আমার প্রিয় পোস্ট

জীবনের কিছু আজাব নামা...পর্ব-৩

২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:০৯

শেয়ারঃ
0 1 0

গতপর্ব-২ঃ

গত পর্বের পরঃ
-------------
সারা দিন ঝিম মাইরা পইরা রইলাম। দোস্তোদের মাঝে যারা ব্যাপারটা জানত তার মাঝে মাঝে মুখ ঢাইক্যা চামে চামে হাসে। সাদিয়া জিগাইল কি হইসে? বন্ধুরা কইল, ওর খাচায় পাখি ধরা দিতাছে না। এই ধরনের গা জ্বালা করা কথা শুনতে শুনতে মেঝাজ তিরিক্ষি হয়ে রইল।

সন্ধ্যা বেলা নেটের সামনে বসে রইলাম... মাগার দেখা নাই... রাগের চোটে ফোন ও দেই না.... কি আর করা টিভি দেখে সন্ধাটা কাটিয়ে দিলাম।....

দোস্তো গুরু 'রবিনের' সাথে আলাপ করলাম.... সব শুইন্যা কইল... তোর এস,এমএস কি পৌছাইছে? কইলাম... হ ডেলিভারি রিপোর্ট তো পাইছি? কইল তখন ফুন করছিলি?
সকাল সাড়ে ৭টায় ডেলিভারি হইছে... কিন্তু তখন তো ঘুমাইয়া ছিলাম.... রবিন রাইগ্যা কইলো.. তাইলে অহন ও ঘুমাইয়া থাক... যার ল্যাইগ্যা সারাদিন কান্দোছ আর কখন ফুন খোলা থাকে, তখন দেইখ্যা ফোন ধরতে পারস না... দূরে গিয়া মর... আমি কইলাম.দোস্তো যা হইবার হইছে এখন একটা উপায় বাইর কর... রবিন কইল চিন্তা করতে হইব.. পরে জানাইতেছি... তবে তুই আর ফোন করবি না.. ওয়েট কর...

ওয়েট করতে করতে... রাত যায়.... রাত ১টা বাজে... বিছানায় গড়াগড়ি দিতে দিতে শেষ.. ঘুম তো আর আসে না...
আইজ কারে ফোন দিমু... না থাক গতকাল সাদিয়ার কাছে যেমন একটা ঝাড়ি খাইছি এর পর আর কাউকে ফোন দেয়া ঠিক হবে না... হটাত দেখি ১.৩০ এ ফোন দিছে... আহ... কি শান্তি এতক্ষনে আমার কথা মনে পড়ছে... তারাহুড়া করে ধরতে গিয়া ভূলে নো বাটনে টিপ মারছি... লাইন গেল কাইট্যা... লগে লগে কল করলাম..... আমরে কয় লাইন কাটলা ক্যান? আমার ফোন ধরতে সমস্যা?.. আমর সাথে আর কোন দিন কথা বলবা না...
আমি কইলাম... ভূলে কাইটা দিসিলাম... তাইতো কল বেক করছি...
কইল হুম...
এরপর কয় সারাদিন কল কর নাই ক্যান?... আমি কইলাম.. রাতে তো তোমার মোবাইল বন্ধ ছিল ... কল করে পাই নাই...

রাতে বন্ধ ছিল.. তাতে কি? দিনে তো বন্ধ ছিল না, নাকি দিনের বেলা আমার কথা মনে পড়ে না? সে কি ঝাড়ি.... মনে হইল যেন সব দোষ আমার....

আমি কইলাম.. ওই সব বাদ দেও.. আস গল্প করি... ঝাড়ি দিয়া কয়...গল্প করি মানে ? তোমার মত একটা জুনিয়ার ছেলের সাথে গল্প করার কি আছে? তুমি কি বুঝতে পার তোমার মত জুনিয়র ছেলের সাথে গল্প করলে... আমার প্রেষ্টিজ কোথায় যাবে? কথা শুইন্যা আমি তো থ মাইরা গেছি...

কইলাম...তোমের সাথে আমার পরিচয় আজ আনেক দিন হইছে... এবং তুমি ভাল করেই জান আমি তোমার জুনিয়র... এতদিন কথা বলতে তোমার সমস্যা হয় নাই.. আজ হটাৎ সমস্যা হইতেছে ঘটনা কি? সত্যি কইরা বল....

