দাবী বলেই বিবেচিত হয়। আর মনে রাখবেন বাকশাল সরকার ঘোষিত হয়েছিল সম্পূর্ণ আইনগত ভাবে, সংসদে ভোটাভোটির মাধ্যমেই। এমনকি তখনাকার পত্র-পত্রিকা পর্যালোচনা করলে দেখা যায় সে সময়কার সংখ্যাগুরু বুদ্ধিজীবি মহল, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী বাকশাল শাসন ব্যবস্থাকে স্বাগত জানিয়েছিল। বাকশাল কায়েম হলে ভালো কি মন্দ হত সেটার আনুমানিক ব্যাখ্যা দেওয়া সংগত নয় কালণ ভ্রুণ অবস্থায়ই বাকশালকে গলা টিপে মেরে ফেলা হয়েছিল। গর্ভে থাকা একটি ভ্রুণকে যদি হত্যা করা হয় তবে তা থেকে জন্ম নেওয়া শিশুটি বড় হয়ে কি করতো তার যেমন ব্যাখ্যা চলে না তেমনি বাকশাল কায়েম হলে কি হত তারও ব্যাখ্যা দেওয়া যায় না। আপনার মতোন আবালরাই শুধু শুধু বাকশাল দিয়ে বঙ্গবন্ধুকে খাটো করতে চান। কিন্তু ইতিহাসে তার স্থান যথাস্থানেই থাকবে।



২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৯

লেখক বলেছেন: বংগবন্ধু দেশ স্বাধিনের সময়ে তো স্বৈরাচার ছিলেন না। কে তাকে বাকশাল গঠনে অনুপ্রানিত করেছিল? তাদের কি শাস্তি হয়েছে??

বংগবন্ধু তো স্বাধীনতার পর লুটপাট করেননি। তার হাতে নেই কোন মানুষের রক্তের দাগ। তবে কারা তাকে ব্যবহার করে বাকশালের সময় সুবিধা ভোগ করেছিল?? তাদের কি বিচার হবে না??

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২০

লেখক বলেছেন: ইতিহাস বিকৃতি কোথায় দেখলেন??

৫. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৩

অলস ছেলে বলেছেন: বাকশাল কার যুক্তিযুক্ত ছিলো =p~ =p~ চারটা ধ্বজাধারী রেখে বাকী সব পত্রিকা বন্ধ করা যুক্তিযুক্ত ছিলো !:#P !:#P হাজার হাজার বিরুদ্ধমতের রাজনৈতিক কর্মীদের হত্যা আর নির্যাতন ও যুক্তিযুক্ত ছিলো B-) B-) যেহেতু বাকশালী আওয়ামী লীগ তাই যা ইচ্ছা করবে তাই যুক্তিযুক্ত B-)) B-)) বাকশালভুদাই

৬. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩০

রাজনীতি বলেছেন: খুব ভাল হইছে পোষ্ট টা। ধন্যবাদ আপনাকে। শ্রদ্ধাভরে সালাম ফাসি কার্যকর হওয়া ৫ বীর মুক্তি যোদ্ধাকে। যাদের এই সাহসী উদ্যোগের কারনেই বাকশালের অপসারন হয়েছিল। সালাম.............. বীর ৫ সেনানীকে। তোমাদের এই কাজ না হলে আজ বাংলাদেশ বাকশাল মুক্ত হত কিনা জানিনা। আবারো এরকম অনিবার্য কোন কাজ করতে যেন বাংলার সাহসী ছেলেরা পিছিয়ে থাকবেনা। এই প্রত্যাশা। ধন্যবাদ এই পোষ্ট এর জন্য

৭. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩০

ShusthoChinta বলেছেন: Ami 'bangladesher itihas bikriti' ar defination jante chai,keo ki doya kore aktu janaben?

৮. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩০

তাজা কলম বলেছেন: আপনি কি মন্তব্য ঠিকভাবে পড়েননি? আমি তো বলতে চাচ্ছি সে সময়ে বাকশাল ছিল সময়ের দাবি এবং নিয়মতান্ত্রিকাভাবেই বাকশাল গঠিত হয়েছিল সংসদে আইন পাশ করেই। বাকশাল করে বঙ্গবন্ধু কোন অন্যায় করেছিলেন তা ভাবা সংগত নয়।

৯. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩১

ShusthoChinta বলেছেন: Ami 'bangladesher itihas bikriti' ar defination jante chai,keo ki doya kore aktu janaben?

১০. ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৩

রাজনীতি বলেছেন: জা কলম বলেছেন: আপনি কি মন্তব্য ঠিকভাবে পড়েননি? আমি তো বলতে চাচ্ছি সে সময়ে বাকশাল ছিল সময়ের দাবি এবং নিয়মতান্ত্রিকাভাবেই বাকশাল গঠিত হয়েছিল সংসদে আইন পাশ করেই। বাকশাল করে বঙ্গবন্ধু কোন অন্যায় করেছিলেন তা ভাবা সংগত ন



ঠিক এভাবেই শেখ হাসিনার সরকার যা ইচ্ছা তা করবে আর বলবেন শেখ হাসিনা দায়ী নয়? আজব মানুষ আপনি।

১১. ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৬

অলস ছেলে বলেছেন: ব্লগের পাঠশালায় এসে শিখেছি বাকশাল যুক্তিযুক্ত ছিলো। কারণ ঐটা ভবিষ্যতে কি হতো তা তো জানা যায়নি। হতে পারে ঐটাই হতো দেশ উন্নয়নের হাতিয়ার। ধরেন ধর্ষণ করার জন্য একজনকে কামড়াকামড়ি আঘাত করা কষ্ট দেয়া শুরু হইছে, ভবিষ্যতে ঐটাযে ধর্ষণেই বা অন্য কিছুতে শেষ হৈতো তা না, বিবাহেওতো শেষ হৈতে পারতো। তাই একদলীয় স্বৈরাচারী বাকশাল জিন্দাবাদ।

১২. ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৩

রেজওয়ান বলেছেন: অভিযোগ না হয় বঙ্গবন্ধু আর তার পুত্রদের বিরুদ্ধে ছিল। কিন্তু বাড়ীর মহিলারা এমনকি ৮ বছরের শিশু কি দোষ করেছিল? তাদের মারতে কে কাকে বাধ্য করেছিল? এটা করা হয়েছিল বঙ্গবন্ধু পরিবার নিশ্চিন্হ করে ক্ষমতায় বসার জন্যে। শিশুহত্যাকারীদের পক্ষে আপনার আর কোন যুক্তি আছে?

১৩. ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৫

ফয়েজ ০৮ বলেছেন: সাহসী এবং অসাধারণ পোষ্ট। সরাসরি প্রিয়তে।

১৪. ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৮

ফয়েজ ০৮ বলেছেন: এখনকার সেনা কর্মকর্তাদের মতো তারা লিয়াজো করে চলতো না। তাই তাদের মৃত্যু হলো।

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন