somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধুচন্দ্রিমাটা এখন আগুনে ঝলসানো রুটি হয়ে আছে- অপূর্ব

২৪ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃহস্পতি থেকে শনি। টানা তিনদিনের আত্মগোপন শেষে গেল রোববার ঢাকায় ফিরেছেন সদ্য বিবাহিত তারকা দম্পতি অপূর্ব-প্রভা। মাঝখানে তিনদিন নানা গুজব-গুঞ্জন আর উৎকণ্ঠার জন্ম দিয়ে অপূর্ব এখন আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করছেন বেশ ঠাণ্ডা মাথায়, ভেবেচিন্তে। অন্যদিকে অপূর্বকে সঙ্গে নিয়ে প্রভা ঢাকা ফিরলেও এখনও মুখ খোলেননি।

রোববার ঢাকায় ফিরে দু’জনে উঠেছেন উত্তরার এক অনাত্মীয়ের বাসায়। যতদূর জানা গেছে, দুই পরিবারের মধ্যে সমঝোতার সর্বোচ্চ কূটনৈতিক আলাপ শুরু হয়েছে রোববার থেকেই। এরই মধ্যে অপূর্ব তার নববধূকে নিয়ে নিজ বাসা থেকে ঘুরে এসেছেন। দোয়া নিয়ে এসেছেন মায়ের কাছ থেকে। কী বললেন মা? অপূর্বের কণ্ঠে সাদামাটা জবাব। লাইন টু লাইন নাটকের ডায়ালগের মতো বললেন, বাবা-মা বললেন, যা হওয়ার হয়েছে। সব চুলোয় যাক। সত্যি করে বলো তোমরা হ্যাপিতো? তোমরা যদি সুখে থাকো, সে সুখটা আমাদেরও। এদিকে নিজেদের এমন অনভিপ্রেত ঘটনার কথা স্বীকার করে অনুকম্পা প্রকাশেও দ্বিধা করেননি অপূর্ব। বললেন, এটাতো স্বাভাবিক- কারোর মা-বাবাই এমনটা আশা করেন না। সে জন্য উনাদের চলমান অভিমান একদম স্বাভাবিক। এই অভিমানের আঁচটুকু নিতে আমার একটুও কষ্ট হচ্ছে না। আসলে কি বলবো, আমরা জানতাম না বিষয়টি এমন হয়ে যাবে। আবার এমন হওয়ার পেছনে যে বড়সড় কোন কারণ রয়েছে সেটাও না। অপূর্ব দাবি করছেন, তাদের এই হঠাৎ বিয়ে একরকম দুর্ঘটনার মতো মনে হলেও, এর পেছনে রয়েছে টানা এক বছর তিন মাসের আত্মিক সম্পর্ক। এমন অভিমতের বিপরীতে অপূর্বর প্রতি জিজ্ঞাসা ছিল, আপনার সঙ্গে প্রভার এক বছর তিন মাসের সম্পর্ক। ভালো কথা। অন্যদিকে প্রভার সঙ্গে রাজীবেরও তো প্রায় আট বছরের বন্ধুত্ব-প্রেম। সর্বশেষ এনগেজমেন্ট। প্রেমিক হিসেবে পাল্লাটা কিন্তু রাজীবের দিকেই ভারি। তাই নয় কি? এবার একটু থামলেন ঠাণ্ডা মাথার অপূর্ব। বললেন, আমি মানছি আপনার কথা। আমি আসলে চাই না অতীত নিয়ে কোন মন্তব্যে যেতে। আবার না গিয়েও পারছি না। তাতে করে ধূম্রজালের সৃষ্টি হয়-হচ্ছে প্রতিনিয়ত। একটু জিরিয়ে অপূর্ব ফের জবাবে ফেরেন। বলেন- প্রভার বয়স কত? মাত্র ২৩। এ বয়সে ও কতটা টেকেল দিতে পারবে সেটাও একটু বিবেচনার বিষয় আছে। ও চায়নি এনগেজমেন্ট হোক। ও চেয়েছে ধুমধাম করে ঐ এনগেজমেন্টের অনেক আগেই আমাদের বিয়েটা হোক। কিন্তু আমি পারিনি। এর জন্য দায়টা আমার উপরেই বর্তায়। ঐ সময় কিছু করার ছিল না আমার। একটা ছেলের বিয়ে করতে হলে মিনিমাম কিছু প্রস্তুতি থাকা লাগে। আমার সেটা ছিল না। তাছাড়া, আমার প্রত্যাশা ছিল সবকিছু সুন্দরভাবে করবো। সবাইকে ডেকে, সবার সম্মতি নিয়ে, সবার উপস্থিতিতে বিয়েটা করবো। আমি তৈরি ছিলাম না বলেই প্রভা ঐ ঘটনার শিকার হয়। অপূর্ব আরও বলেন, আজ আমি এটাও বলে রাখি- প্রভার সঙ্গে আমার বিয়েটা না হলে হয়তো অন্য কারো সঙ্গে হতো। তবুও ঐ ছেলেকে বিয়ে করতো না প্রভা। এদিকে রোববার ঢাকায় ফিরে গতকাল থেকে অপূর্ব শুটিং শুরু করেছেন। গতকাল ছিলেন ‘গুলশান এভিনিউ’র সেটে। অন্যদিকে প্রভারও দু’একদিনের মধ্যে শুটিং শুরু করার কথা জানিয়েছেন অপূর্ব। পারিবারিকভাবে মেনে নিয়ে কবে নাগাদ বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হবে- এমন প্রশ্নে অপূর্ব বলেন, সব হবে। পাত্র হিসেবে আমিতো ভাই একেবারে ফেলে দেয়ার মতো ছেলে না। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খারাপ নয়। এখানে মেনে না নেয়ার কোন কারণ নেই। তবে একটু সময় লাগবে। বললামইতো, সবার মধ্যেই একটা অভিমান কাজ করছে এখন। আরেকটি কথা। অনেকেই বলছেন আমরা বিয়ের পর হানিমুনে কক্সবাজার গিয়েছি। না যাইনি। মধুচন্দ্রিমাটা এখন আগুনে ঝলসানো রুটি হয়ে আছে! আমাদের জন্য দোয়া করবেন।
মানবজমিন
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৫
১৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×