আমার প্রিয় পোস্ট
- আরাশি'র চন্দ্রাবতীঃ পাঠ-প্রতিক্রিয়া - ভাঙ্গন
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- হুইস্কি অন রক্ এবং অনাকাঙ্খিত ফেলানী ব্যবচ্ছেদ । - স্তব্ধতা'
- প্রিয় পনেরটি দেশের গান [লিরিক্স ও ইউটিউব ভিডিও] - কবি রাজ
- বন্ধু নাচো, বন্ধু নাচো, উষ্টা খাইয়া পোইরো না - পারভেজ আলম
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- সে বৃষ্টি হতে চেয়েছিলো! - শফিউল আলম ইমন
- রামানুজন—গণিতের মহত্তম এক শিল্পী - ম্যাভেরিক
- শিল্পের দ্বায়বদ্ধতা, শিল্পীর দ্বায়বদ্ধতা।উৎসর্গ: হাসান মাহবুব। - স্তব্ধতা'
- (কল্পগল্প)----প্রজেক্ট নস্ট্রাডমাস - শান্তির দেবদূত
- সেক্যুলার বিপ্লবে বাংলাদেশ ও ধার্মিক হাতির পিঠে মাতাল আমেরিকা - বাঙ্গাল
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। - ডজ
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [শেষ পর্ব] - অনুপম হাসান
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ - স্ট্যানলি কুবরিক
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- আমি অপার হয়ে বসে আছি ----- (লালন ফকির) - বিষাক্ত মানুষ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- পাঁচ বঙ্গসন্তানের কমনওয়েলথ জয় (এক অন্য রকমের বিজয় উদযাপন) - মিরাজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- হিন্দু না ওরা মুসলিম। কাজী নজরুলের এ লিখাটি পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো। - বিহংগ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
আমরা মিশেছি ভালোবেসে...গিয়েছি ফেঁসে শেষে : এক ঝলক ব্লগার ইতিহাস (চারবছর পূর্তির প্রথাসিদ্ধ না, বরং রীতিবিরুদ্ধ পোস্ট )!
১০ ই আগস্ট, ২০১০ রাত ২:২৪
(লেখা শুরু হয়েছে রাত ১০টায়)
এক
কবি বলেছেন, - আমরা মিশিনি ভালোবেসে সব মানুষ যেভাবে মেশে
আমরা গিয়েছি প্রাজ্ঞ আঁধারে অজানার টানে ভেসে..
আমরাও অজানার টানে ভেসে গিয়েছি, ভালোবেসেছি । সেটা প্রাজ্ঞ আঁধার কি বিজ্ঞ আলোতে ভেসে যাওয়া, ঠিক সেই অর্থে বিচার হয়তো করা হয়না আমাদের । আমরা শুধু জানি, বাংলা ব্লগকে ভালোবেসেছি আমরা । ভালোবেসে ফেঁসে যে গিয়েছি, লেখার শেষ অবধি পৌঁছানো গেলে, সে খবর পাওয়া যাবে !
চার বছর খুব কম সময় না ! অনেকগুলো দিন এবং রাত্রি । অনেকগুলো প্রহর । অনেক উত্থান -পতন দেখা । অনেক ভাঙ্গাচোরা দেখা । প্রিয় এবং অপ্রিয় স্মৃতিগুলোর জাবর কাটা হবে বটে, তবে, একটু 'ঘুরান্তিস' পথে !
চার বছর আগে থেকে যারা ব্লগ জমিয়ে রেখেছিলেন, অথচ, তাদের অনেকেই এখন সামুতে একদমই নেই হয়ে গেছেন, সেইসব সহব্লগার , সহযোদ্ধাদের স্মরণ করবো, নতুনদের বরণ করবো,-
তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর
ওই নতুনের কেতন ওড়ে কালবোশেখির ঝড় ...
নতুনের কেতন উড়ছে পতপত করে, তাঁরা কালবোশেখির ঝড় কতোটা হতে পেরেছেন, তা আলোচনা হবে, কিছু প্রশ্ন এবং উত্তর প্রাপ্তির মধ্য দিয়ে । নবিন বন্ধুদের উদ্দেশ্যে যে প্রশ্নগুলো, সেগুলোর উত্তরও এখানে দেয়া থাকবে, প্রশ্নোত্তরের মাধ্যমে অজানা কোন তথ্য যদি তাঁদের জানা হয়, চেষ্টা তা-ই । ![]()
*ব্লগের একদম শুরুতে যাঁরা ছিলেন, তুখোড় ব্লগিং এ, ব্লগকে জমিয়ে দিয়েছিলেন, যাঁরা এখন নেই, নেই মানে সামুতে নেই, এরকম দু'চারজন ব্লগারের নাম কি আমার নবিন বন্ধুরা বলতে পারবেন?
*সামুতে ব্লগিং করা অন্তত দু'জন ব্লগারের মৃত্যু আমাদেরকে প্রিয়জন হারাবার ব্যথায় শোকাহত করেছিলো ! তাঁরা কারা ?
# বাংলা ব্লগের এ যাবতকালের ইতিহাসে সর্বোচ্চ নিকধারী, এবং সর্বাধিকবার ব্যান খাওয়া ব্লগারটির দু'চারখানা নিক কে কে বলতে পারবেন ?
# কমেন্টবাজ বা কমেন্টরাজখ্যাত ব্লগারটি কে, বলতে পারেন ? স্বল্প সময়ে কমেন্ট করে যে রেকর্ড তিনি গড়েছিলেন, তা এখনও অক্ষত আছে বলেই জানি ।
# সামহ্যোয়ারইনব্লগ বাংলা ব্লগের পথিকৃত (তাঁদের প্রতি কৃতজ্ঞ) । নানা সময়ে , নানা ঘটনায়, সামহ্যোয়ারইনব্লগের ব্লগারেরা এখান থেকে ছিটকে গিয়ে, নতুন নতুন ব্লগ খুলেছেন, তার মধ্যে কোন কোন ব্লগটি ইতোমধ্যে দাঁড়িয়ে গেছে বলে আপনি মনে করেন ?
# বাংলা ব্লগিং-এ, মাল্টিনিক নিয়ে, নানারকম স্ববিরোধি চরিত্র দাঁড় করাতে যেয়ে ব্যর্থ হয়েছেন, এরকম স্ববিরোধী ব্লগার আপনার কাকে মনে হয় ? ( এ -প্রশ্নের উত্তরটি আমি দেবো না । ব্লগারেরাই এটা নির্বাচন করবেন )
আশা করছি, প্রশ্নগুলোর উত্তর জানা-না জানা এবং নিজের মতামত দানে আমরা সব সহব্লগার বন্ধুরা সত থাকবো । নতুন মোড়কে কতক পুরানো ব্লগার আছেন, তাঁদের অংশগ্রহণ এই পোস্টটিকে আরো বেশী প্রাণবন্ত করবে বলে বিশ্বাস ।
দুই
তিনি দেবরা । হ্যাঁ, তাঁর ব্লগের মাথায় তেমনই লেখা আছে । তিনিই বাংলা ব্লগের প্রথম পোস্টের জন্মদাত্রী । হোক দেড় লাইনের চে' একটু কম
এবং পনের শব্দের একটি পোস্ট , তবু সে এক ইতিহাস ! সেখান থেকেই এই ইতিহাসের শুরু -- ইমরান ব্লগ স্রষ্টা, ইমরান, হাসিন ভাই, জানা আরিল এবং ব্লগের সঙ্গে যুক্ত সবাইকে এইক্ষণে আন্তরিক কৃতজ্ঞতা জানাই । বাংলা ভাষার প্রথম ব্লগটি আমাদের উপহার দেবার জন্য ।
ব্লগের প্রথম দিককার ব্লগারেরা । যাঁদের প্রায় সবারই একটি বিশেষ গুণ ছিল, লেখার গুণ । তাঁরা লিখতে জানতেন । উন্নত পাঠক এবং উন্নত লেখক হিসাবে আমার শ্রদ্ধা তাঁদের প্রতি ।
সুমন চৌধুরী , আনোয়ার সাদাত শিমুল , হিমু আজাদ ধুসর গোধুলী , কনফুসিয়াস , এস এম মাহবুব মুর্শেদ এরকম আরো এক ঝাঁক ব্লগার, সে সময়ে সামহ্যোয়ার থেকে স্বেচ্ছা নির্বাসনে যান । সচলায়তন নামের নতুন একটি ব্লগ গড়ে তোলেন, সুমন চৌধুরির পোস্টটি থেকে হয়তো , বুঝা যাবে অনেক কিছু ।
চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত ব্লগার চোরের এই পোস্টটি পড়লে, চোর নিকটির আদ্যোপান্ত জানা যাবে ।
সাদিক মোহাম্মদ আলম সচলায়তনে যাননি, কিন্তু এখানেও লেখেন না আর ।
আরো যাঁরা, যাদের লেখার অভাববোধ করি :
শুভ ভাই, সামুতে তাঁর শেষ পোস্ট--ক্ষমতা নামের এমন ক্ষুরটা আমি কারও হাতে দিতে চাই না। আমাদের শুভ ভাই, বাংলা ব্লগ প্রতিযোগীতায় সেরা হয়েছিলেন । উই মিস ইউ, শুভ ভাই !