তখন দাত বাহির কইরা কয়... "হি হি হি... তোমাকে একটু পরিক্ষা করলাম, দেখলাম আমার প্রতি তোমার আগ্রহ কেমন..." মনে মনে কইলাম.. তোরে যেদিন খামু সেইদিন বুঝবি আমার আগ্রহ কেমন...
বললম, তা ম্যাডাম আগ্রহ কেমন বুঝলেন? বিজ্ঞ মানুষের মত কইল... হুম...


কিছুক্ষন কথা হবার পড়ে জিগাইলাম... আমারে আর কত পরিক্ষা করবা...
কিছু কয় না.. কিছুক্ষন চুপ কইরা থাইক্যা কয়, আগামীকাল তোমার কি কোন কাজ আছে?
আমি বললাম.. কাজ থাকলেও তোমার জন্য ফ্রি আছি...
উৎতর শুনে বলে.. গুঢ, এই রকম ডেডিকেশনই চাই.. মনে হইল যেন আমার হেড মাস্টার.... আমারে উপদেশ দিতাছে...

কইল.. এক কাজ কর.. আগামী কাল... সকাল...সাড়ে ১০টায় আমার ডিপার্টমেন্টএর সামনে চলে আসবা...
আমি মনে মনে কই.. আজ মাথা ঠিক আছে তো...ডিপার্টমেন্ট এর সামনে গেলে.. দেখা যাবে আমাকে চিনেই না...

বললাম আমি তো তোমার জুনিয়র, আমি গেলে ভাল দেখাবে না... গতকাল তো তাই বলছ... হটাৎ কেন যেতে বললা?

কিছুক্ষন চুপ করে বল... তুমি আসবা.. কিন্তু কথা হল কারো সাথে পরিচয় করে দেওয়ার সময়... তোমাকে আমার সমবয়সী বলে পরিচয় করে দিব.. আর কোন ক্লাসে পড় কেউ জিজ্ঞাস করলে বলবা, অনার্স ফাইনাল ইয়ারে পড়ি...

মনে মনে কইলাম.... নারি জাতি ও চায় পুরুষ তাদের থেকে উপরে থাকুক..

এর পর শুরু হইল কি ড্রেস পরে যাব...সেটার উপর বয়ান... আমরা কি কোন ফতুয়া আছে কি না? আমি বললাম ফতুয়া তো ৫/৬টা আছে... কোন কালারের পড়ব?

বলে সবগুলার বর্ননা দাও... কইলাম.. আমি "রং" এর দোকানের ফতুয়া সবচে বেশী পছন্দ করি.. বলতে গেলে.. সবগুলোই রং এর... কিছুক্ষন চুপ থেকে বলে... রং এর বাদে অন্য কোন একটা সুন্দর দেখে ফতুয়া পড়বা.. সাথে জিন্স... সাথে সানগ্লাস থাকবে... আমি বললাম তুমি যে ভাবে বলবা সেই ভাবেই হবে...

যাই হোক ফোনটা রেখে দেয়ার আগে বলল.. "ওহ.. ভাল কথা ভুলেই গিয়েছিলাম... তুমি যে ভাবে মাথা আচড়াও..ওটা একটা খ্যাত স্টাইল.... আগামী কাল.. মাথা আচড়াবা না....চুল এলেমেলো হয়ে থাকবে..."

আমি বললাম.. তাহলে আমার মাথা কি গু-বাবা না জটয়ু বাবা হবে?

বলে মানে?!

আমি বললাম.. না চুল উসকু-খুসকু তো রাস্তার গু-বাবা কিংবা জটায়ু বাবাদের মাথায় থাকে...আমাকে সেই রকম কিছু একটা সাজতে হবে?...

আমার এই কথা শুইন্রা 'কি?" বইল্যা একটা চিক্কুর মারল... কয়.. ''আমার থেকে বেশি বুঝ?...বয়স কত হইছে...? আমার থেকে বেশি বুঝবা না...ফ্যাশনের জানটা কি? যা বলছি তাই করবা"

আমি কইলাম.. অবশ্যই তাই করব....
তারপর কয়.. 'এখন তারাতারি ঘুমাইয়া পড়.. না হলে সকালে.. চোখ লাল হয়ে থাকেব... মানুষ দেখলে মনে করবে নেশাটেসা কর...আমার প্রেষ্টিজ যাবে.."

তারপর বাই বলে রেখে দিলাম...আজ আবার কি যেন হল.. সত্যিই তারাতারি ঘুম চলে আসল...

