somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধকারের অদম্য অভিমান কিমবা অবাধ্য সময়ের প্রতিচ্ছবি :| :|

০৭ ই মার্চ, ২০১১ ভোর ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১.কখনোই শৈশবে ফিরতে চাই না।। শৈশবের দিনগুলোতে শৈশব অসহ্য লাগতো ।। মনে হতো কবে বড় হব ।। এখন যৌবনে এসে দেখছি, সেই অস্থিরতাও আজ যৌবনপ্রাপ্ত ।শকুন চেয়ে আছে ।। বলছে বুড়ো হ , বুড়ো হ ।। তোর হাড় মাংস ঠুকরে খাবো ।।

শকুন, আমি মরবো নারে ।। কক্ষণো মরব না।।

২. প্রতিদিন কাজ শেষে, স্বপ্ন নামক আবর্জনাগুলো একটা ঠোংগায় জমা করি ।। ময়লাওয়ালা এসে, ঠোঙাগুলো নিয়ে যায়।। কিছু ঠোঙা হীরক রাজার দেশে বেড়াতে যায় ।। বধ্যভূমিতে বসন্ত ডেকে আনে ।।


৩. তুই আমার অশান্ত সময়ের অস্থির শান্তি ।। তুই আমার শান্ত সময়ের নদীতে অসহ্য কাংক্ষিত অশান্তি ।। পালানোর চেষ্টা করিনি, তাহলে জড়িয়ে যাবো।। জড়িয়ে যাবার চেষ্টা করেছি তোর সাথে ।। সহজে পালাতে চাই বলে ।।

৪. তোর বুকে মাথা রেখে, আমি শয়তানের হাসি শুনি সদা অস্থির হৃদপিন্ডে ।। প্রবাহিত লোহিতের বধ্যভূমিতে শুয়ে, শয়তানটার সাথে আমিও হাসি ।।


৫. গোটা নগরীতে আজ উতসব। ইশ্বর বেড়াতে আসবেন ।। কঠোর নিরপত্তার মধ্যে ইশ্বর অবতরণ করলেন। ইশ্বরকে নিরাপত্তাদানের প্রতিবাদে, শহরের এক কোণায় কোনো এক দূষিত নদীর পারে বুলেটচুক্তির মানুষগুলো প্রচন্ড অভিমানে আত্নাহুতি দিলো ।। ইশ্বর এবারো মাইনফিল্ডে এসে তাদের নিরাপত্তা দিলেন না ।।



৬. মানবতার অন্ধকুপে, হিরোশিমা-নাগাসাকির ধ্বংসস্তুপে ,

প্রতিমাইক্রোসেকেন্ডে রচি আমার বিকলাঙ্গ বাড়ি।।

প্রতিশোধে পেরেক বিদ্ধ ,

নিউক্লিয়ার উইপন আমার হাতে, তাই ঘাসফড়িংয়ের সাথে আড়ি ।।



৭. ক্রুশ বিধেছি মন মননে, প্রভু মুখ তুলে চায় নি ... অভিমানী তাই ইস্পাত মন , হতাশায় হার মানে নি ।।




৮. সভ্যতা আজ ঘুমের বড়ি খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। আমারমতো গুটিকতক অসভ্য মানুষ আজ হ্যালুসিনেশনের খপ্পড়ে পড়ে অমাবশ্যা উদযাপন করছে ।। খোলা মাঠের উপর রক্তপিশাচ গুলো প্ল্যানচ্যাটে ইশ্বরকে ডেকে এনেছে।। পিশাচদের উপর ইশ্বর ভর করেছে ৬ ঘন্টার রাত্রির জন্য।। ভোরবেলায় তারা দোপেয়ে ছদ্মবেশি মানুষ হয়ে যাবে, আর ইশ্বর অস্তিত্বহীন থাকবে বাকি ১৮ ঘন্টা ।। রাত না হলে আজকাল আর ইশ্বরের দরকার পড়ছে না ।।


৯. নদীরপাড়ে ছুটটে গেলাম পালতোলা নৌকা দেখব, মাঝিদার সাথে বৈঠা ধরব। কিমবা গুণ টানবো হেইয়ো হেইয়ো বলে ।। গিয়ে দেখলাম স্টীমার, গানবোট, বানিজ্যিক জাহাজ আর সাবমেরিনে বোঝাই হয়ে গেছে সব ।।।



কে বুঝবে, আমি টাইটানিক খুজছি না ।। আমি একটা ছই ওয়ালা নৌকা খুজছি ।। আমি প্রচন্ড স্রোতের উপর দুর্বার গতিতে ছুটে চলা একটা বাশের ভেলাকে অনুসরণ করে যাচ্ছি।। এডওয়ার্ড স্মিথ নয়, সিন্দাবাদ কে অন্তরে ধারণ করছি ।।




১০. যুদ্ধক্ষেত্রে রাইফেল নিয়ে স্ক্রল করার সময় এক মুহুর্তের জন্য মনে পড়েছিল খুব প্রিয় একটা মুখ।। প্রচণ্ড গোলাগুলিতে মনোযোগ দিয়েছি আবার ।। শত্রুবধের আগুনে তখন আধপেটা শরীর জ্বলজ্বল করছে ।। শ্বাপদের মতো আক্রমণে বিদ্ধস্ত করছিলাম শত্রুকে ।।



বাংকার থেকে বেরুনোর সময়, বুকে দুটো গুলি লেগেছিল ।। পর পর ।।



কাউকে আদর করে বুকে জড়িয়ে নেবার স্মৃতি আর কোনোদিন মৃত মস্তিষ্কে ঠাই পাবে না ।।

[আগের পোস্ট]
১. আত্নমগ্ন শয়তানের মুকাভিনয়

২. আমার দুপুর বেলার অন্ধকার

৩. দাড়কাকগ্রস্থ খেয়াল

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১১ ভোর ৫:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×