নজমুল আলবাব। দারুণ গল্পের হাত তাঁর । ব্লগার আলভী তার মুগ্ধ পাঠক সিরিজে নজমুল আলবাবকে নিয়ে লিখেছেন, পড়লে খানিকটা হলেও অনুমান করতে পারবেন, কি উপাদেয় গল্প লিখতেন তিনি । নতুন ব্লগারদের অনুরোধ করবো, নজমুল আলবাবের গল্প পড়ে দেখবার জন্য ।
লঘু পাপে গুরুদন্ড, অর্থাৎ খুব ছোট্ট কোন ভুলের জন্যও কোন কোন ব্লগারকে ব্যান হতে হয়েছে । তার প্রতিবাদে নিজেকে সামু ব্লগ থেকে সরিয়ে নিয়েছেন আরিফ জেবতিক । ইনি সেই ব্লগার যাঁর ডাকে সর্বপ্রথম ব্লগ আন্দোলন সফল হয়েছিল । ভ্যালরী টেইলরকে অন্যায়ভাবে অপসারণের প্রতিবাদের প্রথম ডাক উঠেছিলো, আরিফ জেবতিকের পোস্ট থেকে ।সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. সে যে কি দুর্দান্ত আবেগঘণ পোস্ট, যারা পড়েননি, অবশ্যই তারা দারুণ জিনিস মিস করেছেন । সে পোস্ট ছড়িয়ে গিয়েছিলো, ফেইসবুকের গ্রুপগুলোতে, পত্রিকায়, ম্যাগাজিনে, তথাকথিত তত্বাবধায়ক সরকারের টনক নড়েছিলো । তাদের একজন অসাধু শফি সামির, অপকৌশল শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিলো । আরিফ ভাই তাঁর সব পোস্ট ড্রাপট করেছেন, ব্লগার জানালার সেই পোস্টের ইংরেজী অনুবাদ , আগ্রহী পাঠকগণ পড়ে দেখতে পারেন । বোধকরি, এখন পর্যন্ত সেটি ছিলো সামুর সর্বাধিকবার পঠিত এবং সর্বাধিক মন্তব্যপ্রাপ্ত পোস্ট ।
হোসেইন-- এই দুর্দান্ত ব্লগারের দু'একটি লেখা পড়ে দেখলেই , তার ভেতরের আগুন সম্পর্কে টের পাওয়া যায়। ছাগু তাড়ানীতে হোসেইন ছিলো অতুলনীয় ।
নিক নরাধম হলেও, যাকে আমি নরোত্তম বলে ডাকতাম । প্রকৃতই নরোত্তম সে । সামু তাকে হারিয়েছে । ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। --নারুর এই পোস্টি পড়লে বুঝা যাবে, কেন তাকে নরোত্তম ডাকি ।
One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people. --'বিহংগ'দা, তাঁর ব্লগ শিরোনামের মতোই, আমাদের আরো সমৃদ্ধ করতে পারতেন, সুখী করতে পারতেন অপূর্ব সব লেখা দিয়ে ! হঠাৎই তিনি নিজেকে গুটিয়ে নিলেন একদম । ভালো লেখার সমঝদারদের জন্য বিহংগদার ব্লগ অবশ্য পাঠ্য ।
"জালছেড়া নদী"-- আমাদের কবি ব্লগার মুকুল এর কবিতার বই এর নাম । ভাষাচিত্র প্রকাশনা থেকে ২০০৯ এর বই মেলাতে বেরিয়েছিলো । ছ'হাজার মাইলের দূর পরবাস থেকে কবিতার বইটি সংগ্রহ করতে পেরে আমি আপ্লুত হয়েছিলাম, সত্যিকারের ভালো লাগা কিছু কবিতা বইটিতে ছিলো । সেই মুকুলও স্বেচ্ছা নির্বাসনে ।
"একটি শীতার্ত চুম্বন তোমার ঠোঁটের কাছে
প্রার্থনার মতো বসে আছে খুব
নিরিবিলি,
ধ্যানী নয়, ঋষী নয়,
কবি
নতজানু হয়ে আছে ওই প্রার্থনার কাছে !"
লাইনগুলো আমার আরেক প্রিয় কবি প্রণব আচার্য্যের । ভাষাচিত্র থেকে প্রণব আচার্য্য এর কবিতার বইও বেরিয়েছিলো ।, নাম --
"সূর্যের একচ্ছত্র অধিকার অস্তের পূর্বে" ! অজানা কারণে তিনিও এখন আর লিখছেন না ।
আমাদের একটি গানের ভান্ডার ছিলো । প্রয়োজন হলেই, হাত বাড়ালেই যে কোন গানের লিরিক আমরা যার কাছ থেকে পেতাম । সোলেমানী বানের কবলে পড়েছে সে । । অপরাধ লঘু ছিলো । এরচে' বড়ো অপরাধ নিয়ত করেও অনেক ব্লগারকে এই ব্লগে বেঁচে থাকতে দেখেছি, দেখছি ।
যে দু'জন প্রিয়জনকে আমরা হারিয়েছি : আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করলেন -- কি কাকতালীয় ব্যাপার ! এ-ই ছিলো মুহম্মদ জুবায়ের ভাই এর শেষ পোস্ট সামুতে । এরপর একদিন, জুবায়ের ভাই চিরপ্রস্থান করলেন এই পৃথিবী থেকে !
..............
"অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে...
যায়....
এই যে এখন গলা বসে গ্যাছে...
কথা বলতে পারছি না...
তিন চারদিন এরকম থাকবে....
তারপর হয়তো ঠিক হবে..
আবার গলার ওপর অত্যাচার হবে..
গলাবাজি হবে....
তারপর একদিন ঠিক...ঠিক-ই..... ! ! ! ! ! ! !"
সাংবাদিক মাহবুব মাতিন এমনই লিখেছিলেন, তাঁর শেষ পোস্টে !! পাঠক , ভাবতে পারেন !
সর্বাধিক নিক : অনেকরই প্রিয় আবার অপ্রিয়ও এই ব্লগারটিকে শ্রদ্ধা করি, সম্পূর্ণ ভিন্ন কারণে । যা তিনি বলতে চান, বলেন, লুকোচুরি নেই । আপোষ নেই । তিনি ডাক্তার আইজুদ্দিন । কতোবার তিনি ব্যান খেয়েছেন, নিজেও বলতে পারবেন না । আর নিক সংখ্যা ? তাঁর কোন একটি উক্তিতে দেখেছিলাম, সম্ভবত শতাধিক নিক ব্যবহার করতে হয়েছে । কারণ, কোন কোন নিক একদিনেই শেষ হতো । বিস্ময়ের ব্যাপার , হালিখানেক নিক তার সবসময় তৈরীই থাকতো !
