আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য...

জলপাইয়ের মিষ্টি আচার

০৭ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১:০৪

                       


উপকরণঃ
জলপাই ১ কেজি (একই আকারের)
শুকনা মরিচ ১২ টা মাঝারী সাইজের
মৌরি ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদের গুঁড়া ১ টেবিল চামচ
জিরা গুঁড়া ১ চা চামচের একটু কম
মিষ্টি জিরা ২ চা চামচ
সরিষার গুঁড়া/বাটা ১ টেবিল চামচ
লবন ১ চা চামচ
চিনি ৩ কাপ
সরিষার তেল ৩ কাপ
পাঁচফোড়ন আধা চা চামচ
ভিনেগার

প্রণালীঃ
একই আকারের বেছে নেয়া জলপাই গুলো ভাল করে ধুয়ে এবার ১ লিটার পরিমান পানিতে সিদ্ধ দিতে হবে। ৮ মিনিট পরে নামিয়ে পানি ঝরিয়ে নিন। কোন কিছুতে সিদ্ধ করা জলপাই গুলো ছড়িয়ে দিন, এতে জলপাইয়ের গায়ে লেগে থাকা পানি শুকিয়ে যাবে। এরপর বটি দিয়ে ফালি করে কাটুন সেদ্ধ করা জলপাই গুলো। পাতিলে তেল গরম করে এতে রসুন, সরিষা দিয়ে ৫ মিনিট কষাতে হবে। এবার কাটা জলপাই দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন। ১০ মিনিট পরে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে নাড়ুন। জিরা, পাঁচফোড়ন ও ভিনেগারসহ চিনি দিয়ে অল্প আঁচে নাড়ুন। তেল খানিকটা উপরে উঠলে নামিয়ে নিন এবং একটি গামলায় (মেলামাইনের হলে ভাল হয়) ছড়িয়ে দিন।

এবার কড়া রোদে ৩ থেকে ৪ ঘন্টা শুকাতে দিন, রোদে পানি টেনে নিয়ে আচার চটচটে হলে বৈয়ামে ভরে রাখুন। মাঝে মাঝে আচারের বৈয়াম রোদে দিতে পারেন আচার ভাল থাকবে।


----
ভুলু
০৭/১২/০৬

 

প্রকাশ করা হয়েছে: আচার  বিভাগে ।

 

  • ৮ টি মন্তব্য
  • ২৪২বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:০৬
comment by: অতিথি বলেছেন: কবে যে দেশে গিয়া টাটকা, কাঁচা জলপাই লবন দিয়া খামু!
২. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪০
comment by: অতিথি বলেছেন: সামনে আমার পরীক্ষা; তাই এখন এসব ভাল লাগলেও সময় দিয়ে পড়তে পারছি না; পরীক্ষা টা শেষ হোক; তারপর আপনার রেসিপি নিয়ে বসবো গবেষণায়। সেই পুরোনা একই ডাল, মুরগীর মাংস অথবা খাসি, সেই সবজি খেতে খেতে আর ভাল লাগে না! ক্লান্ত হয়ে গেছি, ধন্যবাদ সময় দিয়ে রেসিপি লিখার জন্য . . .
৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১৫
comment by: অতিথি বলেছেন: সবচাইতে ভালো হইতো আপনি যদি আমার কাছে এক বোতল আচার পাঠায় দিতেন
৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৩৮
comment by: ভূলু বলেছেন: ছেলেরাও দেখি টক পছন্দ করে...!!

পরীক্ষাটা শেষ করেন অনির্বাণ, অনেক রেসিপি আসছে আপনাদের জন্য।

ঝড়ো হাওয়া ঠিকানাটা দিন, দেশে হলে চেষ্টা করে দেখতে পারি।
৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৪৮
comment by: অতিথি বলেছেন: ছেলেরা টক পছন্দ করে কী করে না - তা না জানলেও মেয়েরা টক পছন্দ করে। দেশে থাকাকালীন আমার বন্ধু(নাম বলছি না, এখন ও লন্ডনে) কে আবিষ্কার করি ইডেন কলেজের সামনে থেকে আচার কিনছে; আমি গাড়ীতে তখন; প্রশ্ন করি, কী রে, এত্যো আচার কিনছিস কেন? চোখ টিপে বলে, ওর সাথে দেখা করতে যাচ্ছি . . .
৬. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৫:১২
comment by: অতিথি বলেছেন: ভুলু আফা.জলপাইগুলি একই আকারের না হলে কি আচাড়ের টেস্টে কোন সমস্যা হবে?গাছ বেটা পাজির পা ঝাড়া, একই আকারের জলপই দিতে চায় না.
৭. ২০ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১১:২৩
comment by: ভূলু বলেছেন: অনির্বাণ ধন্যবাদ আপনাকে সুন্দর গল্পটি শেয়ার করার জন্য...

ভাই জয় চৌধুরী, একই আকারের না হলে আচারের স্বাদে কোন সমস্যা হবে না, কিন্তু একই আকারের হলে আচার করতে এবং দেখতে ভাল লাগবে।
৮. ২০ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১১:২৩
comment by: ভূলু বলেছেন: অনির্বাণ ধন্যবাদ আপনাকে সুন্দর গল্পটি শেয়ার করার জন্য...

ভাই জয় চৌধুরী, একই আকারের না হলে আচারের স্বাদে কোন সমস্যা হবে না, কিন্তু একই আকারের হলে আচার করতে এবং দেখতে ভাল লাগবে।

 



 


ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৫৭৮৬