হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

জিনিসটার নাম ’বাংলার তাজ মহল’ না দিয়ে ’মদন মহল’ দেওয়া উচিৎ

১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩০

শেয়ার করুন:                   Facebook

বাংলার তাজ মহল নিয়ে সারা দেশে বিশাল হৈচৈ। আমিও বুক ভরা আসা নিয়ে তাজমহল দেখার জন্য আগ্রা না গিয়ে কম খরচে মদনপুর রওনা দিলাম। মনে মনে মুল তাজ মহলের ছবি দেখছি আর ভাবছি, আহা ! আমাদের তাজ মহল কতই না সুন্দর হবে। সম্রাট মনি’র কত বড় কলিজা ৪০০ কোটি টাকা খরচ করে জিনিস একখান বানাইয়া দেশজুরে কেরফা লাগায় দিছে।

মদনপুর বাসস্টান্ড নেমে দেখি টে¤পুওয়ালারা ’তাজমহল’ বলে চিল্লাইতেছে। কেউ ভাড়া চাচ্ছে ৩০/- টাকা, কেউ ৪০/- টাকা। আধঘন্টা টেম্পু দিয়ে চলার পর একগ্রামে এসে থামলাম। সামনে বিশাল জ্যাম আর হাজার হাজার মানুষ। সবাই তাজমহল দেখতে আসছে। অপেক্ষা না করে নেমে হাটা দিলাম। প্রায় দুই কিলো হাটার পর তাজমহল কম্পাউন্ডে আসলাম, প্রবেশ মুল্য ৫০/- টাকা। কোন ব্যাপার না, আগ্রা গেলে আরো খরচ হইতো। তাড়াতাড়ি টিকেট কেটে ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করলাম।

তাজমহলের চেহারা দেইখা মুখটা অটোমেটিক হা হয়ে ’শালা’ শব্দটা যে কেমনে বের হয়ে আসলো বুঝবার পারি নাই। আমার ঢাকাইয়া বন্ধুটি মুখ আর আটকাইয়া রাখা গেলো না। সে গাইল শুরু করলো- (গালি)রা টয়লেটের টাইলস লাগাইছে, মালিক পক্ষের সব (গালি)’রা ভাগছে, একটারে ডাইকা আইনা যে পাবলিক গাইলাইবো সেই উপায় নাই, (গালি)রা এই ঈদের দিনে পাবলিকরে ’বাকরা’ টুপি লাগায় দিলো ... ইত্যাদি ইত্যাদি।


বাকরা স্মৃতি : ১১ ডিসেম্বর ২০০৮ইং। মদনপুর, সোনারগাঁও

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিভ্রমন  বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৮

 

  • ৬১ টি মন্তব্য
  • ১২৫৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩২
comment by: মদন বলেছেন: মদনমহল হইলে তো আমি বিনা খরচায় পপুলার হইতাম :)
১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: এই বিষয়টা নিয়া সংসদে প্রস্তাব পাঠানো হোক। ;)

২. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩
comment by: মাহবুব সুমন বলেছেন: বাকরা টুপি কি ?
৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪
comment by: কৌশিক বলেছেন: ছবি তো মনে হয় আরো তুলেছেন, দেন দেখি, দেইখা একটা গালি দেই!
১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: অনিচ্ছা সত্বেও ৩/৪টা ছবি তুলছি।
আর ছবি দিছে ইচ্ছা করতেছেনা

৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫
comment by: টাইটেনিয়াম বলেছেন: বাংলার তাজমহলই ঠিক আছে। নামের আগে বাংলা দেখেই পৃথিবীর মানুষ সেটার কোয়ালিটি সম্পর্কে জেনে যাবে।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: মনের দুঃখে হাসলাম ।
নাম 'মদন মহল' না দিলেও 'মনি মহল' দিতে পারতো

৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৯
comment by: প্রচেত্য বলেছেন: প্রতিবেদন লেখাটা চমতকার হয়েছে
৬. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪০
comment by: জংবাহাদুর বলেছেন: মাইলাশ
৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: ঈদে এত গরু / বলদ / ছাগল কোরবানীর পরও দেশে এত বলদ আইলো কোথ্থেইক্কা, মাবুদে ইলাহি জানেন...!!! ওরা বানাইছে তাজমহল....????
৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: ঈদে এত গরু / বলদ / ছাগল কোরবানীর পরও দেশে এত বলদ আইলো কোথ্থেইক্কা, মাবুদে ইলাহি জানেন...!!! ওরা বানাইছে তাজমহল....????
৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
comment by: জ্বিনের বাদশা বলেছেন: ছবি দেইখা তো মনে হয় কনস্ট্রাকশন শেষ হয়নাই ... তার আগেই পাবলিকরে ঢুকতে দিছে কোন বুদ্ধিতে? ;)
১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: ঈদের আগে টু-পাইস কামানোর ধান্দা আর কি ;)

