somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা সকল যুদ্ধাপরাধীর ( আওয়ামী যুদ্ধাপরাধী সহ ) বিচার চান , তারা এই দিকে আসেন । কথা আছে :|

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সবার প্রথমে বলে নেই ,আমি কোন দলের সমর্থক না বা কোন দলীয় দৃষ্টি - ভঙ্গী থেকে এই কথাগুলো বলছি না । বিশ্বাস করা , না করা সব আপনাদের উপর । কিন্তু ভয়ঙ্কর রকম জামাত বিরোধী X(( । কারন শুধু যুদ্ধাপরাধ ইস্যু না । তাদের রাজনীতি , দেশের শত্রুর পক্ষে অবস্থান নেয়া , পবিত্র ধর্ম ইসলামের অপব্যবহার করা ইত্যাদি ব্যাপারগুলো ও আছে ।


এই বার আসি আসল কথায় । গত বার আওয়ামী লীগ ক্ষমতায় আসার প্রধান কারন ছিল , তারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা যুদ্ধাপরাধীর বিচার করবে । সেই অনুযায়ী যে লিস্ট ধরে বিচার শুরু হল , সেখানে প্রায় সবই বিএনপি - জামাতের লোক । এর পর থেকেই শুরু হল চিল্লাফাল্লা , সকল যুদ্ধাপরাধীর বিচার করতে হবে। এর আগে এমন কিছুই শুনি নাই বিএনপির মুখে । আরে ভাই আওয়ামী লীগ কে কি ফেরেশতাদের দল মনে হয় যে , তারা নিজের দলের মানুষের বিচার করবে??? আমরা তা আশাও করি না ।এখন যাদের বিচার হচ্ছে , তারা তো যুদ্ধাপরাধী ?? নাকি অস্বীকার করবেন??? তাদের বিচারটা এখন হইতে দেন ।

শাহবাগের আন্দোলন এখন আওয়ামীলীগের হাতে এইটা অস্বীকার করার উপায় নাই /:) ( লিডে আছে কয়েক জন , কিন্তু সাধারনের সংখ্যাই বেশি) ।
তাও এই আন্দোলনের সাথে আছি । কারন এই স্বীকৃত যুদ্ধাপরাধীদের বিচার , জামাত শিবিরের রাজনীতি ব্যান করা । বিএনপি তো ভবিষ্যতে কখনো না কখনো ক্ষমতায় আসবে ই । সত্যি কথা বলতে , আমি নিজেই পরের বার বিএনপিকে ভোট দিব বলে ভাবছিলাম । কারন ক্ষমতায় কে আছে , এই ব্যাপারটা আমি খুব ১টা কেয়ার করি না । কারন দুর্নীতির ক্ষেত্রে কেউই কারো থেকে কম না । তো যখন বিএনপি ক্ষমতায় আসবে , তখন আওয়ামী যুদ্ধাপরাধীদের অপরাধ প্রমান করে, বিচার করে দিলেই তো হয় । এক ঢিলে দুই পাখি । যুদ্ধাপরাধীদের বিচার ও সম্পূর্ণ হল , আবার প্রতিশোধও নেয়া হল । দরকার হলে , তখন আবার আরেকটা গণজাগরণ মঞ্চ হবে । এখন যেমন ছাত্রলীগ লিড দিচ্ছে , তখন লিড দিবে ছাত্রদল । দেশের মানুষ এখন যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে আছে , তখনও থাকবে ।


বিএনপিকে বলি , শাহবাগে যা চলছে চলতে দেন । সবাইকে নাস্তিক বলা বন্ধ করেন । কারন এক জন ধর্ম ভিরু মানুষকে নাস্তিক বললে , তার ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে । যেমন টা আমার , আমার বাবার লেগেছে । সাধারণ মানুষের সাথে থাকেন , নির্বাচনেও তাদের সাথে পাবেন , কথা দিচ্ছি ।
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গীতিকবিতাঃ হারকিউলিসের ডাক

লিখেছেন অব্যক্ত কাব্য, ২১ শে মে, ২০২৬ রাত ৮:৪৪




কত শোকে আর মাতম করলে দেশটা হবে শুদ্ধ?
কতবার আর লড়তে হবে, কত করতে হবে যুদ্ধ!
হারকিউলিস, ঝাপিয়ে পড়ো যত নিপীড়ক খুনির বুকে।
দেখতে চাইনা আর কোন মা কাঁদছে ধুকে ধুকে।

দেখতে... ...বাকিটুকু পড়ুন

এ দেশে ন্যায় বিচার!? = ডাইনোসরের দুধ.. /#) :#| :-ls ।

লিখেছেন সাইবার সোহেল, ২২ শে মে, ২০২৬ রাত ১২:২৫

আমরা বাঙালি বা বাংলাদেশীরা আজীবনই লোভী, স্বার্থপর.. প্রতিবারই কোন না কোন একটা জঘন্য ঘটনা ঘটে সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিচারের দাবিতে.. কিছুদিন পর অন্য কোন একটা ঘটনায় আগের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

লাখো পরিবারের বেঁচে থাকার গল্প অনিশ্চয়তার মুখে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে মে, ২০২৬ সকাল ৯:৫৪



যেখানে আইন, ধর্ম আর রাজনীতি একসাথে জট পাকায়- সেখানে সবচেয়ে আগে হারিয়ে যায় সাধারণ মানুষের শান্তি ও জীবিকা।
গরু শুধু প্রতীক নয়, এটা লাখো পরিবারের বেঁচে থাকার গল্প।
এই গল্প এখন অনিশ্চয়তার... ...বাকিটুকু পড়ুন

আমরা ধর্ম আল্লাহ'র মত করে পালন করিনা, করি আমাদের নিজেদের মত করে!

লিখেছেন নূর আলম হিরণ, ২২ শে মে, ২০২৬ দুপুর ২:৩৯


পবিত্র কোরআন-এ শূকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে চারটি জায়গায়। কিন্তু দেখুন, আমরা মুসলমানরা এই নির্দেশটি আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে আসছি। পৃথিবীর প্রায় সব মুসলিমকে আপনি চেষ্টা করলেও... ...বাকিটুকু পড়ুন

×