somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণ শেষে মাথা ন্যাড়া, গ্রেপ্তার ৩

২৯ শে জুন, ২০১১ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেরপুরের শ্রীবরদী উপজেলায় চৈতাজানী গ্রামে এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ শেষে মাথা ন্যাড়া করে দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ অভিযুক্ত ধর্ষণকারীর মা ও দুই মামাকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় মামলা করায় নির্যাতিত মেয়েটির বাবা ও মাকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেছে পরিবারটি।

গত ২০ জুন (সোমবার) মেয়েটিকে অপহরণ করে। ২৩ জুন (বৃহস্পতিবার) মাথা ন্যাড়া করে প্যান্ট ও গেঞ্জি পরিয়ে তাকে বাড়ির সামনে রেখে যায় দুর্বৃত্তরা।

রোববার (২৬ জুন) এ ঘটনায় শ্রীবরদী থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান মামলা ও মেয়েটির পরিবারের বরাত দিয়ে জানান, উপজেলার ঘোনাপাড়া গ্রামের হিন্দু পরিবারের এই মেয়েটি (১৭) শেরপুর সদর উপজেলার কুমড়ী কাটাজান বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। প্রতিদিন প্রায় তিন কিলোমিটার হেঁটে সে স্কুলে আসাযাওয়া করে।

২০ জুন সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় মেয়েটিকে পাশের চৈতাজানি গ্রামের কুমড়ী তেঘরিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেওয়া ছাত্র শাহ্ জামাল ধরে তাদের বাড়ি নিয়ে যায়।

সেখানে ভয় দেখিয়ে মেয়েটিকে চেতনাশক ওষুধ মিশ্রিত বিস্কুট খাইয়ে অচেতন করে। এরপর থেকে তিনদিন ধরে তার উপর পাশবিক নির্যাতন চালায় শাহ্ জামাল।

২৩ জুন মাথা ন্যাড়া করে প্যান্ট ও গেঞ্জি পরিয়ে মেয়েটিকে তাদের বাড়ির সামনে রেখে যায় শাহ জামাল ও তার সঙ্গীরা।

এ ব্যাপারে আইনের আশ্রয় না নেওয়া এবং সাংবাদিকদের কাছে ঘটনাটি প্রকাশ না করার জন্য হুমকি দেয় ধর্ষক ও তার পরিবারের লোকজন।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ভয়ে মেয়েটির পরিবার তিনদিন কিছু প্রকাশ করেনি। রোববার (২৬ জুন) তার বাবা শ্রীবরদী থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

শ্রীবরদী থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, মামলা হওয়ার পর পুলিশ ধর্ষকের মা সোরফা খাতুন, দুই মামা আয়নাল হক ও সৈয়দ আলীকে ধর্ষণের আলামত ধ্বংসের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে। এরপর আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ ধর্ষকসহ অপর তিন আসামিকে ধরার চেষ্টা করছে।

ওসি আরো বলেন, সোমবার শেরপুর জেলা সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া তার রক্তে চেতনানাশক ওষুধের অস্তিত্ব পরীক্ষার জন্য রক্তের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।


View this link
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×