কাজলা দিদি। উৎসর্গ: সোমহেপি
২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:২৮
বাশঁ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই-
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?
পুকুর পাড়ে, নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই।
মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই?
সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন-
ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো,
আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?
বল্ মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুলবিয়ে হবে?
দিদির মত ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন করে র'বে?
আমিও নাই, দিদিও নাই- কেমন মজা হবে!
ভুঁইচাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল
মাড়াসনে মা, পুকুর থেকে আনবি যখন জল
ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে,
দিস না তারে উড়িয়ে মাগো, ছিঁড়তে গিয়ে ফল-
দিদি এসে শুনবে যখন, বলবে কি মা বল?
বাশঁ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই-
এমন সময় মাগো, আমার কাজলা দিদি কই?
বেড়ার ধারে, পুকুরপাড়ে ঝিঁ-ঝিঁ ডাকে ঝোপে- ঝাড়ে
নেবুর গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই-
রাত যে হল, মাগো, আমার কাজলা দিদি কই?
- যতীন্দ্রমোহন বাগচী
কবিতাটা মনে আমার কোন ক্লাসের সিলেবাসে ছিল কি না মনে পড়েনা। কিন্তু পড়েছিলাম মনে হয়। সোমহেপি ভাইয়া বলেছিলেন হাতের নাগালে থাকলে যাতে কবিতাটা দিই। পরে গুগুল আংকেলের বাসা থেকে নিয়ে পোষ্ট করে দিলাম। ![]()
প্রথমে ধন্যবাদ ভাইয়া তার পরে গুগুল আংকেলকে। ভাইয়ার জন্যেই অনেক দিন পরে কবিতাটা আবার পড়লাম।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আজকাল আপনাকে পুত্তুম পিলাচ দিতে দেখা যায়না কেন? আপনার পুত্তুম পিলাচ ত অন্যরা দিয়ে দিচ্ছে ![]()
এনিওয়ে পুত্তুম ধইন্য ![]()
রাজিব খান০০৭ বলেছেন:
কি ব্যাপার দর্পন এর বয়স কি কমে গেল নাকি? খালি পিচ্চি বেলার কবিতা।যাই হোক কবিতা নামে একজনরে এককালে খুব ভালোবাসতাম।তাই আমারও ক্লান্তি নাই + দেয়াতে।
পুনশ্চ-কেউ কথনও কোনো কিছু উৎসর্গ করল না।
লেখক বলেছেন: ভুল কইলেন। বয়স বাড়লেই বরং ছুডু বেলার কতা মুনে পড়ে
দুক্ক করেনা। কেউ কখনও উৎসর্গ করে নাইতো কি হইসে, ভবিষ্যতে করবো
মেহবুবা বলেছেন:
অনেক ধন্যবাদ এ কবিতা শেয়ার করবার জন্য ।আমারও একটা অনুরোধ ছিল " অন্ধবধূঁ" , সম্ভবত: যতীন্দমোহন বাগচীর , যদি পারেন পোষ্ট দেবেন ।
প্রথম লাইন . 'আস্তে একটু চল না ঠাকুর ঝি' ।
লেখক বলেছেন: আপু কবিতাটা গুগুলে সার্চ দিয়েছিলাম। পাইনি ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: আহারে। আমাদেরও ![]()
লেখক বলেছেন: ভাল আছি
আশা করি আপনিও ভাল আছেন ![]()
সায়েম মুন বলেছেন:
অনেক ভাল লাগলাগা কবিতা!!
লেখক বলেছেন: তাই ![]()
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ![]()
আহমেদ রাকিব বলেছেন:
খুব খুব প্রিয় কবিতাটা। আব্বা পড়ে শোনাতেন ছোট বেলায়।
লেখক বলেছেন: আমি শুধু প্রথম কয়েক লাইন পড়েছি।
মজার ব্যাপার কি জানেন? আমি পোষ্ট করেছি কিন্তু কবিতাটা এখনও পুরো পড়ে দেখিনি
রেটিং বলেছেন:
অনেক প্রিয় একটা কবিতা! আর এর গানটাও খুব প্রিয়!
লেখক বলেছেন: গানটাতো শুনিনি
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
শেয়ারের জন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: পড়ার জন্যে আপনাকেও ধন্যবাদ ![]()
বিলাশ বিডি বলেছেন:
সর্বকালের সেরা কবিতাগুলির একটি! অনেক ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: আসলেই কবিতাটা বেশ সুন্দর সাথে সাথে একটু কষ্টেরও
মামুন বিদ্রোহী বলেছেন:
কবিতাটার শেষের দিকে সামান্য কষ্ট অনুভব করতাম। সবসময়। এখনও...
