আগমন? এখনও তো সময় হয়নি!
এসো না এক্ষুনি
আমায় আরেকটু মরতে দাও
আরেকটু অপেক্ষায় ধুঁকতে দাও...
কিন্তু,
তোমা ছাড়া বেঁচে থাকার মানে নেই
মাটি হোক, আকাশ হোক সবকিছুই
বিরান- কেউ নেই কো-থা-ও
যেনো অনিকেত প্রান্তরে ভেসে বেড়ানো!
প্রতিটি মুহূর্ত তোমার ছায়া আমার সাথে
প্রতিটি মুহূর্ত তোমাকেই শুধু প্রয়োজন;
তুমিহীনা সকল চাওয়া, সকল আনন্দ-
আমার জগত নশ্বরের পথে যাত্রা করে।
একাকীত্ব তার বন্ধুর খোঁজে ছিলো
সে আবার আমায় খুঁজে পেয়েছে।।
তাই বলি-
ভেবে যাই প্রতিটি ক্ষণ নিরবে নির্জনতায়...
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