ভালো পোলা আছিলাম, এখন আপাদমস্তক ভন্ড!
কমেন্টরাজ রাশেদের ব্লগ শিরোনাম । পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রাশেদ মোট মন্তব্য করেছেন: ৪১৮০২টি এবং এই মন্তব্যগুলো তিনি করেছেন মাত্র আড়াই বছরের মতো সময়ে । গত এক বছরে তিনি বোধহয় সামুতে একটিমাত্র পোস্ট দিয়েছেন । অর্থাৎ এক বছর ধরে, তিনিও নেই ।
সামু ভেঙ্গে গড়ে ওঠা ব্লগগুলো :
সচলায়তন : তাঁরা নিজেরা বলেন , সেই অর্থে সেটি ব্লগ নয় । পাঠকেরও অভিযোগ, সেটি লেখক পোড়াম । বিতর্কের উর্ধ্বে গিয়ে বলা যায়, দারুণ প্রতিভাবান এক ঝাঁক লেখক সেখানে লেখেন, এটা সত্য ।
আমার ব্লগ : একটা নির্দিষ্ট জায়গায় তাঁরা আটকে আছে । এরচে' বেশী এগুতে পারবে কিনা, সময় বলে দেবে । তাদের 'নো মডারেশন' স্লোগান আদতে, মেনে চলা তাদের পক্ষে সম্ভব নয়। অনেক পোস্ট তাদের মুছতে হয়েছে, নিকও । 'নো মডারেশন' স্লোগান নিয়ে বাংলা কোন ব্লগ চালানো প্রায় অসম্ভব ।
আমরা বন্ধু : নতুন ব্লগ । তারপরও একটা নির্দিষ্ট পাঠকশ্রেণী তাঁরা গড়ে তুলতে পারছেন । ডুয়েল পোস্টের কড়াকড়ি আছে, তাই নতুন পোস্ট তুলনামুলক কম । তবে, যাঁরা লিখছেন, ভালো লিখছেন ।
একটি মজার তথ্য : অন্তত দু'জন সেলিব্রেটি ব্লগার তাঁদের ব্লগ জীবন জমাতে পারেন নি । আব্দুন নূর তুষার এবং মানস চৌধুরী ! সেলিব্রেটিদের একটা সমস্যা ব্লগে হয়, যেমন তারা অভ্যস্থ, হয়তো ভাবেন, খুব বাহ্বা চলবে তাঁদের, কিন্তু ব্লগ জিনিসটি ভিন্ন ।
ব্লগার বেড়ে উঠেন তার ব্লগিং এর পরিচয়ে-- সেলিব্রেটিদের তোষামোদ করবার সময় ব্লগারদের নেই, ব্লগের এই গুণটি ভালো লাগে ।
তিন
নতুন যাঁরা , কেমন তাঁরা :
হাসান মাহবুব -এখন আর তাকে হয়তো নতুন ব্লগার বলা যায়না । এক বছরের অধিক সময় ধরে তিনি ব্লগিং করছেন । ভালো করেছেন বেশ । তার গল্পের ভক্ত আমি । একটা ভবিষ্যত বাণী সাহস করে বলতে পারি, বাংলা ছোট গল্পে হাসান মাহবুব নামটি উপরে উঠে আসবে একসময় ।
তবে, ব্লগকে যে দু'জন তাঁদের গল্প দিয়ে সমৃদ্ধ করেছেন , এবং আমার অলটাইম ফেভারিট । ছোট গল্পের পাখায় যারা নিত্য নতুন পালক যোগ করছেন, সে দু'জন ব্লগার যথাক্রমে- মোস্তাফিজ রিপন এবং আকাশচুরি ওরফে তারিক স্বপন । এ দু'জনও একদমই অনিয়মিত । সকল পাঠকের হয়ে বলতে পারি, আপনাদের গল্পের জন্য আমরা তৃষ্ণার্ত ।
ভাঙ্গন,তার লেখার গুণে ইতোমধ্যেই সহব্লগার পাঠকদের মন জয় করেছেন ।
ব্লগের যেসব কবিদের কবিতা প্রতিদিন মুগ্ধ করে আমায় । যাদের কবিতা খুঁজে পড়বার চেষ্টা করি, - অমিত চক্রবর্তী , তিনি উঠে এসেছেন সৎকারবিহীন যার সংক্ষিপ্ত নাম আমি দিয়েছি,- 'সৎকারবিহীন উঠক' ! ![]()
স্বদেশ হাসনাইন আরো প্রতিষ্ঠিত কবিরা ব্লগে লিখছেন, তাঁদের নাম সচেতন ভাবেই এখানে উল্লেখ করলাম না ।
একটা কথা না বললেই না : প্রচুর ব্লগার বাড়ছে প্রতিদিন । প্রতিদিন ভালো লেখার সংখ্যা বাড়ছেনা সে তুলনায় । এক কথায়, ব্লগের কোয়নটিটি যতো বাড়ছে, কোয়ালিটি পড়তির দিকে ক্রমশ ।
পরিশেষ : ব্লগ একটি মুক্ত মাধ্যম, আমরা জানি । মানিনা শুধু মুক্ত বা স্বাধীনতার সীমারেখা । স্বাধীনতা মানেই যথেচ্ছাচার না । বোধকরি, স্বাধীনতা ততোটুকু, অন্যের বিরক্তির কারণ না হয়ে, যতোটুকু ভোগ করা যায় । আমরা পরস্পরের শ্রদ্ধা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করি, পরমত সহিষ্ণুতা আশা করি, কিন্তু নিজের অবস্থান থেকে নিজের আচরণগত দিকটি ভুলে যাই ।
ব্লগ ইসলাম প্রচারের জায়গা না । ইসলামী পোস্ট পড়তে ব্লগে কেউ আসে বলে মনে হয়না । মনে রাখা ভালো, ইসলামী পোস্টকে উদ্দেশ্য করে উস্কানীমূলক কোন নাস্তিক্য পোস্ট আসতে পারে। যার জন্য ইসলাম প্রচারের পোস্টটিই দায়ী থাকবে ।
নাস্তিক বন্ধুদের প্রতিও একই কথা : 'নাস্তিকতা'টাও একটা বিশ্বাস, বিশ্বাস না হলে আপনিও এর থেকে বেরিয়ে আসতে পারতেন ! আস্তিকরা যেমন, নাস্তিকের মতবাদে বদলায়না, নাস্তিকরাও আস্তিকের প্রচারে বদলাবে, মনে হয়না । আপনারা মতামত অবশ্যই দেবেন, সেটা যতোখানি শালীন ভাষায় হয়, সম্পৃতির জন্য ততোখানিই ভালো ফলদায়ক বোধহয় ।
বিজ্ঞাপনী পোস্ট : খুবই বিরক্তির কারণ । কিছু ব্লগার মোবাইল সেট, ল্যাপটপ থেকে শুরু করে, নিত্যপ্রয়োজনীয় জিনিস কিভাবে কিনবেন, বা কিনেছেন এরকম বিজ্ঞাপনী পোস্ট দিয়ে থাকেন, এমনকি পাত্র-পত্রি খোঁজার বিজ্ঞাপনী পোস্টের সংখ্যাও ইদানীং নেহাৎ কম নয় । নতুন সেইসব ব্লগাররা বুঝে উঠতে পারেন না , সহব্লগারেরা তাদের প্রতি ক্ষ্যাপা হয় । এই জাতীয় পোস্ট থেকে সবাইকে বিরত থাকবার অনুরোধ করি ।
মডারেশন : এতো বিশাল একটি ব্লগ চালাতে গেলে, সবকিছুর উপর মডারেটরা সবসময় চোখ রাখতে পারবেন, এমন কথা নেই । শতভাগ নির্ভুল মডারেশন হওয়াটাও অস্বাভাবিক, এই কারণে যে, মানুষ শতভাগ নির্ভুল নয় । তবে, সচেতনভাবে, ভুল কমিয়ে আনবে মডারেটর প্যানেল, এই আশা নিশ্চয় দূরাশা নয় । একটিমাত্র ভুলে কেউ হারিয়ে যাবেন, অনেক ভুলেও কেও শোধরাবেন না, এরকমটা সুবিচার হবেনা কখনই ।
ব্লগের প্রথম দিকে গালি বিরোধী পোস্ট দিতাম । একসময় নিজেকে গালিবাজ হিসাবে আবিস্কার করলাম । ব্লগ আমাকে বাধ্য করলো গালি দিতে, এই পরিবেশটার পরিবর্তন দরকার । গালিবাজ হতে না পারলে যে, কেবল গালি খেয়ে যেতে হবে, এই নিয়মটির পরিবর্তন দরকার । মডারেটরদের সচেতনতায় পরিবর্তন সম্ভব ।
ক্ষমপ্রার্থণা : আমি অকুন্ঠচিত্তে ক্ষমা চাই, সেই দুই প্রকৃতির ব্লগারদের কাছে :
১ ) যারা মতের অমিলের জন্য গালি দিয়েছেন বলে, বাধ্য হয়ে পাল্টা গালি আমাকে দিতে হয়েছে । আমি লজ্জিত ।
২) ব্লগীয় রাজাকার মনস্কদের, অসহ্য হয়ে যাদের গালি দিয়েছি । তারা গালির উপযুক্ত । তাদের গালি দেবার জন্য আমি লজ্জিতও না । তবে, গালি কোন সমাধান না, এটা স্বীকার করি । এবং সেইসব রাজাকার মনস্কদেরও এই মর্মে স্বীকারোক্তি দিতে অনুরোধ করি যে : যুদ্ধাপরাধীদের ভারে ভরাক্রান্ত আমার প্রিয় স্বদেশ । তাদের বিচার হলে, দেশ মাতৃকার বুক থেকে বিশাল পাথর বোঝা নেমে যাবে ।
৩৭ বছর পরও তোমার মাংস খাওয়া কুকুরেরা রয়ে গেছে, মা জননী!