লেখক বলেছেন: আমি আজকেই পুরো কবিতাটা পড়লাম
বড় বিলাই বলেছেন:
অনেক সুন্দর কিন্তু মন খারাপ করা কবিতা।
লেখক বলেছেন: আসলেই
লেখক বলেছেন: আসলেই কী হয়েছিল দিদির? বিয়ে হয়ে গিয়েছিল নাকি?
লেখক বলেছেন: তাতো জানিনা। চাঁপা তো একটা ফুল। হবে হয়ত কোন ফুলের নাম ![]()
সুরঞ্জনা বলেছেন:
এখনো সমান প্রিয়। অনেক ধন্যবাদ। @ মেহবুবা হ্যা, অন্ধবধু কবিতাটি যতিন্দ্রমোহন বাগচীর লিখা।"পায়ের তলায় নরম ঠেকলো কি?
আস্তে একটু চলনা ঠাকুরঝি।
ওমা! এযে বকুল! নয়?
পড়ে তোমাকে দিবো এটা।
লেখক বলেছেন: সার্চ দিয়েও পেলামনা কবিতাটা। কবিতাটা মনে হয় সুন্দর হবে। পুরোটা আপনার কাছে থাকলে কষ্ট করে একটু দিয়ে দিতে পারবেন?
লেখক বলেছেন: এমন কেউ কি নাই যিনি গানটার লিংক দিতে পারবেন? ![]()
সোমহেপি বলেছেন:
এতক্ষনে চোখে পড়ল!কপাল আমার!আপনাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছিনা
আবেগে আমার শরীর কাপতেছে
এটা আমার এত প্রিয় একটা কবিতা যা ভাষায় প্রকাশ করতে পারবো না।পুরোটাই মুখস্থ ছিল
কয়েকটা লাইন এলোমেলো হয়ে গিয়েছীল।এই কবিতার সাথে আমার সারাজীবনের সম্পর্ক।আমি খুবই লজ্জিত এতক্ষনে চোখে পড়ার জন্য।আজ সারা দিন ইমন জুবায়ের ভাইয়ের ব্লগে ছিলাম।
আর একটা কথা আমি ইমন তোফাজ্জল।ছোট ভাইয়ের নাম জাকির সুমন তো ওর নাম অনুসারে ব্লগে আমার নামটা 'সোমজেক' করতে চেয়েছিলাম কিন্ত হয়ে গেল 'সোমহেপি'
সবশেষে ভালোবাসা জানানো ছাড়া কিছুই পারিনা
লেখক বলেছেন: কিন্ত হয়ে গেল 'সোমহেপি আর সেখান থেকেই আপনি হয়ে গেলেন আমার আপুনি
ফাহাদ চৌধুরী বলেছেন:
চাদ বাগানের মাথার উপর বাস উঠেছে ঐ ডোন্ট মাইন্ড!! জোক্সাইলাম ।
গান্টার লিঙ্কুটা পাইলে শুন্তাম ।
লেখক বলেছেন: চাদ বাগানের মাথার উপর বাস উঠেছে ঐ
ফাহাদ ভাই এর মাথায় পানি ঢালতে হবে,
তোরা সবাই কই
ফাহাদ চৌধুরী বলেছেন:
আসলেই অসাধারন কবিতাটা!!
লেখক বলেছেন: আসলেই ![]()
লেখক বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এটা। খুজে নিয়েন। আমি গুগুলে সার্চ দিয়েছিলাম পাই নাই।
লেখক বলেছেন: পড়ার জন্যে আপনাকেও ধন্যবাদ ![]()
সমুদ্র কন্যা বলেছেন:
সুর করে করে পড়তাম ছোটবেলায়। মামনি শোনাতো। এত ভাল লাগতো।ক্লাস টুতে বোধহয় ছিল। সাথে একটা ছবি ছিল এমন মা'টা বাচ্চা মেয়েটাকে বুকে জড়িয়ে কাঁদছে। গাল বেয়ে চোখের পানি পড়ছে। চোখের পানির শেইপটা এমন দেখে মনে হয় লেবুর বিচি। এখনও সবাই এটা নিয়ে হাসাহাসি করে। লেবুর বিচি কান্না।
লেখক বলেছেন: লেবুর বিচি কান্না
পাহাড়ের কান্না বলেছেন:
আপনার এখানে সব ছড়া গুলোর রিমেক কপি গুলা নিয়ে একটা পোস্টিং করবো।
লেখক বলেছেন: তাইনাকি
তাহলেতো বেশ মজার হবে।
তাড়াতাড়ি করেন
টানজিমা বলেছেন:
ব্লগের সবচেয়ে বাজে, মানহীন লেখা গুলোর মাষ্টর পিস যদি পড়তে চান তাহলে আমার পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। এই ব্লগে ভাল কিছুর আশা করলে চরম ভাবে আশাহত হতে হবে। ধন্যবাদ সবাইকে.....তার পরও মন্তব্য কর্তে মুন্ছাইছে... তাই কর্লাম।
লেখক বলেছেন: ওই মিয়া মাষ্টর পিস কই দেখলেন। ভালা কইরা চাওয়া দেহেন
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ![]()
সবার প্রিয় বলেছেন:
সেই কবে পড়ছিলাম মনে হয়........। যাউগ্গা......... তোমারে ক্ষ্যাত ভৈরা ধইন্যা পাতা।
লেখক বলেছেন: আইচ্চা। গরম ভাত দিয়া ভর্তা কইরা খামুনে ![]()
সুবিদ্ বলেছেন:
ধন্যবাদ শেয়ারের জন্যকিন্তু আমার যতদূর মনে পড়ে...... ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই--------------এখানে হবে "একলা" জেগে রই
লেখক বলেছেন: আমিও মনে হয় শুনেছিলাম একলা জেগে রই। কিন্তু গুগুলে সার্চ দিলে সেটা আসে সেটা কপি করেই পোষ্ট টা দিয়েছি, কোন প্রকার এডিট করি নাই।
দীপান্বিতা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ...... ওহ্! কবিতাটা পড়তে পড়তে যেন প্রতিমা বন্দোপাধ্যায়ের কন্ঠে গানটা শুনতে পাচ্ছি... লিঙ্ক দিলাম...