সকালে... ঘুম থেকে উঠে.... তারাতারি গোসল কারে রেডি হয়ে মাথা আচড়াবার সময় মনে হল... আজ তো আমাকে জটায়ু বাবা হতে হবে.. হটাৎ মনে হল.. এক কাজ করি... এখন মাথা আচড়িয়ে যাই ভার্সিটি ডুকে মাথা এলোমেলো করে নিব...

ভার্সিটি দৌর দিলাম....সোয়া ১০টায় ফোন দিলাম.. ফিস ফিস করে বলল.. অপেক্ষা কর ক্লাস শেষ হলে আসছি..

ক্লাস শেষে বের হয়ে আমাকে ফোন দিয়ে বলল.. কলাভবনএর পেছনে এল,টি ভবনের নিচ আসতে...

৫মিনিটের মধ্যই হাজির.. আমাকে দেখে বলল..ওয়াও.. আজ তোমাকে জোস লাগছে... ফতুয়াটা খুবই সুন্দর হয়েছে...আমি বললাম ফতুয়াটা কিন্তু রং এর..একটু হেসে বলল.. আরে আমি কি জানি..রং এ যে এত সুন্দর সুন্দর ফতুয়া পাওয়া যায়...তার পর ফতুয়া টা টেনে টেনে ঠিক করে দিতে লাগল.. আর দেখতে লাগল...হটাৎ গম্ভীর হয়ে চিৎকার করে বলে উঠল..হ্য়াট! তোমর মাথা আচড়ানো কেন?... চুল না এলেমেলো করে আসতে বলেছিলাম..? এ কথা বলেই... ওর হাত দিয়ে আমার মাথার চুল গুলোকে এলেমেলো করে দিতে লাগল... তারপর আবার একটু সাইজ করে চুল গুলো বাকিয়ে দিতে লাগল.....
আমার কাছে কেমন যেন লজ্বা লজ্বা লাগতে লাগল... পরিচিত কেউ যদি দেখে ফেলে.. নির্ঘাত বলবে.. 'কিরে চুল আচরানিওয়ালী কই পাইল্য?'

আমি বললাম হয়েছে, আর লাগবে না... আমাকে একটা ধমক দিয়ে বল.. 'হয়েছে কি হয় নাই.. আমি কি বুঝি না?'

তারপর আমাকে বলল " শোন আমার বান্ধবীদের সাথে পরিচয় করে দিব..."একটু গম্ভীর হয়ে কথা বলবা.. মেপে মেপে কথা বলবা..." আমি বললাম আরে ওরা কি আমার বান্ধবী যে, গল্প জুড়ে দিব?

বলে 'এত কথার দরকার নাই.. যা বলছি তাই করবা... আর ভাল কথা কারো ফোন নম্বার নিবা না...'
আমি বললাম..জোর করে দিলেও নিব না? কেউ কিছু দিলে নিতে হয়..না বলতে নাই.. এটা অভদ্রতা..
দাত কটমত করে বলে... জ্বি আপনার বাসায় গিয়ে তো নম্বর দিয়ে আসবে..তারপর বলে আর শোন লিজার দিকে একটু কম তাকাবা...
আস্তে আস্তে বলে.. শয়তান টা যে সব ড্রস পরে.. তোমার চোখ তো ওর দিকেই তাকিয়ে থাকবে..

আমি বলি ছ্বি কি যে বল... 'আমি মেয়েদের দিকে তাকাতেই পারি না..'
বলে 'ছেলেদের আমার চেনা আছে...সারাক্ষন তো থাকবা উড়নাটা কখন সরবে...'

তারপর আমাকে সাথে করে ডিপার্টমেন্ট এর সামনে নিয়ে গেল....সেখানে কিছু মেয়েদের সাথে আমাকে পরিচয় করে দিয়ে... বলল.. এ হচ্ছে আমার খুব সুন্দর একটা বন্ধু... ওর নাম "সামস্ " মনে মনে ভাবি সামছু হইল "সামস্"
ও অনার্স ফাইনাল ইয়ারে পড়ে...ইত্যাদি ইত্যাদি ..