এভাবে কেউ কেউ চলে যায়
চলে যেতে হয়,
কেউ কেউ বেছে নেয় পৃথক প্লাবন....
পৃথক কোন প্লাবনে ভেসে যাবো কিনা জানিনা, যেতেও পারি । তবে, ভালোবেসে ব্লগে যে সময় ব্যয় , তার একটা চিহ্ন হয়ে থাকুক, এই ভার্চুয়াল দিনলিপি । ব্লগ প্রাণবন্ত হয়ে উঠুক আগের মতো ।
শুভ ব্লগিং ।
(শেষ : ১:২২ )
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চার বছর, ব্লগ, somewhereinblog, Abdur Razzk Shipon ;
প্রকাশ করা হয়েছে: দিন যায় কথা থাকে বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১০ রাত ২:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আমার কবিতা বলেছেন:
শুভেচ্ছা।
লেখক বলেছেন:
ধন্যবাদ , 'আপনার কবিতা' !
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
চার বছর পূর্তিতে অভিনন্দন।
লেখক বলেছেন: ধন্যবাদ, মনসুর ।
বৃত্তবন্দী বলেছেন:
ভাল্লাগলো...
লেখক বলেছেন: বৃত্তবন্দীকে দেখতে পেয়ে আমারও ভাল্লাগছে ।
আশা করছি, তিনি নিয়মিত উপাদেয় কবিতা উপহার দিয়ে যাবেন ।
লেখক বলেছেন: আমার প্রাতিষ্ঠানিক ডিগ্রী নাই ।
এই ডিগ্রীটা পাইয়া আপ্লুত হইলাম ।
বিবাহের বাজারে ইহা কি , কাজে লাগিবে ? ![]()
লেখক বলেছেন:
আশা করছি, আপনিও দীর্ঘদিন ব্লগিং করে, অনেক অনেক সুন্দর লেখা আমাদের উপহার দিবেন ।
লেখক বলেছেন:
থ্যাঙ্কু, বস !
ব্লগে আপনি নিজের মতো থাকেন, এটিও ভাল্লাগে ।
শিমুল আহমেদ বলেছেন:
ভাল থাকবেন ভাই।
লেখক বলেছেন: আপনিও সুস্থ এবং সুন্দরের সঙ্গে থাকুন ।
অ্যামাটার বলেছেন:
অভিনন্দন!
লেখক বলেছেন: ধন্যবাদ ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এই দীর্ঘ পোস্টটিতে সময়কে ধরবার একটা চেষ্টা করা হয়েছে । রাত ১০টা থেকে ১: ২২, এই ৩ঘন্টা ২২ মিনিট সময়ের মধ্যে পোস্টটি তাৎক্ষণিকভাবে লিখিত । লিঙ্কের ঝামেলায় সময় বেশী লেগেছে । কতক মন্তব্যের জবাবও দিয়েছি এর মধ্যে ।
বন্দী বলেছেন:
আমিও বেশ পুরান..আরেকটা নিক ছিলো আগে.।যেইটার পাসওয়ার্ড ভুলে গেসি... আগের ব্লগারদের মধ্যে মুকুল ভাইয়ের কবিতা আর তীরুদার ছোটগল্পগুলি ভীষণ মিস করি।এখন অবশ্য সচলে লেখেন...
আপনাকে শুভেচ্ছা।
লেখক বলেছেন: তীরুদার কথা , এই পোস্টে আসতে পারতো ।
আসতে পারতো আরো অনেকের কথা । পোস্ট দীর্ঘায়ীত ন করবার জন্যই ,
অনেক প্রিয় ব্লগারের কথাও বাদ দিতে হয়েছে ।
আপনার আগের নিকটি বলুন না , শুনি ![]()
রাজসোহান বলেছেন:
শিপন ভাই একটা পরিসংখ্যান দেখাই , আমার ইচ্ছা আছে রাশেদ ভাইয়ের মন্তব্য করেছেন রেকর্ডটা ভাঙ্গা মন্তব্য করেছেন: ২১১২৯টি
মন্তব্য পেয়েছেন: ১০৯৩৬টি
ব্লগ লিখেছেন: ৭ মাস ২ সপ্তাহ
কি মুনেয়
লেখক বলেছেন:
খাইছে ! আপনেতো কামাল কইরা দিবেন মনে হইতেছে ! ![]()
লেখক বলেছেন: না হুমাইলেতো রাশেদ এতো মন্তব্য করতে পারতো না ![]()
শান্তির দেবদূত বলেছেন:
বর্ষপূর্তিতে শুভেচ্ছা ............... বাবা! চার চারটা বছর ব্লগে কাটিয়ে দিলেন!!আগের সেই ব্লগটাকে খুব মিস করি। কি দিন আছিল! ক্যাচাল আগেও হতো, তবে পাশাপাশি অনেক ভালো লেখাও আসতো। এখন ক্যাচালই বেশি হয়।
রাশেদ, বিমা, পিয়াল ভাই এদের খুব মিস করি।
লেখক বলেছেন:
পিয়াল ভাই এর কথা অবশ্যই আসা উচিত ছিলো পোস্টে ।
ভুল হয়ে গেছে । পিয়াল ভাইও ঘোষণা দিয়ে সরে গেছেন, এইতো ক'মাস আগে ।
তাঁর ব্লগটি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একটি জীবন্ত দলিল হয়ে বেঁচে থাকুক ।
ধন্যবাদ, দেবদূত ।
হাসান মাহবুব বলেছেন:
চার বছর ধরে ব্লগে আছেন, বিশাল ব্যাপার। কাউকেই তো থাকতে দেখিনা। এক বছর আট মাস আগে যখন ব্লগিং শুরু করলাম, যাদের সাথে সুসম্পর্ক হল, যারা ব্লগ মাতিয়ে রাখতেন, তাদের প্রায় কেউই নেই এখন। আমিও ভাবি আর কতদিন থাকতে পারবো! মাঝেমধ্যে এমন বিতৃষ্ণা এসে যায়... কিন্তু সবকিছুর পরেও সামুকে ভালোবাসি।আমি নি জেকেহার্ডকোর ব্লগার হিসেবে দাবী করি। পুরোনো ভালো প্রায় সবাইকেই চিনি বলে মনে করতাম। কিন্তু আপনার পোস্টে অচেনা বেশ কিছু নাম দেখতে পেলাম। ইনাদেরকে চিনিয়ে দেবার জন্যে ধন্যবাদ। আরো ধন্যবাদ লেখায় আমার নাম উল্লেখ করতঃ শুভকামনা জানানোর জন্যে।
পাল্টা শুভকামনা!
