বেগুন চাটনী
১৫ ই নভেম্বর, ২০০৬ রাত ৩:০২
উপকরণঃ
মুল উপকরণঃ
বেগুন (লম্বা) ৬ টা (মাঝারী)
টমেটো সস দেড় টেবিল চামচ
চিনি ১ চা চামচ
মশলাঃ
পেয়াজ কুচি আধা কাপ
রসুন বাটা আধা চা চামচ
আদা বাটা আধা চা চামচ
জিরা বাটা আধা চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
মরিচ গুঁড়ো ১ চা চামচ
হলুদ গুঁড়ো সামান্য
অন্যান্য উপকরণঃ
কাচামরিচ ৪-৫ টা মাঝারি
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
তেল আধা কাপ
লবন পরিমানমত
পানি পরিমানমত
রেসিপি (প্রস্তত প্রণালী)ঃ
৬টা বেগুনকে ২ ইঞ্চি বোটা সহ চার ফালি করে এমন ভাবে কাটতে হবে যাতে গোটা বেগুন চার ফালি হয়ে বোটায় লেগে থাকে। কাটা বেগুন গুলো পানিতে কিছুক্ষন ভিজিয়ে রাখতে হবে। এবার ১ কাপ পানি দিয়ে বেগুন গুলো সিদ্ধ করে নিতে হবে। প্রথমে কড়াইতে তেল গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে নেড়ে সব মশলা দিয়ে/মিশিয়ে কষাতে হবে। উপকরণ গুলো সিদ্ধ হলে বেগুন ঢেলে দিয়ে তেলের উপর মাঝারী আঁচে এপিঠ-ওপিঠ হালকাভাবে ভাজতে হবে যেন বেগুন ভেঙ্গে না যায়। এবার টমেটো সস, চিনি, ধনে পাতা কুচি দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। খুব সাবধানে নাড়তে হবে যেন পুড়ে না যায়।
এবার তেল উপরে উঠলে নামিয়ে পরিবেশন করুন।
পরিবেশনঃ
পরিবেশন করার জন্য কোন পছন্দসই পাত্রে নিয়ে সামান্য ভাজা টালা জিরার গুঁড়ো ছিটিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
এই রান্নাটিতে খেয়াল রাখতে হবে, বেগুন যেন ভেঙ্গে না যায়, তাহলে দেখতে ভাল লাগবে না। আগেতো ভাই দর্শনদারী তারপরে গুণ বিচারী, তাই না। রেসিপি গুলোর ছবি দিতে পারলে ভাল হত, কিন্তু আপাততঃ তা কোন ভাবেই সম্ভব হচ্ছে না প্রযুক্তি সল্পতার জন্য। ছবি দিতে পারলে আমারই খুব ভাল লাগত। আপনারা কেউ রান্না করে ছবি তুলতে পারলে ভাই আমাকে পাঠিয়ে দিবেন এই ঠিকানায়ঃ ।
ভুলু, চট্টগ্রাম
১৫/১১/০৬
Email:
প্রকাশ করা হয়েছে: সবজি'র রেসিপি বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ২:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
টেলিভিশনে রান্নার অনুষ্ঠানগুলোতে যেকোন রান্নার পুষ্টিগুণ বলে দেয়। আপনার লেখায় তেমন কিছু দেখতে পারছিনা।
তো ভবিষ্যতে রেসিপির সাথে পুষ্টিগুণের ব্যপারটি উল্লেখ করতে ভুলবেননা please
আরও একটি ব্যাপার রেসিপির সাথে রান্নার জন্য কতক্ষন সময় দরকার হবে সেটাও উল্লেখ করবেন আশা করি।
অতিথি বলেছেন:
আমার কাছে পুষ্টিগুনের দরকার নাই। বেগুন তো আমরা সবাই চিনি। আসল কথা হচ্ছে, সুস্বাদু কি না ।
ভূলু বলেছেন:
তীরন্দাজ আপনি গোল বেগুন দিয়েই চেষ্টা করুন, হবে। ভাল হয় লম্বা বেগুন হলে। ভাই পুষ্টিগুন বলা গেলে খুবই ভাল হত, কিন্তু আমার পক্ষেতো তা সম্ভব না, ব্লগে কেউ যদি এই ব্যাপারে এগিয়ে আসেন তাহলে তো হয়েই যায়। তবে প্রিতিটি রেসিপি'র ছবি দেয়া গেলে ভাল হত, কিন্তু তাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কেউ একটি রান্না করেতে গিয়ে যদি ছবি তুলতে পারেন তাহলে আমার ইমেইলে পাঠিয়ে দিতে পারেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















সেগুলো দিয়েই চেষ্টা করবো।