১. অগোছালো জিনিসপত্র গুলো গোছানোর জন্য কেউ আসবে না দেখে হা-হুতাশ করছে কতিপয় যুবক-যুবতী ।। নিজের ঘর নিজে গোছানোতেই তাদের যত আপত্তি ।।
২. সবাই বড় হচ্ছে, আর কেউ কেউ বুড়ো হচ্ছে ।।
৩. প্রেমের পেছনে ছোটা উদভ্রান্ত যুবক , তুমি কাকে ভালোবাসি বলার জন্য মুখিয়ে আছো ??? যেকিনা তুমি "ভালোবাসি" বলার আগেই, কথাটা আরো অনেকের কাছ থেকেই শুনেছে ???এবং অনেকবার অনেককেই বলতে গিয়ে মন থেকে কাউকেই শেষমেষ বলতে পারেনি??? যেকিনা কাউকেই অখুশি করেনি ??
৪. দেখে শুনে এগুতে যেও না বন্ধু।। তোমার এগুনোর ব্যপার টা যারা দেখেছে এবং শুনেছে তাদের দেখো একবার ।। তাদের চোখ-মুখের বন্য জিঘাংসা দেখো ।। এবার সামনে চল ।। স্ক্রীন সেভার কে পাত্তা দেয়ার কিছু নেই।।
৫. স্বপ্ন, তুমি হচ্ছ আমার নিজের তৈরি করা কারাগার । আর হাত-পা-চোখ কান ওয়ালা কিছু মানুষের (অ)/মানবিক বিষ্ঠা ।।
৬. চারপাশে এত এত হারকিউলিসের ভিড়ে, আমি একলা একজন প্রমিথিউস ।।
৭. স্রষ্ঠাকে দেখতে চাইলে নিজের ভেতরে তাকাও ।। শয়তান কে দেখতে চাইলে আয়নার সামনে দাড়াও।। এখন চুল আচড়াও ।।
৮. দুধ-কলা দিয়ে মানুষ আজকাল কাল সাপ পোষে ।। পেলে পুষে বড় করে, তাকে মারার জন্য আবার নিজেরাই একটা করে বেজি ধরে আনে ।। নিজের পোষা প্রাণীর বিশ্বাসঘাতকতার হাত থেকে আশ্রয় পাবার জন্য ।। সাপ যেহেতু পুষতেই হচ্ছে, আমি এখন একটা গুইসাপ পুষে চলছি ।। আমি আমার পোষা প্রানীর সাথে বিশ্বাসঘাতকতা করতে চাচ্ছিনা বলে।।
৯. টাকা থাকলে সব হয় ।।। বিধাতা আর শয়তান একঘাটে জল খায় ।। তাতে আমার কি ..?? আমার যেহেতু টাকা নেই, সেহেতু আমি এ দুজনের উর্ধ্বে ।। আমার সাথে তাদের কোনো ইগো প্রব্লেম নাই।। এপরও আমাকে নিয়ে টানা হ্যাচড়া না করলে তাদের ঘুম হয় না ।।
১০. ঝড়ে ভেঙে পড়া পাখিদের ডানা ঝাপটানো দেখি ।। তাদের নীড় গুড়িয়ে যেতে দেখি, তাদের ঠ্যাং-পাখা ভেঙে যেতে দেখি ।।। কিচ্ছু করার নেই আমার ।। ব্যপার টা ফেসবুকে শেয়ার করে , বন্ধুদের কাছ থেকে কিছু লাইক আর কমেন্ট নিতে পারি বড়জোর ।। কিছুতেই কিছু যায় আসছে না আমার ।।
১১. প্রতিবছর পয়লা ফাল্গুন আর ভ্যালেন্টাইনে নতুন নতুন জুটি দেখি ।। হু জুটি গুলোই নতুন ।। মানুষগুলো পুরাতন মুখ চেনা ।।
অংকের বইয়ে শিখে আসা পারমুটেশান,কম্বিনেশন আর প্রোবাবিলিটি ব্যপার টা তখন খুব ভালোভাবে বুঝতে পারি ।।
১২. বছরের একটা দিন তোমার ।।। বাকি ৩৬৪ দিন আমার ।। আমি না চাইলেও আমার ।।। করুণা হচ্ছে তোমার জন্য।।
১৩. যারা প্রেরণার অভাবে কাজ করে না , তারা আসলে সবচেয়ে বড় ধোকাবাজ ।।মানুষ চাইলেই ঘুরে দাড়াতে পারে ।। আসলে আমি সেটা চাচ্ছি কিনা সেটাই প্রশ্ন ।।যারা জগতকে বদলে দিয়েছে, তারা প্রেরণা প্রেরণা করে অস্থির হয়নি ।। একমনে কাজ করে গেছেন ।। নিজের খেয়ালে।।
১৪. কথা দেয়া হয়, কথা ভাঙার জন্য ।। কথা ভাঙা হয়, নুতন কাউকে পুরান কথা বলার জন্য ।। রাতের অন্ধকার আর মনের অন্ধকার মিলে মিশে এক বিছানায় একাকার ।।
১৫.সাধু ভ্যালেটাইন, সবাই তোমারে নিয়ে নির্লজ্জ বাণিজ্য করে গেলো ।। কেউ তোমাকে বুঝল না ।। আর তুমিও মামা কর্পোরেট লাভ টা বুঝতে পারলা না ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