১৫/২০মিনিট গল্প করতে করতে দেখি একটা হেভি সেক্সি মেয়ে টাইট একট্ জামা পড়া আসতেছে..আহ যা লাগতাছে... জোস একটা মাল...মাশাল্লাহ আল্লাহ দিসে দুইটা জিনিস..বড় বড়...
কাছে আসার পর পরিচয় করে দিল..এ হচ্ছে লিজা... তার পরই ব্যস্ত হয়ে পড়ল... আমাকে বলে.. আমাদের না আর এক জায়গায় যাওয়ার কথা... চল যাই, দেরী হয়ে যাচ্ছে...
আমি মনে মনে কইলাম.. আমার আর কোথাও কি যাওয়ার কথা ছিল...মনে তো পরে না..

তারপর আমাকে নিয়া গেল.. সরমা হাউজে..। সেখানে বসে বসে সরমা খেতে খেতে বলে আচ্ছা তুমি লিজার দিকে এ ভাবে তাকিয়ে ছিলা কেন? বড় বড় দেখলে চোখ ফেরাতে ইচ্চা করে না? আমি বললাম কি যে বল.. তুমি ও তো কম বড় না...(ক্লোজআপহাসি) রেগে বলে মানে.. আমি বললাম.. না তুমি কি আমার সিনিয়র না? হেসে বল.. শয়তান...
আবার আস্তে আস্তে বলে.. 'আমার টা এত বড় না হল কি হবে আমার টা অনেক সুন্দর...'
মনে মনে কইলাম... না দেখাইল কমু কেমনে কারটা বেশী সুন্দর...

খাওয়া শেষে আমাকে নিয়ে বের হয়ে বলে..ঠিক আছে আজ বাসায় চলে যাই... কাল আবার ইন কোর্স পরিক্ষা আছে.. তাকে একটা সি,এনজি তে তুলে দিয়ে বাসায় আসতে আসতে হিসাব করলাম... আজ সরমার বিল কত দিয়ে হয়েছে...


-------------------------------------

পর্ব-১

---------------------------------------
(মনের কিছু দুক্ষের কথা কইতাছি.... কেউ কোন বাজে মন্তব্য করবেন না...যন্তরনা কিভাবে শুরু হইছে আইজ তার বয়ান দিমু....গত রাতে কয় আমি নাকি কোন মাইয়ার সাথে কথা কই.. তারে আর ভাল লাগে না..গত ১ সাপ্তাহ ধরে একই প‌্যাচাল)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:২২
অন্ধকার বলেছেন: সরল স্বীকারোক্তি! মন্দ না!!
৩. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:২২
উদাসী স্বপ্ন বলেছেন: @সামছু তাড়াতাড়ি শেষ না করলে তুমারেই কুপামু!
৪. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:২৩
উদাসী স্বপ্ন বলেছেন: ৫ দিতে ভুইলা গেছিলাম! তাড়াতাড়ি শেষ হিন্দি সিরিয়ালের মতো বড় হইয়া যাইতাছে, ঠিক যেন.........


ভালা কথা লিজার ফুন নম্বর কত?
৫. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৩০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: অচ্লিল... বড় বড় কইছেন...

ভ্যান করা হউক


সুন্দর হইছে... থ্যাংকু
৬. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৩০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ভালা কথা লিজার ফুন নম্বর কত?
৭. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৩৩
প্রাগৈতিহাসিক বলেছেন: প্রেম পর্ব দীর্ঘায়ু কইরেন না, তাইলে কইলাম বিল দিতে দিতে ফতুর হইয়া যাইবেন। তাড়াতাড়ি বিয়া কইরা হালান।
৮. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৩৩
মুকুল বলেছেন: উদাসী স্বপ্ন খালি মাইয়াগো ফুন নম্বর চায়
:)
৯. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৩৪
মদন বলেছেন: আস্তে আস্তে এডাল্ট হইতাছে

"" মনে মনে কইলাম.. তোরে যেদিন খামু সেইদিন বুঝবি আমার আগ্রহ কেমন..." এই লাইনটা বড়ই আপত্তিকর।