অনেকদিন কোন গল্প লেখেন না। পড়তে চাই।
লেখক বলেছেন: প্রিয় হাসান মাহবুব,
চার বছর ব্লগে কাটিয়ে দেয়াটা আসলেই একটু কঠিন । সঙ্গীরা চলে গেছেন, যারা আছেন, তারাও লিখছেন না, আমি পড়ে আছি । নিজের সাথে কম্প্রোমাইজ করেই কাজটা করতে হয়েছে ।
আরো একটা বিষয়ে গুরুত্ব দিয়ে এসেছি সবসময়, বিরক্ত হয়ে, বা বিতৃষ্ণায় মাঠ ছেড়ে দেয়াটা একরকম পরাজয়, মাঠে থেকে লড়াই চালিয়ে যাওয়াটাকেই আমার কাছে শ্রেয়তর বোধহয় সবসময় । যদিও, নাগরিক ব্যস্ততা আমাদের সময়গুলো চুরি করে নেয় !
একটি উপন্যাস এর কাজ হাতে আছে, ধীরে আগাচ্ছে । আমিও সময় নিচ্ছি । তাই , গল্পের জন্য আলাদা করে সময় দিতে পারছিনা ।
এস বাসার বলেছেন:
জানলাম পুরাতনদের গল্প। হ্যা, গালাগালিটা পছন্দ করিনা কিন্তু ইদানীং নিজেকে গালবাজ মনে করি।
লেখক বলেছেন:
![]()
আকাশচুরি বলেছেন:
অভিনন্দন শিপন ভাই!!!!
লেখক বলেছেন: নতুন গল্প কই ?
আপনাকে ৪ বছর পূর্তির অভিনন্দন।
লেখক বলেছেন:
সবাই আবার ফিরে আসলে কি ভালোই না হত!
ধন্যবাদ , বাবুনি সুপ্তি !
জেরী বলেছেন:
অভিনন্দন @আরাশী ভাই আপনি নিজে ও কিন্তু এফবি, ব্লগে একপ্রকার অনিয়মিতই। পুরানো অনেক ব্লগারকেই মিস করি.....রাশুভাই,নরাধম,আরিফ জেবতিকভাই । এটা ঠিক যারা আরিফ জেবতিক ভাইয়ের লেখা পড়েননি তারা অনেক কিছু মিস করেছে।
লেখক বলেছেন: হ্যাঁ, অনিয়মিতইতো আমি । আগের মতো সময় দেয়া হয়না ।
এখন ঘড়ির কাঁটা ধরে সময় দেই ব্লগে । অথচ, কতো রাত ব্লগে কাটিয়ে দিয়েছিলাম !
জেরী বলেছেন:
অনেক পরিশ্রমের পোস্ট টা প্রিয়তে থাকলো কারণ একদম প্রথম দিকের অনেক ব্লগারের লেখা পড়া হয়নি। লিংকগুলো দেওয়াতে সুবিধাই হলো লেখক বলেছেন: থ্যাঙ্কু, জেরী'পু !
শিরীষ বলেছেন:
সময়কে ধরতে পেরেছে এই পোস্ট। ধন্যবাদ আপনাকে পোস্টটির জন্যে।
লেখক বলেছেন:
আপনাকেও আন্তরিক ধন্যবাদ , শিরীষ ।
লেখক বলেছেন: ধন্যবাদ, সায়েম ।
রনি রাজশাহী বলেছেন:
অভিনন্দন।
লেখক বলেছেন: ধন্যবাদ, রনি !
লেখক বলেছেন: তীরন্দাজ আছেন, হ-য-ব-র-ল আছেন, আরণ্যক যাযাবর আছেন, আছেন আরো অনেকে , সবার কথা পোস্টে আনা সম্ভব হয়নি, ইচ্ছাসত্ত্বেও । পোস্টের ধারাবাহিকতা রক্ষা করতে, পাঠকের বিরক্তির কারণ না ঘটাতেই সেদিকটা খেয়াল রাখতে হয়েছে ।
যাঁদের নাম/নিক উল্লেখ করা যায়নি, তাঁরাও যে আমার প্রিয় ব্লগার না, বা দারুণ লেখেন না, এমন কিন্তু না ।
লেখক বলেছেন: আসকওয়ানমি,
কৃ ত জ্ঞ তা
ভাঙ্গন বলেছেন:
শিপন ভাই, সিম্পলি গ্রেটফুল!আগের মত ব্লগ নিয়ে,লেখা নিয়ে ভাবনার সময় পাইনা অহরহ। আমার সময় কেড়ে নিয়েছে জীবনাচারী ব্যস্ততা। প্রিয়,সুহৃদদের ব্লগে নিয়মিত যাওয়া হয়ে ওঠেনা। শুধু প্রায়শ: লগইন করে পড়ে থাকি বা অন্য কাজ করি। কিন্তু এইসব সুহৃদদের কখনো ভুলিনা।
আজকে আপনার চার বছর পূর্তিতে যে মহাসমারোহে স্মৃতিচারন করেছেন, আমি একদম বিন্দু-বিসর্গ পড়ে নিয়েছি। সত্যি, আপ্লুত হয়েই অনেক লিখছি।
যখন প্রথম ব্লগে এসে 'আব্দুর রাজ্জাক শিপন' নামটা চোখে পড়ে, তখনি ভাবতে বসি-এই নামটা আমার পরিচিত লাগছে কেন? তখনি অনেক খুঁজে মনে পড়ে 'ইনকিলাব-উপহার'এর দিনগুলো। কত না বিষয় নিয়ে সেই প্লাটফর্মটা তৈরি হয়েছিল। আরাশি ভাইয়ের দুরদেশ থেকে দেশের জন্য নিত্য হাহাকারময় লেখা চোখে ভেসে উঠলো।(সাথে অবশ্য 'ইলিয়াস হোসেন' নামে আরেকজনের কথাও মনে হতো। উনি এখন কোথায়?) আর নিয়মিত সপ্তাহেই আপনার 'বক্স আইটেম' লেখা পেতাম। সত্যি, দারুন উপভোগ্য ছিল সেই সময়টাও।
ব্লগে এসে প্রথম দিকে আমিও কিছু মানুষ পেয়েছি, যারা ছিলেন আড্ডাবাজ,সৃজনশীল। কিন্তু, এখন নতুন নতুন ব্লগার আসেন। আর আসতে না আসতেই ব্লগীয় পরিভাষা আর গালিগালাজের সাথে সর্ম্পক গড়ে শুরু করেন ব্লগিং...হায় সেলুকাস!
...............
আপনার গল্প প্রথম মনযোগ দিয়ে পড়ি অপরবাস্তব সংকলনে। সম্ভবত ২০০৮ সংকলনে। কিন্তু, দু:খের বিষয় হচ্ছে, আপনাকে নিয়মিত পাওয়া যায়না।
.................
অনেক কথা বললাম। এডিট না করেই 'বাটনে' চাপ দিচিছ।
শুভ ব্লগিং।
.............
"গ্রহণ করেছো যতো; ঋণী করেছো ততো...."
