আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

পাতার মৃত্যুর শব্দ

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৫৪

বাতাসে উদাস পাতা উড়ে এসে কপালে পড়েছে
কেন আমি শুয়ে আছি এই সিক্ত মাটির উপর
শুয়ে আছি কবে থেকে কবেকার পৃথিবীর উতল
মানববক্ষ, প্রকৃতির বুকে রিক্ত তোমাকে জাগ্রত
করে রাখি আমি ওগো স্পন্দন-লতা, ত্রস্ত ডাকাতিয়া
তুমি শীতের রাতের মত জড়িয়ে ধরেছো যেন
মৃত্যু এসে তোমার মাতৃত্ব থেকে কেড়ে নিয়ে যাবে
শিশুটির প্রাণ-শীর্ণ-লতিকারে,......

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

কবির জন্যে স্নেহ জাগছে

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩৮

আমার ওই ফুলগুলি ফালগুনের ডালে
ফুটে উঠলো। বাতাসে দুলতেছে তারা
লাল হয়ে ফুটে থাকা ফুলগুলি হায়
নিজের রূপে মুগ্ধ হইয়া নিজে দোল খায়

বাতাস বলে, মিথ্যা কথা, আমি না দোলালে
তারে কে বা পারে বন্ধু এমনও হেলাতে
দোঁহে তারা দেহভার সঁপে পরস্পরে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

পাব্লিক পিটানোর কাজ

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৫

কী দারুন দারুন সমাজ
পাব্লিক পিটানোর কাজ
যেইজনে যত বেশি পারে
লাফ দিয়া চড়ব তার ঘারে

চড়ে বসব ঘাড়ে থাকব বসে
দুনিয়ার বড় বড় শের
তারও পরে সোয়া সের আছে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

মরণ

২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৩

আমি কি কোনো কবিতা লিখেছিলাম
অনেক দিন আগের কালো স্মৃতি
ঝাপসা হয়ে আবছামত জ্বলে

পাশের গ্রাম মুছে ফেলার আগে
সেখানে আমি বলেছিলাম নদী
বইয়ে দিয়ো ছবি অাঁকার ছলে...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

আম্মুমা

৩১ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯

মা-টার খালি শাট্ আপ শাট্ আপ
যখন তখন রাগটা তার
কিন্তু যদি আদর করে
কেচ্চা বলে বাগডাশার

তখন বুকের মধ্যে আমি
বাচ্চা হয়ে ঘুমিয়ে পড়ি
ঘুমের ভেতর মায়ের কাছে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

দাদুর সাথে বক লেখি

২০ শে মে, ২০০৭ বিকাল ৪:৩৭

এখন বসে দাদুর সাথে
বক লেখব বক
শ্লেটের ওপর ইচ্ছামত
চক ঘষব চক

এখন আমার লেখার সময়
খেলার সময় পরে
খেলতে যারা আসবে তারা...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

লেচুর গাছের ভুতের বাচ্চা

১৭ ই মে, ২০০৭ রাত ৮:৫৮

নানুর বাড়ির লেচুর গাছের কাছে
ছোট্ট একটা ভুতের বাচ্চা আছে

বাপ-মা যখন খাবার আনতে যায়
ভুতের বাচ্চা লেচু খাইতে চায়

একদিন না ভয়ের চোটে আমি
দৌড় দিয়া ফির একটু গিয়া থামি...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

দিনদুপুরি

১৫ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৭

আমার আব্বু চাকরি করেন
অনেক দূরে ঢাকা
টেনের টিকিট কাটতে লাগে
আম্মু জমান টাকা

ঢাকায় যাওয়া অনেক ব্যাপার
আম্মুরও তো ইসকুল
দিনদুপুরি বেড়াই ঘুরি...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

পেত্ খেতে হয় না

১৪ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭

সকালবেলায় ভোঁ মামাটা
আনতে গেতেন তকলেট
তখন থেকেই নেডি আমি
দৌড়ে গিয়ে খুলব গেট

এমন সময় ভোঁ মামা নয়
আসলো আমার আম্মুমা
আদর করে সি-ভিট দিলো...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

তুনির কবিতা # কামরুজ্জামান কামু

১৪ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬

বাচ্চাদের জন্য
এইসব কবিতা কী ভাবে লেখলাম? সেই গল্পটা তোমাদেরকে বলি। আমার একটা মেয়েবাচ্চা আছে। একদম তোমাদের সমান। সেই মেয়ে বাচ্চাটাকে না মেয়েবাচ্চা বললে সে যে কী যে রাগ করত। সে তার মায়ের সাথে। অনেক দূরে একটা গ্রাম। সেইখানে থাকে। সারাদিন সে খেলে। পুকুরের পাড়ে কলাগাছের পাতার উপরে বক উড়ে এসে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৪৮২ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১২টি
  • মন্তব্য করেছেন: ১৬টি
  • মন্তব্য পেয়েছেন: ৯৩টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৮ মাস
  • ব্লগটি মোট  ৪৪২২ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