সামছু মিয়ার চরিত্র মোরগের মতো পবিত্র।
১০. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৩৬
আরণ্যক যাযাবর বলেছেন: নাউজুবিল্লাহ..
এইরকম বেশরিয়তি কাজকাম।
বেন্ড করা হইবেক।
১১. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৩৬
অবাক বলেছেন: নূতন চবি দেন।১চবিতে কাহীনি জম্তেছেনা।তবুও৫দিলাম।
১২. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৩৯
প্রাগৈতিহাসিক বলেছেন: পারলে সাদিয়ার ই-মেইল ঠিকানা দিয়েন। আমারও প্রায় রাতে ঘুম আসে না। সাদিয়ার ঝাড়ি খাইলে ভালা ঘুম হইলেও হইতে পারে। লিজার যে বর্ণনা শুনলাম সেও বোধহয় মন্দ হবে না।
১৩. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৩৯
উদাসী স্বপ্ন বলেছেন: @মুকুল ভাই, লিজারটা চাইছি, আপনেরটা তো চাই নাই!
১৪. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৪১
বহুরুপি বলেছেন: লিজার নাম্বার টা কতো? ৩৬/৩৮-?-?
১৫. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৪৭
কোপা সামছু বলেছেন: উদাসী স্বপ্ন @ এত তাড়া কিসের....
লিজারে আমার লগে কতা কইতেই দেয় না, আবার পুন নং?
১৬. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৫২
কোপা সামছু বলেছেন: মদন@মনে যা আইছিল তাই কইছি..
১৭. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৫৩
কোপা সামছু বলেছেন: আরণ্যক যাযাবর @ বেশরিয়তি কই পাইলা?
১৮. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৫৫
উদাসী স্বপ্ন বলেছেন: কেন @সামছু, তুমি আমার কথা কইবা!

অবশ্য এইটা ঠিক শিয়ালের কাছে মুরগী পাহারা দিতে নাই!
১৯. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৫৬
কোপা সামছু বলেছেন: প্রাৈগতিহািসক@ সাদিয়া মাঝে মাঝে ব্লগে আসে... ওর কাছ থেকে নিয়া নিও...


লিজা, হইল.. গরম জলন্ত কয়ল... হাত দিলে পুইরা যাইব..
২০. ২৯ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৫৯
প্রাগৈতিহাসিক বলেছেন: সামছু তোমার হাত পুড়ছেনি, না অহনো চান্স পাওনাই?
২২. ২৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:০৩
কোপা সামছু বলেছেন: প্রাৈগতিহািসক @ তুমি একবার দেখলে রাইতে তুমারেও ভর করব...তখন তুমারেও.. রাইতে লুঙ্গি পাল্টাইতে হইব
২৩. ২৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:০৬
কোপা সামছু বলেছেন: উদাসী স্বপ্ন @হিন্দি সিরিয়ালের মতো বড় হইয়া যাইবোই তো.. জীবন থেকে নেয়া....সর্ট করার উপায় নাই,,,
২৪. ২৯ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৩৩
গ্রামবাংলা১ বলেছেন: ভাই লিজার ফোন নম্বার কত????
২৫. ২৯ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮
ভালোবাসা বলেছেন: কোপা, সাইজ দুইডার ফটো দিবা না। খুব দেখবার মন চাইতাছে।
২৬. ২৯ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৫৯
র্দশক বলেছেন: সামসু ভাই
কঠিন খোপানি হচ্ছে। তবে একখান কমপিলিন ছেল - ''যখন খাব তখন বুঝবি '' !!!??? এইটা কি?

চালাইয়া যান। আজ সব পড়লাম।
২৭. ২৯ শে জুলাই, ২০০৭ রাত ৮:১৮
কোপা সামছু বলেছেন: লিজার লগে তো দেকা হইবার আগেই আমারে হলুদ কার্ড দেখাইয়া সতর্ক কইরা দিছে....


এর পরও বহু বার ডির্পার্টমেন্ট এ গেছি... মাগার ঘন্টার পর ঘন্টা দুই জন গল্প করছি... যেই লিজারে দেকা গেছে লগে লগে কয় "চল আজ তোমারে সরমা খাওয়াব" একথা কইয়া আমারে টাইন্যা অন্য খানে নিয়া গেছে।

মনে মেনে কই লিজা বাইচ্যা থাকুক... তুমি আইলেই আমার কপালে সরমা জুটে।

একবার আমি জিগাইছিলাম লিজা এত সেক্সি কেন....
এর পর যা কইছে.. মাপ চাই.... আমারে জিগায় ও যে সেক্সী বুঝলা ক্যমনে? কত বার ওর সাথে শুইছ? এর পর হেই কেচাল.. ৩দিন পর্যন্ত চলছে...
-------------------------------------------
দেখি আগামীতে লিজার ছবি তুলতে পরলে ছবি দিমু... আর যাই কন মাইয়ার একখান কঠিন ফিগার...
২৮. ২৯ শে জুলাই, ২০০৭ রাত ৮:২০
কোপা সামছু বলেছেন: সবাই কালি লিজার নং চায়।

আরে ভাই পুষ্টের উপর মন্তব্য করেন। লিকা কেমন হইচে? ডাইরেক্ট তো লিখতেছি.. পরিচিত মুরুব্বী কেউ পইরা বুঝতে পারলে খবর আচে।
২৯. ২৯ শে জুলাই, ২০০৭ রাত ৮:২৫
উদাসী স্বপ্ন বলেছেন: হ আপনে লিজার ফটুক দেন আর পুলাপানের মাথাডা খারাপ হোক! ভালাই বুদ্ধি!

