somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোড়া চিংড়ি ভর্তার রেসিপি :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শ্রাবন সন্ধ্যা আপু এক পোষ্টে বলেছিলেন চিংড়ি মাছটা এমন একটা মাছ যা মজা হবার জন্যে রাঁধুনীর কোন ক্রেডিট লাগে না। আসলেই লাগেনা। আর অন্যসব মাছের মত এত বেশী রান্নাও লাগে না। যেমন তেমন করে রান্না করলেই মজা হয়ে যায়। তাইতো আমার প্রিয় মাছ চিংড়ি মাছ। আর সেই মাছেরই একটা ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি নীলু B-)

উপকরণ:
১। মাঝারি সাইজের চিংড়ি(ছবির মত) = ৬টি
২।মাঝারি সাইজের পেঁয়াজ = ১টি
৩। শুকনো মরিচ পোড়া/টালা = ৭/৮টি (যে যেমন ঝাল খাবেন, আমি আমাদের পরিমানটা দিলাম)
৪। লবন = পরিমান মত
৫। মাছ পোড়ানোর জন্যে = চিকন শিক ১টি :)
৬। মাছ পেষার জন্যে = পাটা-পুতা ;)

প্রণালী:
প্রথমে মাছ ধুয়ে শিকে গেঁথে চুলার উপর ধরে ঘুড়িয়ে ঘুড়িয়ে পুড়ে নিন। মাছ লাল হয়ে যাবে এবং খোসাগুলো পুড়ে কালো হয়ে গেলে নামিয়ে পোড়া ছাই হাত দিয়ে ছাড়িয়ে নিন। তার পরে ছাইগুলো ভালভাবে ছাড়ানোর জন্যে ধুয়ে নিন। এবার পাটায় লবন ও মরিচ দিয়ে পিষে নিয়ে তার পরে মাছ পিষে নিন। দুইবার বাটা দিলেই হবে। এর পরে পেঁয়াজ আধা ছেঁচা করে মাছটা আবার হালকা করে মিশিয়ে নিন। হয়ে গেল মজাদার পোড়া চিংড়ি ভর্তা। :)

ভর্তাটা গরম/ঠান্ডা ভাতের সাথে খেতে পারেন তবে আমার কাছে পান্তা ভাতের সাথে চরম মজা লাগে :)

কি, দেখবেন নাকি একবার ট্রাই করে? করেই দেখুন না একবার। আজীবন মনে থাকবে নীলু কে ;)
৪৩টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"সুপ্রিম কোর্টের আইনজীবী চৌতালী রায়ের অজ্ঞতা না ধৃষ্টতা ?"

লিখেছেন আরািফন, ২০ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

একজন আইনজীবী হয়েও সে যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি দেখিয়েছেন,তা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
অধিকার আদায়ের আন্দোলনের নামে দেশের মানচিত্র খণ্ডিত করার হুমকি কোন নাগরিক... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

×