১০. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪২
comment by: ভেংচুক বলেছেন: মনি মিয়া, দ্যা বস। এই যে আপ্নারা গুজব ছরাইচেছেন, মানুশ আরো বেশি প্রলুব্ধ হবে
১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫২

লেখক বলেছেন: আমি কি গুজব ছড়াইলাম ! নিজ চোখে যা দেখলাম সেইডা কইলাম।
বড় বড় জাতীয় দৈনিক পত্রিকা গুলাইতো পাবলিকগো প্রলুব্ধ করছে।

১১. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৩
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: মাহবুব সুমন ভাই :-<br /> এমটিভি তে একটা প্রোগ্রাম হয় নাম "এমটিভি বাকরা"।
এই অনুষ্ঠানে পাবলিকগো ছাগল বানানো হয়, তারপর তার মাথায় বিশেষ এক ধরনের ক্যাপ পরিয়ে দেওয়া হয়।
১২. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৬
comment by: বেয়াকুফ বলেছেন: এইটারে দেইখা চান্দা তুইলা তৈয়ার করা পাড়ার মসজিদ মনে হইতেসে।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: আরে ভাই ...ছবি তুলবার গিয়া আমিও এই কথাটা কইছি !

১৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৭
comment by: টুশকি বলেছেন: কোন কিছুর নকল করে বানানো জিনিসই কোনসময় খুব একটা ভালো হয়না। তাজমহলের ডিজাইনের দিকে না যেয়ে অন্যকিছু একটা বানাতে পারত, যেটা কিনা শুধু বাংলাদেশেরই হত।
১৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯
comment by: অচেনা সৈকত বলেছেন: পাড়ার মসজিদ.....ভাল বলেছেন।
১৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৩
comment by: নাঈম বলেছেন: নকল করতে যে বাঙ্গালীরা ওস্তাদ, এটা তার আরেকটা প্রমাণ......
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০২

লেখক বলেছেন: ভাইজান, নকলও ঠিক মত করবার পারে নাই !

১৬. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৪
comment by: আকাশনীল বলেছেন: ভেংচুক ঠিক বোলসে, আপ্নারা তো মনি শালারে আরো হিট করতাসেন
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: ব্যাটা আগামীবার ইলেকশনে খাড়াইতে পারবো ;)

১৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৪
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:


চমৎকার লিখেছেন।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: শুকরিয়া

১৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬
comment by: আরিফ জেবতিক বলেছেন: ছবিতেই তো দেখা যাচ্ছে , চারিদিকে বাশঁ দিয়ে রেখেছে । :)
গেলে তো বাঁশ খেতেই হবে ।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: গেলুম ! খেলুম !! ফিরে আসলুম !!! ;)

১৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭
comment by: বেয়াকুফ বলেছেন: হালার বাংগালি মানুষ হইল না। যদি দুবাইয়ের শেখ কইতো তাজমহল বানাইবে, তাইলে না হয় বুঝা যাইতে কিসু একটা হইবে। বাংলাদেশের ছিচকা এক ব্যবসায়ি গাওগেরামে জমিন কিন্না যদি কয় তাজমহল বানাইবে, আর এইটা নিয়া মিডিয়া থেকে সুরু কইরা পাবলিক লাফালাফি সুরু করে, তাইলে আর কি করা। তাজমহলের একখান প্রটোটাইপ তৈয়ার করার খায়িস জানাইলেও তো প্রশ্ন উঠবে থলিতে কয় বিলিয়ন ডলার আছে কি নাই।
২০. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৮
comment by: অচেনা সৈকত বলেছেন: টাইটেনিয়াম@দেশদ্রোহীতা কবে বন্ধ করবেন? দেশটাকে যখন এতই অপছন্দ তো পাকিস্তানে যান না কেন?
২১. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৮
comment by: নারিকেল-জিন্জিরা বলেছেন: হে: হে: হে: আমার ডাব ব্যবসাডা মনে হয় ঐ খানে ভালই চলব!
আমাদের কথা আর কাজে সব সময় অনেক পার্থক্য থাকবে এটাই তো স্বাভাবিক। দু:খ না পেয়ে
১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: ডাব লইয়া রেডি হন মামু ... ;)

