somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈধ উপায়ে যৌন ক্রিয়া উপভোগের বদলে ধর্ষণ যে কোনো বিবেচনায় জঘণ্য, কাপুরুষোচিত এবং ঘৃণ্য পদ্ধতি

৩০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্রনাথের হৈমন্তী থেকে সৈয়দ হকের বাবর আলী সবখানে যৌনতার গন্ধম নিয়ে কথা আছে। এটা যে আসলে কথার কথা না তা কিন্তু আমরা জানি। জীবন থেকে তুলে আনা অভিজ্ঞতা।
তবে বৈধ উপায়ে যৌন ক্রিয়া উপভোগের বদলে ধর্ষণ যে কোনো বিবেচনায় জঘণ্য, কাপুরুষোচিত এবং ঘৃণ্য পদ্ধতি। যেটি ভারতে বছরের পর বছর জুড়ে চলে আসছে। আমরা তার বিস্ফোরণ দেখলাম চলতি মাসে। একটি ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয়ে ভারত তথা উপমহাদেশ থেকে বিদায় নিতে যাচ্ছে ২০১২।

কিন্তু ধর্ষণ যেন ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। এটি কেন হচ্ছে। সহকর্মী মেহেদীর সাথে আলাপ হচ্ছিল। তিনি বলছিলেন, এটি হচ্ছে ভারতীয় সিনেমার কারণে। সে দেশের সিনেমা পর্ণো তারকাকে পর্যন্ত স্থান দিয়েছে। মল্লিকা শেরাওয়াত থেকে শুরু করে সানি লিওন, সবাই কিন্তু যৌনতার ফেরিঅলা।

মেহেদী বলছেন, বিদ্যাবালানের বুকের ঝাঁকি দেখার পর কোনো যুবকের ঠিক থাকতে পারার কথা নয়।

কিন্তু মেহেদীর যুক্তি আমি মানতে চাই না। সব কিছু দেখে শুনে যদি নিজেকে সামলে নেয়া না যায় তাহলে কি করে চলবে। এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না যে একটা নারীর ওপর পুরুষের মত দেখতে পশুরা ঝাঁপিয়ে পড়বে। তাকে রক্তাক্ত করবে-ধর্ষণ শেষ করে তাকে বাস থেকে ফেলে দেবে। এ অসভ্যতা, বর্বরতা ভারতে হচ্ছে যারা সভ্যতার বাণী ফেরি করছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের তকমা যাদের আছে।

আশ্চর্য হলেও সত্য যে এ দেশটিতে নারী সন্তান জন্ম দেয়াকে আইয়ামে জাহেলিয়াতের মতই মনে করা হয়্। তাই কোটি ভ্রুণ হত্যা করা দেশটিতে। তার সমীক্ষা প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে নারী ভ্রুণকে রক্ষা করার জন্য নানা রকমের চেষ্টা চলছে।

আমরা খুবই মর্মাহত, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে ধর্ষণেরে ঘটনা বরাবরই বাড়ছে। সর্বশেষ যে ২৩ বছর বয়সি তরুণি জীবন দিলেন আমরা তার সহমর্মি। সেখানে যারা এর প্রতিবাদ জানিয়েছেন আমরা তাকে স্বাগত জানাই। ধর্ষণ সেখানে যে মহামারি আকার ধারণ করেছে সেটি এবারের প্রতিবাদ থেকে বোঝা যায়। আশা করি সরকার ও বিশ্ব মোড়লারা বিষয়টিকে সচেতনভাবে বিশ্লেষন করবেন। এবং নারীর নিরাপত্তায় উদ্যোগী হবেন।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×