আমি তাকে লালন করেছিলাম নিভৃতে।তার হৃদয় তার শরীর
ছিল আমার তীক্ষ্ণ,সুতীক্ষ্ণ ইচ্ছের দাসানুদাস।
হস্তকরস্পর্শের অতীত সে ছিল আমার চারপাশে।আমি অথচ
আমি নই।আমার ইগো ও ক্রুরতা দিয়ে তৈরি সে ছিল ভীষণ
একদেশদর্শী আর নৈরাজ্যনৈতিক।
আমি তাকে ছুঁয়ে দেখিনি।সে আমাকে নয়।অথচ সে ছিল
অমোঘ সত্যের মতো।দিবসের মতো,রোদের দীপ্তির মতো
জ্যোৎস্নার স্নিগ্ধতার মতো।
আমি তাকে ভালোবেসেছিলাম,যুগপৎ ঘৃণা।জীবতাত্ত্বিকরা যাই
বলুক সে ছিল সুন্দর-ভয়ংকর।স্নেহার্দ্র,ক্রুর আর দুষ্কৃত।
অন্ধকার মুগ্ধ কোনো প্রহরে তার মৃত্যু হলে আমি অন্যভাবে
জীবিত হয়ে উঠি প্রান্তিক অথবা কর্কশ অনবচ্ছিন্ন কোনো হৃদয়ের অবগুণ্ঠনে।শ্লীল,সুনীতি আর মসৃণতার অন্যতর একঘেয়েমির
সুখের আয়ুধে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



