somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

মশিউর রহমান মিঠু

আমার পরিসংখ্যান

মরমি
quote icon
মশিউর রহমান মিঠু।জীবনচিত্র নিয়ে চিন্তাভাবনা করি,গান লেখি, একদিন গান/সুর শুনতে না পারলে অস্থিরবোধ করি। কবিতা লিখি। কয়েকটা কবিতা একটা বই এর মধ্যে রাখছি Link : http://www.somewhereinblog.net/blog/mashiurmithublog/29706192/invite বইটা ভাষাচিত্র প্রকাশনীতে আছে। ফিচার টাইপ লেখাও লিখি Link : http://www.4shared.com/office/QPnWG0St/Notun_Mudrai_Tumi.html আরো কিছু http://www.4shared.com/office/Rk8YQb0S/bijoy_1993.html http://mindkites.blogspot.com/,http://mashiurmithu.wordpress.com http://www.facebook.com/mithulalon, http://twitter.com/mithulalon https://plus.google.com/u/0/+MashiurRahmanMithu/posts http://mashiurmithu.wordpress.com http://mindkites.blogspot.com/ জগতের সকল বিষয়ে পড়ায় আগ্রহ। গল্প উপন্যাস পড়ি, মনচাইলে গল্প লিখে রাখি। সক্রেটিস-লালন শাহ,-আরজ আলী মাতুব্বর আমাকে প্রশ্ন করতে উৎসাহিত করেন। সাদাকে সাদা,কালোকে কালো বলতে ভালো লাগে।।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

উৎসবে

লিখেছেন মরমি, ২৩ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

হাজার বছর ধরে এদেশের প্রস্ফুটিত প্রকৃতির ভেতর
তোমাদের জন্য মৃত্যুকূপ বানিয়েছে বাঙলার কৃষক
তবু তোমরা মরো নাই।
তারাতো বোঝেনি,তোমাদের মৃত্যু নাই
তোমাদের আত্মারা প্রবিদ্ধ হয়ে আছে ফসলের বীজের শেঁকড়ে,
অথবা তোমাদের হাঁড়-কংকাল থেকে তৈরী হলো রেল-গাড়ি,
চর্যাপদ পান্ডুলিপির কাগজ, তোমার তন্তুতে জৈবনিবিড় মাটি
ফলাইতেছে নানান ফসল।
ঋতু ও পার্বনে তোমাদের আত্মারা সারি গান গেয়ে যায়
সাবঅলটার্ন জ্ঞাতিদের ভিড়ে
আশ্বিনী পূর্ণিমায়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

৫০ বছর

লিখেছেন মরমি, ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৭

সহাশয়েরা,
৫০ বছরের বান-তুফান-ভাঙ্গন কবলিত আমরা ভিটা-মাটি হারিয়ে দক্ষিণের চরলাঙ্গলিয়া, উরিরচর, মুলফৎগঞ্জ, কালাবগী
থেকে আপনাদের এ আলো ঝলোমলো নগরে এসেছি,
আমরা এসেছি উত্তরবঙ্গের রাজারহাট, রৌমারী, ভূরুঙ্গামারী থেকে ৫০ বছরের মঙ্গার দারুন ক্ষুধা নিয়ে।
কেউবা এসেছি রাঢ়ের হাহা করা মাঠ পেরিয়ে ৫০ বছরের ক্ষুধা-তৃষ্ণা বুকে নিয়ে।
পাহাড় থেকে এসেছি কেউ কেউ ৫০ বছরে জুমের টিলা হারিয়ে,... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

বুদ্ধুদেব দাশগুপ্ত’র উত্তরা ছবির অভিজিৎ বসুর গাওয়া সেই অবিশ্মরনীয় গান : কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন; আজ চারানা কাল...

