আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

স্যানাটোরিয়াম

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৪

সর্বত্র, ঠাকুরের বাণী। আমাদের স্থান, তাই, স্যানাটোরিয়ামে। ভাগ্যিস বাবা একটা তেজপাতাগাছ লাগিয়েছিলেন উঠোনে। আজ, পাতা ঝরে পড়ছে, যেন বাণী-বিরোধিতা। আমি ভাবি, অজগর এতদূর কী করে এলো? বড় খোঁপাওয়ালী একটা মেয়ে আমায় সেক্স-ট্যুরিজম সম্পর্কে জিজ্ঞেস করেছিল, আমি সর্পপ্রবন্ধ নিয়ে মগ্ন থাকি, তার বাইরে কিছু জানি না। কত রকমের বিষ, ফণা ও...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

ভাষা

১২ ই আগস্ট, ২০১১ রাত ১১:১৪

আমার ভাষা তৈরি হয় সেই নির্জনতায়,জেব্রা যেখানে তার শাবকদের নিয়ে খেলা করে। বহু খুঁজে, পেয়েছি পেজমার্কার, একটি উজ্জ্বল বিয়োগচিহ্ন আর ডালিমফুলের ছায়া। বন্ধ দেয়ালঘড়ির দিকে তাকিয়ে, লিখতে শুরু করি। একদিকে অসানোগ্রাফির ক্লাশ, অন্যদিকে তোমার সঙ্গে সাঁতার কাটার ইচ্ছে। তাসের ঘরে এলেই প্রশ্ন করো, আমি কি তুলোরাশির জাতক? ঘর অন্ধকার করে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

অর্জুনের প্রতি

১৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৫

তোমার তীর, অর্জুন, আজো পৃথিবীর সব চুক্তিপত্র, নেমে-আসা দেবীদের নগ্ন-ঝাঁক, বর্ষার গান আর অশান্তির বাতাস ভেদ করে ছুটে চলেছে। ক্রমাগত এক পাগলা হাতির শুঁড় নৈরঞ্জনা নদীতে চুবিয়ে পূর্ণ করে তারপর ছুড়ে দিচ্ছে ঊর্ধে বসানো ঐ অচিহ্নিত আসনের দিকে। তোমার তীর, এইমাত্র সেই ফোয়ারাকে তার রামধনু সমেত ভেদ করে গেল। পৃথিবীকে...

পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে

বাক্যই আততায়ী

১৪ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২১

এখানে শাশ্বত মদ পাবে তুমি বিকেলের নদী
নিঃশব্দে পেরিয়ে এলে। বাক্য যত, বন্দি করে রাখি,
কেননা বাক্যই আততায়ী। অর্ধ-বাস্তবতা থেকে
পাঠাই যেসব বার্তা, ওগো মদোত্তীর্ণ পাশ্বচর
সেসব তোমার জন্যে। না-লিখে লেখার কাজটুকু
প্রকৃতি যেভাবে সারে, দেয়ালি পোকারা ঝাঁকে ঝাঁকে
যেভাবে মরতে আসে, সেইরূপ উন্মাদনা নিয়ে
কাছে চলে এসো বন্ধু। আমাদের রুদ্রাক্ষ-মালায়...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

মেঘ

১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৬

যাও মেঘ, ভূ-মণ্ডল বনস্পতির নিকটে যাও ;
তারে গিয়ে বলো, মরণের পরে থাকে শুধু গান।
শরীর মন্থনে আছে সুখ, তবু এক দুঃখী-জ্ঞানী
তরমুজ-মদ আর নভোছক পাশাপাশি রেখে
সুখ খোঁজে তাতে। যাও মেঘ, তুমি তো অমন নও,
পার হও বাঘিনীর আত্মরতি, লবণ পাহাড়।
পৃথিবীতে পড়ে থাক চন্দন ঘষার গোল পিঁড়ি,
হেরম্ব বধূটি পড়ে থাক। মাধবী টিলায় বসে...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