২২. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
comment by: লংকার রাজা বলেছেন: Click This Link আপনি এটা পড়ে দেখতে পারেন।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: আপনার পোষ্টটা পড়লাম।
আমিও ভাই প্র.আ. পড়েই ঐ জায়গায় গিয়েছি এবং ধরা খাইছি।

২৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১২
comment by: নারিকেল-জিন্জিরা বলেছেন: যা বানানো হয়েছে তাতেই আপাতত সন্তুষ্ট থাকতে হবে। আসলে সবার এত বেশি এক্সপেক্টটেশন থাকাটাই মনে হয় কষ্টাটা বেশি হয়েছে।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: তাজমহলের সাথে মিল না করে মৌলিক একটা স্থাপনা করলেই সবাই প্রশংসা করতো।

২৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০
comment by: সৌপ্তিক বলেছেন: হুমম এই তাইলে কাহানী
২৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৩
comment by: মামু বলেছেন: চদনা মনিরে ৪০০ কুটি বার ঠপানো দরকার
২৬. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫
comment by: জ্বিনের বাদশা বলেছেন: "ঈদের আগে টু-পাইস কামানোর ধান্দা আর কি"

ও এই কথা! ... এইটা অনেকটা রাজহাঁসের সোনার ডিম পাড়ার কাহিনী হইয়া গেল ... কমপ্লিট হবার পর অনেক সুন্দর হইলেও পাবলিক আর যাইবোনা!
২৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮
comment by: রানা বলেছেন: এই বেটার আয়ের উৎস সম্পর্কে দুদক কি কোন খোজ খবর করেছে ?
২৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ঝরো এর চাইতে আকিজ গ্রুপের মালিকের বাড়ির সামনে দাড়াইয়া থাকলেও ভাল্লাগতো


বউ লৈয়া গেছিলেননি?
১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: আকিজ গ্রুপের মালিকের বাড়ি কই ?
এইখানেও কি টিকিট কাটতে হইবো ? ;)

২৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৭
comment by: আসিফ বলেছেন: মনি মিয়া নির্বাচনে দাড়াক, রাজনীতি করার সব গুন তার মধ্যে আছে দেখা যাচ্ছে।
৩০. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৩
comment by: আছহাবুল ইয়ামিন বলেছেন: গোদা গোদা মিনার দেইখা বাংলা ছবির নায়িকদের কথা মনে পড়তাছে। সেদিক থেইকা নামকরন সার্থক।
আবার খরচ নাকি ৪০০ কোটি টাকা হইছে। শুন্যই তো, দুই-তিনটা বাড়ায়ে বললে সমস্যা কি?
৩১. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৭
comment by: জেসন বলেছেন: চলুন আমরা মদনমহল বলে ডাকি। বেবাকে কইতাছে সেইম টু সেইম তাজ মহলের মতন। এইডা আমার বেডরুমের শো-পিছের চেয়েও ছোড। হুদাকামে বাঙ্গালীগো মদন বানাইয়া মজা লইতাছে। আগ্রা যাওন অনেক ভালা।
৩২. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৮
comment by: আবু সালেহ বলেছেন: ভালোই বাকরা হইছেন...
আল্লাহ বাঁচাইছে আমি যাই নাই...
৩৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৯
comment by: অপর্ণা রায় বলেছেন: এটাকেই বলে দুধের স্বাদ ঘোলে মেটানো :) বিল্ডার বেশ ভালোই ঘোল খাওয়াচ্ছে পাবলিককে!
৩৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩২
comment by: জেসন বলেছেন: এইডার মইধ্যে এত বাশ দেখা যাইতাছে ক্যান। গম্বুজ পইরা যাওনের ডরে কি বাশ দিয়া ঠিকা দিয়া রাখছে নাকি?
৩৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: জেসন :-<br /> হা... হা... হা...
এই মহলে ঘুরতে আসলেই বাঁশ খাওয়ান নিশ্চত এইটা পাবলিকগো বুঝানের জন্যই বাঁশ ঝুলায় রাখছে ... ;)
৩৬. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮
comment by: একাকী বালক বলেছেন: সমালোচনা হল সবচেয়ে বড় প্রচারণা। এমনই হচ্ছে। তবে এইটাও ঠিক আমরা আজকাল কোন কিছুতেই সন্তুষ্ট হই না।
৩৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৫
comment by: ঝড়ো হাওয়া বলেছেন:
আমি নতুন এক চিন্তায় পইরা গেলাম ...
এই জিনিস দেইখা কেউ যদি এখন (১) বুড়িগঙ্গার উপর স্টাচু অব লিবার্টি (২) কুমিল্লায় আইফেল টাওয়ার (৩) নোয়াখালিতে কুতুব মিনার (৪) ভোলায় এ্যাপোলো মুর্তি .... বানানো শুরু করে দেয় !! ;) ;)
৩৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৬
comment by: নামহীনা বলেছেন: তাইলে আর আমি ঐমুখো হবোনা। কান ধরলাম।
৩৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৬
comment by: বিবর্তনবাদী বলেছেন: কিসের লগে কি!! আমাগো পুরানঢাকায় এমন সব মসজিদ আছে, যেগুলা তৈরির ট্যাকা দিয়া এরুম কয়েকটা মদনামহল বানান যাইব।

