somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাড়কাকগ্রস্থ খেয়াল :| :| :|

২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১. আকাশে আজ রাতে প্রকাণ্ড একটা স্যাটেলাইট আলো ছড়াচ্ছে ।। ধরণী-পোড়া কিছু মানুষ তাকে চাদ নেমে ডেকেছে ।। আবেগ প্রতিবন্ধী একজন কিমবা একঝাক রাতজাগা মনের মানবিক ক্ষততে আজ ইনফেকশন ।।



২. মানবিক সম্পর্কগুলো খুব ই সহজ-সরল । বাইনারি লজিক এর মতো ১ হলে হ্যা, ০ হলে না ।। আমরা শুধু হ্যা এবং না বলার পেছনে একটা করে গ্রহণযোগ্য উদ্ভট কাঠামো দাড় করিয়ে সেটাকে জটিলতার রূপ দেবার চেষ্টা করি ।। প্রথমে ভূমিকা ছাড়া খুব কমন একটা উপসংহার টানি ।। তারপর উপসংহার টাকেই সামনে টানি ।।



৩. উপপাদ্য: নিষিদ্ধ জিনিসের ব্যপারে সবার ই আকর্ষণ থাকে ।। অনুসিদ্ধান্ত : তোমার আকর্ষণ টাও ততক্ষণ ই ছিলো , যতক্ষণ আমি তোমার জন্য নিষিদ্ধ ছিলাম ।। এরপর নিষিদ্ধতম কোনো অনুঘটকের উপস্থিতি, অন্ধ হৃদপিণ্ডটা নিয়ে পঙ্গু হাসপাতালে চলে গেল ।। বেচে গেলে , তখন আসমান থেকে কোনো তারা খসে পড়ে নি ।। ... আশীর্বাদের হাত থেকে রেহাই পেতে না ।।



৪. হে পরমকরুণাময় অসীম দয়ালু জগতপতি স্রষ্ঠা, সার্চ অপশন অফ করে আর কতদিন অফলাইন থেকে পোক দিয়ে যাবে ??? অনলাইনে আসতে তোমার সমস্যা কি?? পপুলারিটি বেশি বলেই কি সবসময় মুডে থাকতে হবে ???



৫. স্বপ্নগুলো আজ শপিং এ গিয়েছে, ইচ্ছেগুলো কাচাবাজারে ।। মনটাকে ড্রাই ওয়াশে পাঠিয়ে দিয়ে এখন নিশ্চিন্তে দু:স্বপ্নের ট্রেইলার দেখা শুরু করেছি ।। মাঝরাতে কিছু মৃত ইচ্ছের আত্মারা মুক্তি পাবে ।।



৬. যাণ্ত্রিক মানুষের শহরে শুধু যন্ত্রগুলোই মানবিক ।। দেয়ালে নোনা ধরে, জানালায় দরজায় জং ধরে, বাস-ট্রাক-সিএজি গুলোর ইন্জিনে দহন ঘটে, রিকশার টায়ার ফাটে, ওভারব্রিজ ভেঙে পড়ে ।। শুধু মানুষগুলোর মনেই কোনো দাগ পড়ে না ।। কমপ্লিট শার্প এইজড , স্টেইনলেস এন্ড শকপ্রুফ ।।



৭. চে গুয়েভারা, তোমার বিপ্লবের ফসল কি জানো ??? তুমি একজন খুব গ্রহনযোগ্য করপোরেট এন্ড নন-করপোরেট বিপ্লবের ব্রান্ড অ্যাম্বাস্যাডের। গায়ের টি শার্ট থেকে অন্তর্বাস , সবখানেই তোমার বিপ্লবের প্রতিকৃতি ।। তোমার মৃত্যুর পর সবখানে বিপ্লব ব্যবসায়ীদের নীরব বিপ্লব ঘটে গেছে ।।



৮. দিনের সূর্য তোমার যৌবণ জমা করছে ।। রাতের চন্দ্র তোমার যৌবন ছিনিয়ে নিচ্ছে ।। জিউস আর ভেনাস-রা রাতে ক্লান্ত, আর সকালে সাধারণ নগরবাসীর জন্য বিশ্রী বিবর্তনের আনন্দ ।।



৯. মিথ্যার প্যাকেজ উৎসব চলছে ।। পার মিনিট ভ্যাটসহ ৩৩ পয়সার মিথ্যা ।। বাম কাধের ফেরশতার আর একদণ্ড ফুরসত মেলে না ।। ডান কাধের ফেরেশতা এই ফাকে ফ্লারট করে আর গলির চিপায় ডেটিং মারে ।।



১০. নারীবাদি, পুরুষবাদি, ইশ্বরবাদী, প্রেতাত্মাবাদী, শয়তানবাদী, নাস্তিকবাদী আর সুবিধাবাদীর ভিড়ে আমি গুণ টানা নায়ে বাস্তববাদী ।।। আশাবাদী না হলেও খানিকটা তালগাছবাদী ।।

৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×