লেখক বলেছেন: সময় কেড়ে নিয়েছে জীবনাচারী ব্যস্ততা-- নিজের ব্যাপারে একটি সৎ মন্তব্য করতে বলা হলে, আমি বলবো, লেখালেখির চে' ভালোবাসার জিনিস আমার আর নেই ! এই ভালোবাসার জিনিসটিকে আমি শতভাগ সময় দিতে চাই, অন্তত পঞ্চাশ ভাগ সময় দিতে পারলে, হয়তো সেরকম কিছু লিখতে পারতাম, কিন্তু জীবনচারী ব্যস্ততা, জটিলতা, আমার এই ভালোবাসার জায়গাটিকে ১০ ভাগ সময়ও দিতে দেয় না !
উপহার আমার কাছে, নারীর প্রথম প্রেমের মতো । সে যে কি ঘোর লাগা সময় ছিলো ! পাতার পর পাতা, ওয়েষ্ট পেপার বাস্কেটে গেছে, যতোখানি আপনারা দেখেছেন, পড়েছেন, তারচে' অনেক অনেক বেশী আস্তাকুঁড়ে গেছে । সিগনালেও লিখেছিলাম । ভালোবাসা এখনও অটুট আছে, সেইসব বন্ধুদের জন্য, শুধু পত্রিকা মালিকের অতিত- বর্তমান, রাজনীতি না পছন্দ এবং ঘৃণার্হ্য !
উপহারের পরের অধ্যায়-ই ব্লগ অধ্যায় । দু'জাগায় লেখার ধরণ দু'রকম অবশ্য ।
ইলিয়াস আছেতো এখানে । ভালো আছে ।
আসছে বই মেলাতে আমার উপন্যাস আসবে বলে খুবই আশাবাদী, দোয়া করবেন ।
সুস্থ এবং সুন্দরের সঙ্গে থাকুন ।
নৈশচারী বলেছেন:
চার বছর পূর্তির অনেক অনেক শুভেচ্ছা শিপন ভাই! প্রশ্নগুলোর উত্তর পাবার অপেক্ষায় রইলাম!সত্যিই আমরা এখানে ভালোবেসে মিশেছি.......অবশেষে গিয়েছি ফেঁসে!
বন্ধুতা চির অটুট থাক
লেখক বলেছেন:
পোস্টপাঠে কিঞ্চিত ফাঁকিবাজী ছিলো বোধহয় ![]()
নাইলে , লেখার দ্বিতীয় ভাগই যে উত্তরগুলো দেয়া আছে ধরতে পারতেন ।
নৈশচারীর কবিতারও ভক্ত আমি ।
বন্ধুতা চির অটুট থাক ...
নাঈম বলেছেন:
শুভেচ্ছা।
লেখক বলেছেন:
নাঈমকেও তখন নিয়মিত দেখা যেতো , নাঈমও এখন থেকেও নেই ।
নিয়মিত হোন, নাঈম, ধন্যবাদ ।
ভাবিনি,সামু তে পাবো।
এখন জানলাম যে ভাঙন দা ও লিখতো ওখানে।
ভাঙন দা,কোন নামে লিখতেন?
লেখক বলেছেন:
ভাঙ্গন, সম্ভবত উপহারের পাঠকই ছিলেন,
সেরকমই বলেছিলেন বোধহয় ।
পুরোনো পাঠক পেলে, এররকম আনন্দ হয়, পরিচিত কাওকে পাবার আনন্দ ।
ভালো থাকুন ।
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
শুভেচ্ছা থাকল
লেখক বলেছেন: ধন্যবাদ ।
একটা মজার কথা, কিছু মজার নিক ইদানীং দেখা যায়, যেমন -পরিবেশবাদী ঈগলপাখি.. সুন্দরের মন খারাপ মাধুর্যের জ্বর..সোনাবীজ অথবা ধূলোবালিছাই ইত্যাদি...এগুলো নিয়েও লেখবার ইচ্ছা ছিল । পোস্ট সংক্ষিপ্ত করতে গিয়ে শেষ পর্যন্ত লেখা হয়নি । ![]()
রুবেল শাহ বলেছেন:
হক...........মাওলা
লেখক বলেছেন: পুরান ডায়ালগ এর মতো পুরানো জোসে নিয়মিত ব্রগিং এ ফিইরা আইসো ।
সাকিরা জাননাত বলেছেন:
চার বছর পূর্তিতে অভিনন্দন।
লেখক বলেছেন: ধন্যবাদ, সাকিরা ।
লেখক বলেছেন: থ্যাঙ্কু ! থ্যাঙ্কু !!
গোলাপটাতো চেনা চেনা লাগে ![]()
লেখক বলেছেন: শুভেচ্ছা বার্তা, শুভেচ্ছা কার্ড দৃষ্টিনন্দন হইছে ।
ধন্যবাদ ।
অ্যামাটার বলেছেন:
ব্লগের কিছু অ্যাচিভমেন্ট আছে। সেগুলোর কথা আসতে পারত। প্রাপ্তি, সাশ্বত।
লেখক বলেছেন:
আসতে পারতো, অনেক কিছু, অথচ আসেনি বলেও ক্ষতি নেই ।
এচিভমেন্ট এর কথা আসলে, ভেতরের রাজনীতির কথাও আসতো,
আসেনি, মন্দ কি !
লেখক বলেছেন:
অন্যরকমও তখন অন্যরকম সব লেখা দিয়ে আমাদের মাতিয়ে রাখতো,
অন্যরকমও নিয়মিত ছিলো তখন, অথচ এখন আছে তবু নেই এর মতো দেখায়...
অন্যরকমকে নিয়মিত চাই ।
শুভ কামনা ।
বন্দী বলেছেন:
আমার আগের নিকটাও নিতান্ত গোবেচারা টাইপ..হুদা.।বয়স হইছে ৩ বছর ৭ মাস....আপ্নার চেয়ে একটু ছোট..৫ মাস আরকি...
লেখক বলেছেন:
![]()
অমিত চক্রবর্তী বলেছেন:
অভিনন্দন, শিপন ভাই!
স্টিল এ লঙ ওয়ে টু গো বিফোর দ্য ইস্টার্ন নাইট ফলস!
---------------------------------------------------
আপনার উপন্যাসটির জন্য শুভকামনা জানাই।
লেখক বলেছেন:
Miles to go before I sleep...
Miles to go before I sleep...
ধন্যবাদ, অমিত !
ভাঙ্গন বলেছেন:
সুস্থ এবং সুন্দরের সাথেই আছি,থাকবো ।............
আর খুবই খুশির খবর যে, আমরা শীঘ্রই 'উপন্যাস' পাচ্ছি। এবং সে প্রত্যাশায় অধীর আগ্রহে প্রহর গুনছি।
লেখক বলেছেন:
প্রত্যাশা পূরণ করতে পারলে, সেটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার হবে ।
কবিতা পোস্টের অপেক্ষায় থাকি, পথ চলা যেন থেমে না যায়......।
শুভ কামনা....।
লেখক বলেছেন:
আপনার আঙ্গিনায় (ইচ্ছে হলে) নগ্ন নৃত্য হয়তো আপনি করতে পারেন, তবে, অন্যের দৃষ্টিপীড়ার কারণ না হয়ে, তাই না ?
শামসীর ভাই, প্রিয় কবিতারা মাঝে মাঝেই ভেসে ওঠবে, অনিয়মিতভাবে হলেও ।
শফিউল আলম ইমন বলেছেন:
অভিনন্দন।আপনি আমাদের কতো প্রিয় একজন, সেটা আপনাকে ব্লগে না দেখলে অনুভব করি। আমি ব্লগে আসলে পরিচিত নামগুলোকে খুঁজে ফিরি।আপনার লেখা গল্প অনেকদিন পড়িনা, লিখে ফেলেন না একটা গল্প।
ভালো থাকুন।
লেখক বলেছেন:
এই ভালোবাসায় সম্মানীতবোধ করছি ।
ইমনও আমার খুব প্রিয় একজন ব্লগার ।
ইমনও একদমই অনিয়মতি । নিয়মিত দেখতে চাই ।
নতুন গল্প লেখলে, অবশ্যই আসবে ।
আলী আরাফাত শান্ত বলেছেন:
জীবন্ত ইতিহাসের দারুন বয়ান।আমারো কয় দিন পর ৩ বছর হবে।কিন্তু ওতো ইতিহাস হতে পারলাম কই?যাই হোক ইতিহাসের সাথী থাকলাম তাইবা কম কি?