Click This Link
লেখক বলেছেন: অননেএএএক ধন্যবাদ দিদি ![]()
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
+
লেখক বলেছেন: থ্যাংক্যু বাঁশিওয়ালা ![]()
কবিতাটা একটু বাঁশি বাজিয়ে পড়ে শোনাবেন? ![]()
লেখক বলেছেন: ইইই আমার পুষ্টে আইয়া আমার খোপোড় না জিগাইয়া জিগায় হামা' র খোপোড়
লেখক বলেছেন: তাই ![]()
লেখক বলেছেন: ভবিষ্যতেও পিচ্চিই থাকিবে ইনশা-আল্লাহ
লেখক বলেছেন: কালী প্রসন্ন ঘোষ
পারিব না
পারিব না এ কথাটি বলিও না আর
কেন পারিবে না তাহা ভাব এক বার,
পাঁচজনে পারে যাহা,
তুমিও পারিবে তাহা,
পার কি না পার কর যতন আবার
এক বারে না পারিলে দেখ শত বার।
পারিব বলে মুখ করিও না ভার,
ও কথাটি মুখে যেন না শুনি তোমার,
অলস অবোধ যারা
কিছুই পারে না তারা,
তোমায় তো দেখি নাক তাদের আকার
তবে কেন পারিব না বল বার বার?
জলে না নামিলে কেহ শিখে না সাঁতার
হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়,
সাঁতার শিখিতে হলে
আগে তব নাম জলে,
আছাড়ে করিয়া হেলা, হাঁট বার বার
পারিব বলিয় সুখে হও আগুয়ান।
গুগুল আংকেল আছে বলেইনা আপনাদের আব্দার মেটাচ্ছি
সাধারণমানুষ বলেছেন:
প্রথম যেদিন কবিতাটা আমাকে বুঝিয়ে বলা হলো সেদিন কবিতার সেই বালকের দুঃখ বুঝতে পেরে অনেকক্ষন চুপ মেরে ছিলাম ..... আবার সেই সময়টার কথা মনে পড়লো ।
লেখক বলেছেন: আমি এখনও বুঝিনি মানে দিদির কী হয়েছিল। শ্বশুর বাড়ী চলে গিয়েছে নাকি মারা গিয়েছে....
মোহাম্মদ লোমান বলেছেন:
কবিতাটি সম্ভবত চতুর্থ শ্রেনীতে আমাদের পাঠ্য ছিল। আমার খুব বেশী ভাল লাগা কবিতার অন্যতম এই কবিতাটি। স্মরণ করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, আমার ব্লগ বাড়ীতে আসার জন্যে ![]()
নীল কষ্ট বলেছেন:
ক্লাসথ্রীতে পাঠ্য বইয়ে ছিল, অনেক প্রিয় একটা কবিতা
লেখক বলেছেন: আসলেই অনেক সুন্দর কবিতা টা
জাফর কিশোর বলেছেন:
ভাল লাগল, অনেক সুন্দর কবিতা ভাল লাগল ।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া পড়ার জন্যে
ঢাকাইয়া টোকাই বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: স্বাগতম ![]()
মিরাজ is বলেছেন:
ছোটবেলার প্রিয় কবিতা.........
লেখক বলেছেন: বিষাদময় সুন্দর কবিতা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























পুত্তুম পিলাচ