দম বন্ধ হয়ে আসে, আমরা নিঃশব্দ ক্ষোভে ফেটে চুরমার হয়ে যাচ্ছি,
তবুও নির্বিকার ওরা, অথচ সূর্যমুখী করাতে শাসিয়েছি তাদের;
আঙুলের দাগে গোনা যেতে পারে আয়ু, সময়, সংখ্যা কিংবা অস্পষ্ট হিসেব,
অবশ্য হিসেবগুলো মিলায়ে দ্যাখে নাই কেউ...
কারণ জিহবা আর তর্জনীর আনুগত্যে ওরা ভীষণ পটু।
ওদেরকে চেনো?
ধূসর ক্যামোফ্লাজের ইউনিফর্ম,
ধূ ধূ মরুভূমি আর
একটা পোড়া কালো মৃতদেহ।
আমরা,
উদ্ধতরা, এসব চিনি।
কেউ একবার বলেছিল আমাদের দেখার চোখ পালটে যাচ্ছে,
আবার বলেছিল কেউ, সংজ্ঞা পাল্টেছে সবকিছুর।
তবে,
বুদ্ধিমানেরা ছিল দ্বিতীয়টাতেই বিশ্বাসী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
-রিজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