লিখেছেন মরমি, ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮
০ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

মৃত্যুফাঁদ থেকে ভালোবাসা

লিখেছেন মরমি, ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

তুমি আমার জন্যে কবর খুঁড়ে চলেছো, আর আমি কবর থেকে ফিরে এসে বলছি:
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
এটা আমার স্বভাব, আমি তোমাকে ভালো না বেসে পারি না।
তোমারো স্বভার আমার আছে জানা; তুমি মৃত্যুফাঁদ পেতে যাচ্ছো একের পর এক
উর্বরা তোমার বিষাক্ত সব ফল আর বীজ নিয়ে।
তোমার এ মরণখেলা চলবে অনন্তকাল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

বিশ্ব বাণিজ্য সংস্থা দানব সাম্রাজ্যের এক আগ্রাসী বাহিনী

লিখেছেন মরমি, ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

- মশিউর রহমান মিঠু

পুঁজিবাদী এই বিশ্বায়নের যুগে প্রকাশিত হয়েছে একটি দানব সাম্রাজ্যের নগ্ন রূপ। এই সাম্রাজ্য যে আগে ছিলনা তা নয়; কিন্তু এতটা প্রবলভাবে তাকে কখনো †দখা যায়নি। এতদিন নানা মূখোশে ঢাকা ছিলো তার মূখ। এখন তার বিকৃত মূখটা মূখোশ ছাপিয়ে ক্রমশঃ প্রকাশিত হয়ে যাচ্ছে। একবিংশ শতকে বিভিন্ন আগ্রাসনের নানা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     like!

প্রান: পেশাদারিত্বের সাথে শিল্পের সম্মিলন

লিখেছেন মরমি, ২৯ শে জুন, ২০১৫ রাত ১০:৩০

প্রান একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা, একথা কললে কি সবকিছু বলা হবে! এসব কথা বন্ধুত্বের-সম্পর্কের অতিশয্যে নয়; বরং বলা ভালো যে, আমার স্বভাবের মধ্যে কিছু কার্পন্য আছে। না হলে প্রান সম্পর্কে না বলা কথাগুলো কেন আগে বলতে পারলাম না!
২০০৪ আমার কবিতার বই প্রকাশ হলো ঢাকা থেকে, ভাষাচিত্র প্রকাশনীর প্রকাশকে কবিতাগুলো নোয়াখালীর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!

এ আর রহমান: জীবন ও সংগীতের একপলক

লিখেছেন মরমি, ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৩:১২

শুরুটা যেভাবে
১৯৬৭ সালের ৬ জানুয়ারি বর্তমান এ আর রহমান জন্মেছিলেন এ এস দিলীপ কুমার নামে। বাবা তামিল সঙ্গীত পরিচালক আর কে শেখর এবং মা গৃহবধূ কস্তুরী দেবী। রহমানের বাবা মোটামুটি নামী সঙ্গীত পরিচালকই ছিলেন। বাবার কাছ থেকে সঙ্গীত শিক্ষা নেয়ার খুব বেশি সুযোগ পাননি। কারণ, ১৯৭৬ সালে মাত্র নয় বছর... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২১৪ বার পঠিত     like!

আমরাইতো অভিজিৎ হত্যাকারী বাংলাদেশ।।মরমি

লিখেছেন মরমি, ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৩৩

এক.

আমরাইতো অভিজিৎ হত্যাকারী, হত্যাকারী হুমায়ুন আজাদের এবং রাজীব হায়দারের।কেননা আমাদের বড়ো একটি বই মেলা আছে। এ মেলাটি আমরা প্রাণপণ দিয়ে প্রতিষ্ঠা করেছি এবং প্রতিবছর উদয়াপন করি একান্ত আবেগে-ভালোবাসায়। আর আমাদের ঘাতক অপেক্ষা করে মেলাটিকে ঘিরে শিকার ধরার জন্যে। এর প্রথম প্রকাশ্য শিকার প্রথাবিরোধী বহুমাত্রিক লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ।দ্বিতীয়জন বিজ্ঞান-যুক্তিবাদী লেখক... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭৩ বার পঠিত     like!

