স্বামীকে গাছে বেঁধে বাংলাদেশী এক গৃহবধূকে ধর্ষণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার প্রতিবাদ করায় ওই গৃহবধূর স্বামীকে পিটিয়ে হত্যা করেছে তারা। বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। গতকাল সকালে নিহত বাংলাদেশীর লাশ ও নির্যাতনের শিকার ওই গৃহবধূকে লক্ষ্মীদাড়ি সীমান্তের জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরা সদর থানার পুলিশ উদ্ধার করেছে। নিহত বাংলাদেশীর বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামে। ওদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিডিআর-এর পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। নিহত বাংলাদেশির স্ত্রী জানান, সে এবং তার স্বামী ৬ মাস আগে চিকিৎসার জন্য ভারতে যান। তারা কলকাতার গড়িয়া এলাকায় বস্তিতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসা শেষে বুধবার তারা সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। রাতে তারা ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে এলে বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। তার অভিযোগ, বিএসএফ সদস্যরা তার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে কাঁচা রাস্তার ধারে তাকে ধর্ষণ করেছে। এ ঘটনার প্রতিবাদ করায় তার স্বামীকে পিটিয়ে হত্যা করে তারা। এ সময় তার ওপরও ব্যাপক নির্যাতন চালানো হয়। গতকাল ভোরে স্বামীর লাশের সঙ্গে তাকে সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্তের জিরো পয়েন্টে ফেলে যায় বিএসএফ। সাতক্ষীরা সদর থানার এসআই আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে নিহত বাংলাদেশীর লাশ ও গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সুত্র: মানব জমিন
স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেছে বিএসএফ
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন
আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৮৬

ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"
ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।