কারো টাইলস্‌, ইতালিয়ান পাথরের স্থাপনা দেখতে মন চাইলে পুরানঢাকার তিন চাইরটা মসজিদ দেইখা যাইতারেন।
৪০. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: আইরিন সুলতানা বলেছেন: আমার মনে হয়, আগ্রায় গিয়ে শুটিং করলে ফিল্মের বাজেট অনেক বেড়ে যায়..তাই মনি সাহেব বুদ্ধি করে এইখানেই একটা ডামি সেট বানায় নিলেন...
৪১. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০২
comment by: ব্রাইট বলেছেন: আমরা টিপিক্যাল বাংগালী রিএকশন দেখাচ্ছি। সবকিছুতেই অতিরিক্ত।

যেমন বাশার-মাশরাফিগো গালাগালি কইরা ওগে খেলা দেখনের লাইগ্যা টিভি অন কআরা লাফালাফি করছি চার-ছক্কা দেইখা।
৪২. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৬
comment by: রাত্রী বলেছেন: হাঁ ভাই.... এটাই আমাদের বিখ্যাত "বাংলার তাজমহল"। এর গম্বুজ, মূলভবন সবজাগাতেই কি সুন্দর বাঁশ ঘেরা রয়েছে। আর এটাই আমাদের তাজমহলকে আগ্রার তাজমহল থেকে পৃথক করেছে। আপনারা আসুন, আসুন, সবান্ধবে আসুন, দেখে যান আমাদের এই ঐতিহাসিক নির্মাণ!!!! ( সিনেমার রেডিও প্রচারক নাজমুল হুদার ভাষায়।)

আমি কিন্তুক যামুনা।
৪৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০১
comment by: পারভেজ রবিন বলেছেন: সহমত। জিনিশটার আকৃতি দেখে শুরু থেকেই পছন্দ করতে পারি নি। মিনারগুলো বেশি মোটা, আর মূল ভবনটি রোগা পটকা।
৪৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৪
comment by: অমাবশ্যার চাঁদ বলেছেন: টুশকি বলেছেন: কোন কিছুর নকল করে বানানো জিনিসই কোনসময় খুব একটা ভালো হয়না। তাজমহলের ডিজাইনের দিকে না যেয়ে অন্যকিছু একটা বানাতে পারত, যেটা কিনা শুধু বাংলাদেশেরই হত

সহমত।
৪৫. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১২
comment by: অকাটমুর্খ বলেছেন: ঝড়ো হাওয়া বলেছেন:
আমি নতুন এক চিন্তায় পইরা গেলাম ...
এই জিনিস দেইখা কেউ যদি এখন (১) বুড়িগঙ্গার উপর স্টাচু অব লিবার্টি (২) কুমিল্লায় আইফেল টাওয়ার (৩) নোয়াখালিতে কুতুব মিনার (৪) ভোলায় এ্যাপোলো মুর্তি .... বানানো শুরু করে দেয় !!

তয় আর কি? সেভেন ওয়ান্ডার্সের জন্যে নতুন কৈরা ভোট লিতে হবে....খ্যাক খ্যাক
৪৬. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৭
comment by: রিফাত হোসেন বলেছেন: হেহেহেহহে
ঝড়ো হাওয়া জটিল মন্তব্য করেছেন ।
০৬ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: হা হা হা ... ধন্যবাদ :)

 

 


একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