somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোণঠাসা উন্মাদ এবং......

০৯ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোণঠাসা উন্মাদ
এবং উপহার হিসেবে ফুল ও বাঁশ




হে আমার চারপাশের মানুষেরা,
তোমরা আমার প্রতি তোমাদের true feelings ব্যক্ত করতে পারো।
ভয় পেয়োনা, পছন্দ না হলে কামড়ে দেব না।

আমি তো সবচে' সহজ পাগল, সাঁকো নাড়াই কেবল।
কেউ যদি বলতে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করাটা বেশ আকর্ষণীয়, তবে করতাম সেটাই।
সে টিকিট আরেক পাগলে কেটে রেখেছে সেই কবে!
তবুও......দেখবে আমার লাল বাতি-হলুদ বাতি-কিংবা-সবুজ বাতি?
এসো, দেখো...
আহা ভয় পেয়োনা! কামড়ে দেব না।

হে আমার বন্ধুগণ,
তোমরা আমাকে আগে কেন বলোনি?
"এই ব্যাঙাচি, তুইতো লেজ খসিয়ে এখন ধেড়ে ব্যাঙ! লাফটাফ দিতে থাক..."
আমিও লম্ফঝম্প করতাম।
এখন, আমি শীতল সরীসৃপ হয়ে যাচ্ছি দ্যাখো;
বুকে ভর দিয়ে এগোই।

হে আমার পরিচিতরা,
তোমরা যখন তরতরিয়ে উঠে গেলে অনেক উপরে;
সুস্বাদু আলোকরশ্মির দিকে;
লোভনীয় নীলের চমকে করেছিলে মাটির স্পর্শ ত্যাগ;
অন্তত একবার ডেকে দেখতে আমাকে নাহয়!!
সমস্ত সময়, আমি অন্ধকারের গর্ত বেয়ে একহাত উঠেছি এবং
তিনহাত পিছলে গেছি।

নাহ্‌! রাগ করিনি তবুও।

So my fellow children of Adam & Eve,
আমি তোমাদের প্রত্যেককে উপহার দিচ্ছি একটি করে গোলাপ ফুল এবং শাখাযুক্ত বাঁশ।
("গোলাপটা যাবে বেশ দ্রুত...
...............বাঁশটা যাবে বেশ ধীরে।")


আমি তো সবচে' সহজ পাগল,
কামড়ে দিতে কি আর পারি!!




Praxis
ডিসেম্বর, ২০০৭
(Writer's note: This particular piece of writing has been severely modified since its first draft.)
-------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------



বেনামী গন্ধ




সহস্র বছর ঘণীভূত প্রস্তরে,
প্রান্তর, পল্লব, সংক্ষিপ্ত সবুজ;
সলজ্জ তিনটি রং
অপেক্ষায় অনবদ্য প্রলয়ের।

প্রান্তে ঘূর্ণি, কেন্দ্রে অলস অক্রোধী স্রোত,
নিত্য বইছে কৃপণ আঁশে...
নির্বিবাদে
অসম্ভব উষ্ণতায়।

প্রলয়ের গন্ধে
কম্পমান পালক,
নির্ণীত অনুনাদে নাভিমূলে
অনল জাগায়;
কৌমার্য তূণে জড়ায় শোণিত প্রচ্ছদ;
কাদার গন্ধে আমন্ত্রণ জানায়...
সিক্ত আঁচড়।


Praxis
জানুয়ারি, ২০০৭
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৯:১২
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×