ডাকবাক্স

১২ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৭

আমি তোমাকেই খুঁজছি হে ঋষিবালক, যে-তুমি পরীক্ষার খাতায় লিখেছিলে, "বড় হয়ে আমি হতে চাই প্রুসিয়ান ব্লু রঙের একটা ডাকবাক্স"। একযুগ পর, আজ এক মহিলা ডাক্তারের উদ্দেশ্যে আমি চিঠির বদলে পোস্ট করতে চাই হাঁসের পালক। কিন্তু তার জন্যে সর্বাগ্রে চাই জ্যান্ত ডাকবাক্স, তা আমি কোথায় পাবো? ফলে, সব ভুলে আমি কেবল...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে

আমার পুরোনো গল্পে

১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৮

আমার পুরোনো গল্পে এসে শয্যা পাতে রতনাকর,
ঘুমিয়ে পড়ার আগে পাতাঝরা গাছকে বলছে :
"কাজু বাদামের প্রতি লোভ কেন এখনো গেল না!
গেল না রাতের সত্য কুমিরের পিঠে চেপে দূরে।
জগতের সব প্রেম গায়ে মাখছে মরণ ধুলো,
জগতের প্রবেশ দুয়ারে কাজু বাদামের গাছ
যারা ফেলে এসে কাঁদে, যারা শাদা পাথরের দেশ
পার হবে বলে ঈগলের পায়ে বেঁধে......

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

বিজেত্রীর ঘরে আমি

১০ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫২

বিজেত্রীর ঘরে আমি যাইনি সেদিন, লোকে তবু
আমাকেই বেরুতে দেখেছে। কি করে বোঝাব আমি
গোলাপ ও আফিমের কোনো তৃতীয়-উদয়-পথে
হেঁটে গেছি এক স্বপ্নরিক্ত নটরাজনের মতো।
সেই হাড়-কঙ্কনের পথে, প্রভু, ভেবেছি বিস্ময়ে :
রঘু ডাকাতের মতো হয়ে যাই কেন যে আমরা
ওষ্ঠ চুম্বনের লগ্নে! মাটিতে অর্ধেক ডুবে থাকা
রথের চাকার গোঁয়ার্তুমি কীভাবে শরীরে জাগে!...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

এইখানে সমুদ্রের শুরু

০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০১

এইখানে সমুদ্রের শুরু, হে পাঠক, ধীরে ধীরে
গুটে নাও তোমার পাত্লুন। লাঞ্ছনার অবতার
দূরে বালুতটে বসে থেকে লক্ষ করছে তোমাকে।
ভুলে যাও প্রেমের অধ্যায়, তোমার সমস্ত দুঃখ
সত্য-পদ্মিনীর কঙ্কালের মতো ক্ষয়ে যেতে দাওÑ
এর বেশি কিছুই চেয়ো না ; দ্যাখো আকাশগঙ্গায়
নিরঞ্জন শিশুদের খেলা। বেদনার্ত করপুট
ভরে নাও শূন্য হতে, যে-শূন্য নীলের অভিপ্রায়।...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

বটপাতা

৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৬

বহু বিঘ্ন পেরিয়ে অবশেষে আমি পৌঁছলাম প্রজাপতিদের গ্রামে। এখানে কোনো কিছুর ছায়া হয় না। এক প্রহরের বেশি থাকারও নিয়ম নেই। মাঠের মধ্যে কতগুলো রঙিন অন্তর্বাস শুকোচ্ছে রোদে। কোনো জনমনিষ্যি নেই, এগুলো দেবীদের কিনা কে জানে! একটা ফলকে দেখলাম লেখা আছে : এইমাত্র-ছেঁড়া একটা বটপাতায় যতটুকু ধরে, খুঁজে নিয়ে...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৮১০ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এইখানে সমুদ্রের শুরু...


maznushah@gmail.com
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১১টি
  • মন্তব্য করেছেন: ২৩৫টি
  • মন্তব্য পেয়েছেন: ২২৫টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৩ মাস
  • ব্লগটি মোট  ৮৬১০ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