৬ঘন্টা যাবত একটা লাশ কাঁটাতারে ঝুলছে। কিশোরী বালিকার সেই নির্মম লাশের দৃশ্য যেনো বাংলাদেশের নতজানু মেরুদন্ডের প্রতিক হয়ে গেছে। বর্তমান শতাব্দীতে বন্ধু রাষ্ট্র আর শত্রু রাষ্ট্রের পরিভাষা কেবল রাজনীতির ভাষ্য হতে পারে কিন্তু পররাষ্ট্র কূটনীতিতে এখন এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ভারতের সাথে আমাদের প্রয়োজনের সম্পর্ক, সেখানে অনুকম্পা, কৃপার কোনো বাণিজ্য নেই। অথচ সরকার কি এক ভীতিতে যেন আচ্ছন্ন, প্রতিবাদের ভাষাও তাদের রহিত হয়ে গেছে।
অথচ একটা লাশের গায়ে যেন জড়িয়ে গেছে বাংলাদেশের হৃৎপিণ্ড, বড় উৎকটভাবে দেখিয়ে দিলো আমাদের হিমউম্যান রাইটস নামক শব্দগুচ্ছের অসারতা।
অথচ একটা লাশে স্পষ্ট হয়ে গেলো কত অরক্ষিত আমাদের দেশের মানুষ, কত বড় ঝুঁকি নিয়ে তারা বসবাস করে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে!
অথচ এমন শত শত লাশের উপরে দাড়িয়ে আছে আমাদের স্বাধীনতা, যাদের রক্ষায় আমরা ব্রতী হই - তাদেরকে কত কদর্যভাবে স্থান করে দেই মিডিয়ার প্রচ্ছদ স্টোরি হতে!
ধিক্কার জানাই সরকারের এই নতজানু চরিত্রকে। বাংলার মানুষ এত ভীরু নয় কখনই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