আপনাকে বড়ই আপন লোক ভাবি ব্লগের।আপনার লেখা আমাকে মুগ্ধ করে বারবার!এখন ব্লগে চেনা মুখের সংখ্যা কমতেছে দিনদিন আগের মতো বসারও সময় পাই না।তবুও মিস করি এই ব্লগকে ভীষন
লেখক বলেছেন:
ব্লগের সেই ভালোবাসাতেইতো, ব্লগকে সেই ভালোবেসেইতো ফেঁসে গিয়েছি আমরা...
ভালো থেকো, শান্ত !
হানিফ রাশেদীন বলেছেন:
শিপন ভাই, আপনার এই র্দীর্ঘ ও পর্যালোচনামূলক লেখাটি ব্লগারদের প্রতি ভালোবাসার নিদর্শন, এবং লেখাটি বেশ তাৎপর্যময়। ব্লগ সম্পর্কে আমরা কিছু জানতে পারলাম। একটা কথা বলি, অনেকেই, নেতিবাচক নয়, ভালোবেসেই এমন কমেন্ট করে যে, ব্লগে উৎসাহ হারিয়ে ফেলি, এমন ভাবে মজা আর আনন্দ পাওয়ার খথা বলে, লেখাটাকে খুব স্থুল মনে হয়। এখানে বোঝাপড়ার জায়গার খুবই অভাব।
আর গালাগালির যে বিষয়টি, ধর্ম-নাস্তিকতা-আস্তিকতা নিয়ে যে বাড়াবাড়ি, এখানে আমার মনে হয় এর মূলে আসলে ওদের অসুস্থতা, এভাবে লাগিয়ে ওরা একধরণের মজা পায়, আমাদের উচিৎ ওসব ব্লগে কমেন্ট না করা, কমেন্ট করে ওদের মজা পাওয়ার উপকরণ না হওয়া।
আমন্ত্রণ রইলো...
লেখক বলেছেন:
"গালাগালির যে বিষয়টি, ধর্ম-নাস্তিকতা-আস্তিকতা নিয়ে যে বাড়াবাড়ি, এখানে আমার মনে হয় এর মূলে আসলে ওদের অসুস্থতা, এভাবে লাগিয়ে ওরা একধরণের মজা পায়, আমাদের উচিৎ ওসব ব্লগে কমেন্ট না করা, কমেন্ট করে ওদের মজা পাওয়ার উপকরণ না হওয়া।"
শতভাগ সহমত । এড়িয়ে যেতে পারলে খুবই ভালো । সবসময় এড়িয়ে যাওয়া যায়না ।
আর কমেন্ট এর ব্যাপারে বলতে হয়, গভীর-অগভীর কমেন্ট দু'রকমই পাবেন, সবুজ সব দুর্বাঘাস একরকম নয় ! ![]()
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
চার বছর, এই ব্লগের সদস্যের গড় আয়ুর চেয়ে অনেক বেশি, কিন্তু আপনাকে আরো বহুদিন দেখতে চাই। আমি কেবল শুরু করলাম...সামুর সেসব লিজেন্ডারী ব্লগারদের নাম জেনে অন্যরকম লাগলো। ব্লগার "শুভ" -এর শেষ পোষ্টটা পড়ে আবেগপ্রবণ হয়ে পড়লাম খানিক। "হাসান মাহবুব"- আমাদের সব্বারই পছন্দের লেখক। "আকাশচুরি" এবং "মোস্তাফিজ রিপন"-ইনাদের লেখা পড়বার সৌভাগ্য হয়েছে। যদিও অনিয়মিত থাকি সবসময়, যতদিন সম্ভব সামুতে সারভাইভ করবার ইচ্ছা আছে।
লেখক বলেছেন:
অবশ্যই আপনার উপাদেয় সব লেখা দিয়ে সামুর পাতা ভরে দেবেন...
শুভ কামনা ...
লেখক বলেছেন:
ধন্যবাদ, সুবিদ ।
েভােরর স্বপ্ন বলেছেন:
অভিনন্দন। নিজেরে মাঝে মাঝে গল্পকার(ব্লগার) মনে হতো। আপানর লেখায় নাম না থাকায় আকাশ থেকে মাটিত পড়লাম! সুন্দর উপস্থাপনার জন্য পেলাস না দিয়ে পারলাম না।
লেখক বলেছেন: প্লাস না দিয়ে ভুলে যদি আপনি মাইনাসেও টিপি দিয়ে থাকেন, সমস্যা নাই ।
কারণ, আপনার নিক বা গল্প না পড়বার অপরাধটা আমার আছে, দুঃখিত ।
তবে, নিজেকে নিজে লেখক ভাবতে শুরু করাটা কিন্তু লেখার জন্য বিপদজনক ।
সুস্থ , সুন্দর এবং ভালো থাকুন ।
সাইমুম বলেছেন:
হেপি ব্লগিং। +
লেখক বলেছেন: শুভ ব্লগিং ।
আপনাকে ফিরে আসতে দেখে খুশী হয়েছি, সাইমুম ভাই ।
ব্লগ ৪১৬ বলেছেন:
বেপক লিখছেন, জানতে পারলাম সামু সর্ম্পকে অনেক কিছু, প্লাস ।
লেখক বলেছেন: কিন্তু বস, যে মেসেজটা আপনেরে দিতে চাইছি, তা কি ধরতে পারছেন ?
এটা সেটা কেনা-কাটা ইত্যকার বিজ্ঞাপনী পোস্ট আসলে ব্লগের সঙ্গে যায়না ।
ব্যক্তিগত এরকম বিজ্ঞাপনী পোস্টে বেশীরভাগ ব্লগার বিরক্ত হন ।
ধন্যবাদ, ভালো থাকুন ।
(অ)ভদ্র ছেলে বলেছেন:
আপনার লেখাটা পড়ে বড় একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসল।আগে ব্লগটা অনেক জমজমাট ছিলো। আপনারা নিদেনপক্ষে বলতে পারবেন, 'আগে কি সুন্দর দিন কাটাইতাম।'
আর এই নতুন আমরা ব্লগে ঢুক্লেই খালি দেখি গালি গালাজ, দলাদলি, ধর্ম নিয়ে মারামারি। মাঝে মাঝে খুব খারাপ লাগে। তারপরও এই অল্প সময়ে ব্লগটাকে ভালবেসে ফেলেছি...
আপনাকে অভিনন্দন। এবং প্লাস...
লেখক বলেছেন:
'আগে কি সুন্দর দিন কাটাইতাম।'
'আগে কি সুন্দর দিন কাটাইতাম।'
এটা আমরা প্রায়শই বলে থাকি । আসলেই আগে ব্লগের দিনগুলো সুন্দর এবং প্রাণবন্ত ছিলো ।
এখন অসংখ্য ব্লগার, অথচ, আসল জিনিস, যাকে 'প্রাণ' বলা হয়, তা নেই ![]()
ভালো ভালো লেখা উপহার দিতে থাকুন, লেখার বিকল্প নেই ।
ধন্যবাদ ।
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ।
সিনিয়ার ভাই হিসাবে, আপনেরে আরো আগে আশা করছিলাম ![]()
সাঈফ শেরিফ বলেছেন:
কৌশিক আর আস্তবাতির কথা আসা উচিৎ ছিল।
লেখক বলেছেন: অনেক উচিত কাজই আমরা অধমরা করিনা.. ![]()
নরাধম বলেছেন:
ভ্রাত, খুবই সম্মানিত বোধ করছি আমাকে মনে রেখেছ বলে। আহা, কি সুন্দর দিনই না ছিল। কত যুদ্ধ, সংগ্রাম, আড্ডার স্মৃতি ভেসে আসে এই সামুতে। আমার ইচছে হয় একদিন আমরা সেসময়ের ব্লগাররা যেন আড্ডা দিই!!