আরে মিয়া নম্বর লন! দেহি কেমুন বাপের বেটা!
৩০. ২৯ শে জুলাই, ২০০৭ রাত ৯:০৪
কোপা সামছু বলেছেন: নম্বর নিমু ক্যমনে? পথ বাতলাইয়া দেন? লিজার দিকে তাকাইতেই দেয় না.. নম্বর নিমু ক্যামনে...

যদি জানে নম্বর নিছি.... কাইটা হাতে ধরাই দিব...
৩১. ২৯ শে জুলাই, ২০০৭ রাত ৯:৪৪
হাসান বলেছেন: চলুক ... ভাল লাগছে।
৩২. ২৯ শে জুলাই, ২০০৭ রাত ১১:৫৩
কোপা সামছু বলেছেন: প্রিয় পাঠক,
আগামী কালের পোষ্ট নাও আসতে পারে... আমাকে চিকিৎসার জন্য এ্যাপোলো হাসপাতালে যেতে হবে...সারাদিন থাকতে হবে। কয়েকটা টেষ্ট হবে।

সবার কাছে দোয়া প্রার্থী।
৩৩. ৩০ শে জুলাই, ২০০৭ ভোর ৪:৫৩
রাশেদ বলেছেন: কেন? কি হইছে?

ভালই লাগতেছে আপনার কাহিনী।
৩৪. ৩০ শে জুলাই, ২০০৭ সকাল ১১:৪১
উদাসী স্বপ্ন বলেছেন: এইচআইভি টেষ্ট নাকি?
৩৫. ৩১ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
অন্যরকম বলেছেন: ফতুয়া আর জিন্সের কথা কইছে, Underwear কোন রং এর পরবেন সেইটা বলে নাই?
৩৬. ৩১ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:২৫
অন্যরকম বলেছেন: হায় হায়!!! লিজারে দেইখাই এইচআইভি হইয়া গেছে?
৩৭. ৩১ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯
মানুষ বলেছেন: লিজার এম এস এন আর ইয়াহু আই ডি প্রকাশ করা হোক।
৩৮. ০১ লা আগস্ট, ২০০৭ দুপুর ১:০১
অন্যরকম বলেছেন: শুধু এম এস এন আর ইয়াহু আই ডি না, ছবি সহ পুন নং দিতে হবে। যেন আর কারও এইচআইভি না হয় (কোপার মত!)
৩৯. ০৮ ই আগস্ট, ২০০৭ ভোর ৫:০৬
রাশেদ বলেছেন: আপ্নে কই ভাইজান? কোপান না কেন আর?
৪০. ০৭ ই মে, ২০০৮ দুপুর ১:২৬
প্রাণ চানাচুর বলেছেন: রাশেদ বলেছেন: আপ্নে কই ভাইজান? কোপান না কেন আর?
৪২. ০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৫৯
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: মাশাল্লাহ আল্লাহ দিসে দুইটা জিনিস..বড় বড়...
৪৩. ০৮ ই জুলাই, ২০০৮ ভোর ৪:১৭
মনযূর মান্নান বলেছেন: ম্যাডাম এই লেখা পড়লে আপনার খবর আছে.....+ সহকারে প্রিয়তে।
৪৪. ১২ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৫
সবুজ বলেছেন: মনযূর মান্নান বলেছেন: ম্যাডাম এই লেখা পড়লে আপনার খবর আছে....



+
৪৫. ২০ শে মার্চ, ২০১১ বিকাল ৫:৩১
ব্ল্যাকহোল বলেছেন: মনে মনে কইলাম.. তোরে যেদিন খামু সেইদিন বুঝবি আমার আগ্রহ কেমন... =p~ =p~ =p~

 

মোট সময় লেগেছে ১.২০৫৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোপাও... কুপাতি হয়... অনেক মজ্যা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই