বন পাহাড়ের নেশা খুব সহজ কিছু না। নেশার খাতিরেই আবারও গিয়েছিলাম রাঙ্গামাটি। তাই আবারও ফোটুকময় পোস্ট। নতুন করে দেখা আর পুরানো প্রিয় জিনিস ফিরে ফিরে দেখার মধ্যে তফাত কি বোঝার চেষ্টা করলাম। কিছুটা বুঝতেও পারলাম। নতুন দেখার মাঝে আছে শুধুই বিস্ময়, আর ফিরে ফিরে দেখার মাঝে আছে তুলনার মানদণ্ড হিসেবে আগের বিস্ময়টুকু...
বহুত আজাইরা প্যাচাল পাড়লাম। প্যাচাল বন্ধ করে এবার ছবি দেখি
একলা মাঝি
শান্ত সে হ্রদ
আকাশে মেঘের কসরত
আমাদের যাত্রা... ...
পাহাড় মিশতে চেয়েছে জলের সাথে
জলের মাঝে মেঘের ছায়া
অতিথি পাখিরা আসতে শুরু করেছে...
আলো আঁধারির খেলা
শুভলং পাহাড়ে গা বেয়ে ওঠা সিঁড়ি
২২৬০ ফুট উপর থেকে কাপ্তাই হ্রদ
একই উচ্চতা থেকে পাহাড়ের সবুজকে ধরার চেষ্টা
জীবিকার খোঁজে...
শিরোনাম পাই না...(আমার সবচাইতে প্রিয় ছবি)
আবারও একলা মাঝি
চিকেন উইথ ব্যাম্বু
সূর্য অস্তমান...
ক্যামেরাটা নড়ে গিয়েছিলো...তবু কেন যেন ভালো লাগলো!!
বোনাস ছবি
(আসার সময় পতেংগা হয়ে এলাম। ইনফ্রারেড মোডে তোলা রাতের জাহাজের ছবি)
এবারের ক্যামেরা ছিল সনি সাইবারশট ...কতো সিরিয়াল জানি না। ৯.১ মেগাপিক্সেল আর ১৫এক্স অপ্টিক্যাল জুম
বিঃদ্রঃ সব ছবি তুলেছি আমি আর আমার আরেক বন্ধু মিলে...দুজনের চয়েস এতো কাছাকাছি যে আলাদা করতে পারছি না কোনটা কে তুললো!!
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


