আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য (www.vulusrecipe.com)

মাংসের ভুনা পাইন্না কচু

২০ শে নভেম্বর, ২০০৬ দুপুর ২:২৯

শেয়ারঃ
0 0 0

আপনারা হয়ত মাংস ভূনা কিংবা পাইন্না কচু'র যেকোন রেসিপি'র কথা শুনে থাকবেন। এই রেসিপিটি একটু ভিন্ন রকম, একেবারেই আমার নিজের, নোয়াখালী অঞ্চলের খানিকটা ঐতিহ্যতো রয়েছেই। আশা করি আপনাদের ভাল লাগবে।

প্রয়োজনীয় উপকরণঃ

মুল উপকরণঃ

পাইন্না কচু ৫/৬ ইঞ্চি
গরুর মাংস ১ কেজি

মশলাঃ

রসুন বাটা ২ টেবিল চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
জিরা বাটা ২ চা চামচ
ধনে গুড়ো ১ টেবিল চামচ
গরম মশলা ২ চা চামচ
গোল মরিচ গুড়ো আধা চা চামচ
মরিচ গুড়ো ১ টেবিল চামচ
হলুদ গুড়ো ১ চা চামচ
পেয়াজ কুচি এক কাপ
চিনি আধা চা চামচ
ভাজা টালা জিরা আধা চা চামচ

অন্যান্য উপকরণঃ

সয়াবিন তেল দেড় কাপ
লবন পরিমানমত
পানি পরিমানমত

রেসিপি (প্রস্তত প্রণালী)ঃ
প্রথমে কচুর দুই পাশের অংশ (খোসা) বাদ দিয়ে মাঝখানের অংশ থেকে কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিন। গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পাতিলে তেল গরম হলে পেয়্বাঁজ দিন, মিনিট খানেক নাড়ুন। এবার সব মশলা দিয়ে ২-৩ মিনিট ভাজতে হবে, তারপর মাংস দিয়ে কষাতে হবে। কিছুণ মাংস কষানো হলে পানি দিন, পাতিলে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে সিদ্ধ করুন। মাংস আধা সিদ্ধ হলে কচু দিন। আবার পাতিল ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। এবার মাংস সিদ্ধ হয়ে ঝোল কমে ঘন (মাখা-মাখা) হয়ে এলে চিনি দিয়ে আরো কিছুন চুলায় রেখে নামাতে হবে।

পরিবেশন প্রক্রিয়াঃ
পরিবেশন পাত্রে নিয়ে ভাজা টালা জিরা গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করুন।


ভুলু, চট্টগ্রাম
২১/১১/০৬

 

প্রকাশ করা হয়েছে: মাংসের রেসিপি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে নভেম্বর, ২০০৬ রাত ৮:৪২
আলী বলেছেন: কুল।
মিয়া ভাই কচুর জায়গায় ফুলকপি/বান্ধাকপি দিলে হইবো?
৩. ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:২৯
কঁাকন বলেছেন: পাইন্না কচু কি জিনিষ?
৫. ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩৮
কঁাকন বলেছেন: আইডল ভাই সব পুরোনো পোষ্টে ঠেলা মারতেসেন কেন ?
৬. ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪০
বিডি আইডল বলেছেন: :)

কি আর করুম ....পড়বার কিছু পাইনা তাই
৮. ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪৭
আট আনা বলেছেন: কঁাকন বলেছেন: আইডল ভাই সব পুরোনো পোষ্টে ঠেলা মারতেসেন কেন ?
৯. ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪৮
বিডি আইডল বলেছেন: বিডি আইডল বলেছেন: :)

কি আর করুম ....পড়বার কিছু পাইনা তাই

 

মোট সময় লেগেছে ০.৯৮৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