যদিও আঁকড়ে ধরা চোরাস্রোত,নিঃশব্দ আকুতি
কেমন নাছোড় এই আপন্ন হৃদয়
ঠেসে দেয় নিউরন,মস্তিষ্ক সংকেত, ভয়
জানে বরাভয় নেই-পাবেনা নিষ্কৃতি
বাসনা বিস্তৃতি পায় তবু,মনে হয় জীবন রোদেলা।
ভাঙতে ভাঙতে তবু উপচে ছিটিয়ে যায় শ্যাম্পেনের মতো
স্বল্প এ-জীবন বৃত্ত ভেঙ্গে যায়, বাসনার মতো অবিরত।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




