somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্ব -১৮ - ফটুক তোলা শিখতে চাইলে আামার শিষ্যত্ব গ্রহন করো ...

২৭ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পূর্বের কথার রেশ ধরিয়া

ফোকাল লেংথ ইমেজের আকার এর সরাসরি সম্পৃক্ত। ব্যবহারিব প্রয়োগ করিয়া দেখা গিয়াছে একই দূরত্বের কোন বস্তুর ছবি যদি বিভিন্ন ফোকাল লেংথ এর লেন্সের মাধ্যমে তোলা হইয়া থাকে, তাহা হইলে প্রতিবিম্বের আকারে লক্ষনীয় পরিবর্তন ঘটিয়া যায়। পর্যবেক্ষনের ফলাফলে প্রতীয়মান হয় যে বড় ফোকাল লেংথের প্রতিবিম্বের আকার বড় এবং ছোট ফোকাল লেংথের প্রতিবিম্বের আকার ছোট হইয়া থাকে।
নীচের চিত্রে দেখানো হইয়াছে কিভাবে একই দূরত্বের বস্তুর প্রতিবিম্বের আকার পরিবর্তন ঘটে বিভিন্ন ফোকাণ লেংথের লেন্সের মাধ্যমে।

সুতরাং বলা যায় - ফোকাল লেংথ বেশী হলে বড় প্রতিবিম্ব পাওয়া যাবে আর ছোট হলে ক্ষুদ্র প্রতিবিম্ব পাওয়া যাবে।

এখানে লক্ষনীয় বিষয় এই যে- বড় ফোকাল লেংথ বড় প্রতিবিম্ব তৈরী করার ফলে তাহার ফটোগ্রাফে বেশী জায়গা দখল করিয়াছে তদ্রুপ ছোট ফোকাল লেংথ ছোট প্রতিবিম্ব তৈরী করাতে ফটোগ্রাফে কম জায়গা দখল করিয়াছে । ফটোগ্রাফির ভাষায় ইহাকে বলে কভারেজ (COVER- AGE)।

আবার কোল লেন্সের ফেকাল লেংথ তার প্রতিবিম্বের আকার নির্ধারন করে। বড় ফোকাল লেংথ বড় প্রতিবিম্ব তৈরী এবংছোট ফোকাল লেংথ ছোট প্রতিবিম্ব তৈরী করে। এঙ্গেল অব ফিল্ড - আলোক রশ্মির সর্বোচ্চ কৌনিক মান যা লেন্সের মাধ্যমে ফোকাল প্লেনের উপর circle of good definition তৈরী করে । circle of good definition বলতে circle of illumination এর ব্যবহার যোগ্য বৃত্তকে বুঝায়। নীচের চিত্রে দেখানো হইলো। এঙ্গেল অব ফিল্ড এটা ডিগ্রীতে প্রকাশ করা হয়। নরমাল লেন্সে এর পরিমান সাধারণ ৪৫ডীগ্রী ৫৫ডীগ্রী। বড় ফোকাল লেংথ ছোট এঙ্গেল অব ফিল্ড এবং ছোট ফোকাল লেংথে বড় এঙ্গেল অব ফিল্ড পাওয়া যায়।


এঙ্গেল অব ভিউ -
কোন লেন্সের এঙ্গেল অব ভিউ বলতে আমরা কোন নিদৃষ্ট ফ্লিম সাইজের উপর সর্বোচ্চ কভারেজের কৌনিক মানকে বুঝবো। নীচের চিত্র দুইটিতে এঙ্গেল অব ভিউ দেখানো হইয়াছে। বড় ফোকাল লেংথ ছোট এঙ্গেল অব ভিউ এবং ছোট ফোকাল লেংথে বড় এঙ্গেল অব ভিউ পাওয়া যায়।




নীচের চিত্রে বিভিন্ন ফোকল লেংথে এঙ্গেল আব ভিউ দেখানো হইয়াছে।



অন্যান্য পর্ব

সেন্টার অব ইন্টারেষ্ট Center of Interest

আলো Light

সিমিট্রি Symmetry

রঙ Color

স্পেস Space

Texture বা বুনট

প‌্যাটার্ণ বা নকশা Pettern

আবয়ব বা Form

আকৃতি বা shape

গোল্ডেন রেশিও Golden Ratio

রেখাকৃতি বিষয় বা Line

রুল অব থার্ড Rule of Third

Balance

Angle of view

Get Closer

Fill the frame

ক্যামেরা কেমনে ধরা হয়
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×