লেখক বলেছেন:
ইচ্ছা থাকলে একদিন নিশ্চয়ই উপায় হবে...
আমি বলবো না, তুমি আবারো এই আঙ্গিনাতে লেখার ফুল ফুটাতে থাকো..
আমি বলবো... আমরা তোমার অভাববোধ করি....
ভালো থাকো ।
লেখক বলেছেন:
ওরে রে ! আমগো চিকনা জেডারে দেইখা কি ভালাইনা লাগতেছে !
জেডার কথাও এই পোস্টে থাকার দরকার ছিলো, আমগো জেডায় মাইনাস দেয়ার কথা কইয়া
+ দিতো ! আহারে দিনগুলা.. !
লেখক বলেছেন: ধন্যবাদ, শ্রাবনসন্ধ্যা ।
আপনাকেও দেখা যেতো, এখন কম...
লেখক বলেছেন: ধন্যবাদ, সকাল
ভালো থাকুন ।
বন্ধনহীন বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: এমন না যে, বন্ধনহীনকে মিস করিনা । খুব মিস করি ।
বন্ধহীনকে আমি পছন্দ করি, যতোটা না লেখক হিসাবে, তারচে বেশী মন্তব্যকারী হিসাবে ।
এই ব্লগ খুঁজলে বন্ধহীনের অনেক সুন্দর চিন্তাশীল মন্তব্য পাওয়া যাবে ।
আপনাকে, এই পোস্টে দেখে সত্যিই ভাল্লাগছে ।
অশেষ ধন্যবাদ , বস ।
আলী আরাফাত শান্ত বলেছেন:
নতুন লেখার অপেক্ষায়.............
লেখক বলেছেন:
নতুন লেখা আসবে, কবে আসবে জানিনা
লেখক বলেছেন:
মেঘদূত---বিখ্যাত মেঘদূত মন্তব্যের ঘরে উঠে আসলে , কার না ভালো লাগে!
কৃতজ্ঞতা ।
লেখক বলেছেন:
ধন্যবাদ শিরোনাম ।
স্বদেশ হাসনাইন বলেছেন:
ভাল পোস্ট। এক নজরে অনেক ভাল ব্লগারের ব্লগ লিংক পেয়ে গেলাম।
যদি সামহোয়ারইনের কেউ লেখাটি পড়ে থাকেন , তবে অনুরোধ
মোটামুটি দীর্ঘ সময়ে এখানে অনেক লেখা জমেছে। মাঝে মাঝে বিস্মিত হই - এমন অনেক পরিশ্রমসাধ্য লেখা আছে যা বইতে পড়ার সুযোগ হয় না। সার্ভার ক্র্যাশ বা অন্য কারণে যাতে এমন তথ্যগুলো না হারায়।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: স্বদেশ হাসনাইন,
বিস্মিত হবার মতন অনেক লেখা ব্লগ পাতায় চাপা পড়ে গেছে, খুবই সত্যি কথা ।
এরকম 'স্মরণে' হয়তো সেসবের কিছু উঠে আসে ।
এমন তথ্যগুলো যেন কখনই না হারায়, মনে প্রাণে তাই চাই ।
দেরিতে হলেও পোস্ট পড়বার জন্য ধন্যবাদ ।
মোসতাকিম রাহী বলেছেন:
অভিনন্দন, বদ্দা!
চার বছর!!!!!
সহজ কথা নয়, কতো প্রিয় নাম, দূরের কতো নিকটজন হারিয়ে গেছে এই সময়টাতে তাদের সাথে আর কখনও কি মোলাকাত হবে, হয়তো হবে, হয়তো না।
সবাইকে মিস করি ভীষণ!
থাকুন, সাথে থাকুন, বছরে নাহয় একটাই পোস্ট দিন, তবুও!
রমজানের শুভেচ্ছা!
লেখক বলেছেন:
থ্যাঙ্কু বদ্দা !
রাহী ভাই, আপনার কথাও এই পোস্টে আসা উচিত ছিলো ।
আপনি এই ব্লগে লিখেছেন খুব কম, অথচ সেই লেখাগুলোই আমার খুব প্রিয় ।
আপনার লেখার অভাববোধ করি । একসময় নিয়মিত আপনার ব্লগ বাড়িতে খোঁজ লাগাতাম,
নতুন কোন পোস্ট দিলেন কিনা ।
আপনিও থাকুন, মাসে অন্তত একটি ভালো লেখা হলেও আমাদের উপহার দিন ।
অশেষ কৃতজ্ঞতা ।
আলী আরাফাত শান্ত বলেছেন:
buzzed!
লেখক বলেছেন:
![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আনন্দের সঙ্গে দেখলাম, আরিফ জেবতিক ভাই তাঁর পোস্টগুলো ফিরিয়ে এনেছেন । ওয়েলকাম ব্যাক আরিফ জেবতিক ভাই । তাঁর উল্লেখিত পোস্টটি লিঙ্কে সংযুক্ত হলো ।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
৪ বছর!! বাপ্রে!!! অভিনন্দন। ভালো কাটুক সময়।
আপনার অবজার্ভেশন গুলো ভালো পেলাম।
লেখক বলেছেন:
হা হা হা ! কেটে গেলোতো ৪টা বছর !
'এখন আমার গোধূলি লগন যায়..!'
ভালো থাকুন অর্হনিশি , বোহেমিয়ান... !
রোবোট বলেছেন:
প্লাস। অভিনন্দন।আমরা বন্ধু নিয়ে আমি খানিকটা হতাশ। গালিগালাজ কমায় দিলে আমার ব্লগ উঠে যাবে বলে আমার ধারণা। নাগরিক ব্লগ, চতুর্মাত্রিক সম্পর্কে কিছু বলেন জনাব।
অঃ টঃ - ইনকিলাব নামক রাজাকারের পত্রিকায় কেন কাজ করতেন? পেটের তাগিদ হৈলে অবশ্য কোন কথা নাই।
লেখক বলেছেন:
ইনকিলাবে কেন লেখতাম, সে জবাবটা বোধহয় আগে একবার আপনারে,( বা অন্য কাওরেও হতে পারে) দিছিলাম ।
কাজ করতাম না, পাঠকের জায়গা থেকে লেখতাম ! আবদুল মান্নান বিষয়ে তখন অতোটা জানতাম না । যখন জানলাম, লেখা ছাড়লাম, সেও প্রায় পাঁচ বছর হতে চললো ।
আরো যে কারণে, ইনকিলাবে লেখা হয়েছিলো তখন, সপ্তাহে তিন দিনের পত্রিকা সংগ্রহ করতে পারতাম এখানে, - রবি, সোম এবং শুক্র । শুক্রবারে ইনকিলাব উপহার আসতো, যেখানে পাঠকদের লেখার সুযোগ ছিলো ।
ধন্যবাদ ।
শেখ আমিনুল ইসলাম বলেছেন:
অনেক ভালো লাগল। এর প্রায় কিছুই জানতাম না। আমাদের মত নতুন ব্লগারদের এই পোস্ট অবশ্যই পড়া উচিত। কৃতজ্ঞতা ও শুভেচ্ছা শিপন ভাই।
লেখক বলেছেন: আমিন ভাই, এই পোস্টের বয়সও প্রায় ৪মাস হয়ে গেল ! পুরানো পোস্টটি খোঁজে পড়বার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ ।
ব্লগের আসলে আরো অনেক মজার কাহিনী আছে, সমস্যা হলো, এক পোস্টে সব তুলে আনা যায়না ।
শুভেচ্ছা ।
আমি তুমি আমরা বলেছেন:
লাস্ট কমেন্ট ২ ডিসেম্বর ২০১০, তার পরের কমেন্ট আজকে ৪ ডিসেম্বর ২০১১। পুরা ১ বছর পর। প্রিয়তে নিলাম। পুরানো ইতিহাস জানানোর জন্য ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























.gif)