একুশের কবিতা

লিখেছেন মরমি, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

চোখ
-মশিউর রহমান মিঠু
তোমার অবাক চোখে ফেরারী এ একজোড়া চোখ
বিদ্ধ হয়ে থমকে গেল অনাবিল স্বস্তির আশায়
পলকহীন মাছেদের ডাঙায় ওঠা রূপোলি চিবুক
প্রাণবায়ু থমকে গিয়ে যেনবা কম্পনে কাঁতরায়।

সরিয়ে মেঘের ঝাঁপি বিদ্যুত ইশারায় আসমান
চোখ ঠারে, ঝোপ থেকে অচেনা দু’একটা তৃণ
চোখ তোলে; চিলের শ্যোন দৃষ্টি দিগন্তে ভাসমান
শিমূলের চোখে ঝরে ভাষা শহীদের রক্ত ঋণ।

তুমি বলোনি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

জিপসী যুবক

লিখেছেন মরমি, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০




জিপসী যুবক তোমাকে আমি
ঘর বাঁধার আহ্বান জানাবো না
তুমি শুধু আমার কপালে উদ্দামতার টিপ পরিয়ে দাও
আর দিও তোমার রঙিন জীবনের একঁেফাটা,
গতিময় জীবনের নৃত্যকলা,
তার পর চলে যেও।
কেননা, আমাদের এখানে কপটতার পাহাড় আর শ্যামল
মায়ের মত শুয়ে আছে মৃত নদী;
এই খানে কে হায় বেদনা ওড়াতে ভালোবাসে!
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

সিদ্ধার্থ

লিখেছেন মরমি, ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫



মানুষকে ছেড়ে আমি আর কোন ঈশ্বর দেখিনি আর তাই
আমি বোধিবৃক্ষের তলে নির্বাসন নিলাম
পেছনে ফেলে আসি ঝাড়বাতি রাজ-অভিষেক
সম্মুখে বৃক্ষরাজি সুশৃংখল ধ্যানী শান্ত স্থির
তাই আমি ফলবতি বৃক্ষ হতে চেয়েছিলাম।

দীর্ঘ তপস্যায় নির্বান লাভের পর জেনে যাই জগতের দুংখ আছে ; দুঃখ মোছনের উপায় আছে সত্তার ভেতরে; তবুও মানুষ দুঃখের অমোঘ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

সমাধিতে সওয়াল-জবাব

লিখেছেন মরমি, ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৮

সমাধিতে সওয়াল-জবাব

(অকাল প্রয়াত সাস্কৃতিজন তপন ভৌমিক স্মরণে)

এক.

সমাধির মুখোমুখি দাড়িয়ে সটান

সোজাসুজি প্রশ্ন ছুড়ি:

একাকি বাসরে এখন কি করছেন?

তাঁর সমাধিখানা গাছ-গাছালির মাঝে ভীষন নির্জন, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

গাঁও গেরামের খোলা চিঠি ’অস্তিত্বের অন্তজ্বালা যখন মানুষকে বির্দীর্ণ করে তখন বাপকে ছেডে কথা কয় না। ’

লিখেছেন মরমি, ০১ লা মে, ২০১৪ রাত ৮:৫৫

মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা জননী। বাংলাদেশের গাঁও-গেরামের আবাল-বৃদ্ধা-বনিতা ভূখা-নাঙ্গা লক্ষ-কুটি জনতার হাজার -লক্ষ-কুটি সালাম নিবেন।

পর সমাচার, আপনাকে কোন ভাষায় চিঠি লিখব বুঝতে পারতেছি না। আমার আগেও এরকম গাঁও গেরামের চিঠি অনেকে লিখেছেন। কিন্তু অধিকাংশের ভাষা এত তরল আর তেল-তেলে ছিলো যে, মনে হয় যেন গ্রামের মানুষ শক্ত ভাষায় কথা বলতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!

গাঁও গেরামের খোলা চিঠি ০৪

লিখেছেন মরমি, ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

মাননীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননী। দেশের গাঁও গেরামের লক্ষ কুটি আবাল-বৃদ্ধা বনিতা-ভূখা-নাঙ্গা পাবলিকের হাজার-লক্ষ-কুটি সালাম নিবেন। আশা করি খোদার অশেষ মেহেরবানীতে সহি সালামতেই আছেন। পর সমাচার এই যে, আমরা যে কি রকম থাকতে পারি তা আপনার বক্ততা-বিবৃতিতে বা কথা বার্তা হুনে বুঝে উঠতে পারিতেছি না। জননীগো, একদিকে আপনার একতরফা নির্বাচন,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

ফিরিয়ে দাও সে ফুটবল লও এ ক্রিকেট

লিখেছেন মরমি, ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

ফিরিয়ে দাও সে ফুটবল লও এ ক্রিকেট বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৫৩৮২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