অপেক্ষা করো আমাকে বয়ে যেতে দাও,,,,,,
সব ঠিক হয়ে যাবে
তোমার স্বপ্ন সব পাখি হয়ে উড়বে ,
সময় তো বয়ে গেলো,,
অপেক্ষা করতে করতে
আমি ভুলে গেলাম সপ্ন দেখতে
আর ভাবনার আকাশ
নীল হতে হতে কালো হয়ে গেলো
স্বপ্নেরা ডানা কাটা পাখির মতো
ছটফট করতে লাগলো
আমি আতঁকে উঠতে লাগলাম
আমার স্বপ্নকে মৃ্ত্যু যন্ত্রনায় দেখে,,
আমি ধিরে ধিরে ঝরে পরতে দেখলাম
আমার স্বপ্নের প্রতিটি পালক
তার পর ও আমি অপেক্ষা করি
সময় বয়ে চলার
হয়তো একদিন সত্যি
আমার স্বপ্ন ডানা মেলে উড়বে
কোনো রঙিন পাখি হয়ে ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



