আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য...

শুকনো আলু-ক্যাপসিকাম

২১ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৬:০৩

শেয়ার করুন:                   Facebook


এই রেসিপিটি "শুকনো আলু (ভাজি)" রেসিপিটির মতোই, শুধু ক্যাপসিকামটাই বাড়তি, তাই প্রণালীতে খানিকটা এদিক-ওদিক হয়েছে। আমাদের দেশেও এখন ক্যাপসিকাম প্রায় অনেক বাজারেই পাওয়া যায় কিন্তু দামটা কম নয়। বিদেশে হয়ত খুবই সাধারণ একটি সবজি এই ক্যাপসিকাম।

উপকরণঃ

ক্যাপসিকাম - ১ টা বড়
আলু - ২ টা (মাঝারী)
কাচা মরিচ - ২ টা (ফালি করে কাটা)
আদা - ১ ইঞ্চি কিউব পরিমাণ কুচানো (প্রায় ১ চা চামচ)
রসুন কুচি - ১/২ চা চামচ
পেয়াজ কুচি - ১ টেবিল চামচ
জিরা দানা - ১/২ চা চামচ
ধনে গুড়া - ১/২ চা চামচ
মরিচ গুড়া - ১/৪ চা চামচ
লাল মরিচ -২ টা (মাঝখানে টুকরা করা)
হলুদ গুড়া - ১/৪ চা চামচ (পছন্দমতো, বেশী হ্লুদ হলে দেখতে ভাল লাগবে না)
তেল - ১/২ কাপ (বা পরিমানমতো)
ধনেপাতা কুচি - ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
পানি পরিমাণমতো (খুব সামান্য)


প্রণালীঃ

- আলু কেটে নিন- লম্বায় ১ ইঞ্চি, চওড়ায় ১/৪ ইঞ্চি করে (শুকনো আলু- এই রেসিপি'র ছবিতে যেমন)। হালকা সিদ্ধ করুন লবণ দেয়া গরম পানিতে।

- ক্যাপসিকামও লম্বা, সরু টুকরা করুন- অনেকটা আলুর মতো করে।

- পাত্রে তেল গরম করে এক এক করে প্রথমে জিরার দানা, তারপর- পেয়াজ কুচি, লাল মরিচ, আদা, রসুন দিন।

- ক্যাপসিকাম দিয়ে দিন, সেই সাথে হলুদ, মরিচ ও ধনে গুড়া দিন। ভাল করে নাড়ুন। ১/২ মিনিট রান্নার পরে সিদ্ধ কাটা আলু দিয়ে দিন। নেড়ে দিন। ঢাকনা দিয়ে ৭-৮ মিনিট রান্না করুন অল্প আঁচে।

- রান্না হয়ে গেলে এবার ধনেপাতা কুচি দিন। নেড়ে আলুর সাথে ভাল করে মেশান, সামান্য পানি ছিটিয়ে দিন যাতে আলুর টুকরা গুলো একটু ভেজা মনে হয়।

- লবণ দিয়ে আরো ৫-৬ মিনিট অল্প আঁচে রান্না করুন।

- আলুতো আগেই সিদ্ধ করা ছিল, তাই খুব কম সময়ে রান্না হবে, এজন্যেই আঁচ কমিয়ে রাখা। আর এতেই ক্যাপসিকাম রান্না হয়ে যাবে, খেয়াল রাখবেন যাতে আলু ভেঙ্গে না যায় আর হাড়ির তলায় লেগে না যায়। আলু হয়ে এলে নামিয়ে গরম গরম রুটি বা চাপাতির সাথে পরিবেশন করুন। ভাতের সাথেও খারাপ লাগবে না।


---
ভুলু, চট্টগ্রাম
২১/০১/২০০৭

 

প্রকাশ করা হয়েছে: ঝটপট কিছুসবজি'র রেসিপি  বিভাগে ।

 

  • ৬ টি মন্তব্য
  • ২১২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩৯
comment by: অতিথি বলেছেন: অনেক দিন ধরেই আপনার ব্লগটা খুজঁছিলাম, আজ পাইছি। পরীক্ষা শেষ, এখন রান্না-বান্না শিখতে হবে। ক্যাপসিকাম আমার এখানে কেজি 2.99 ডলার, আমি আগামীকালই আপনার এই রিসিপিটা . . .
২. ২১ শে জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯
comment by: ভূলু বলেছেন: অনেক ধন্যবাদ অনির্বাণ, নেমে পড়েন রান্না-বান্নায়। আমরা সবাই আরো কিছু নতুন রেসিপি'র অপেক্ষায় রইলাম। শুকনো "আলু-ক্যাপসিকাম" এর সাথে "শুকনো আলু" রেসিপিটিও দেখতে পারেন। কেমন লাগলো জানাবেন অবশ্যই।
৩. ২১ শে জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:০৯
comment by: ইমটি বলেছেন: ট্রাই করে দেখবো কখনও সময় পেলে।
৪. ২২ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৫:১৪
comment by: ভূলু বলেছেন: ধন্যবাদ ইমটি, জানাবেন কেমন লাগলো।
৫. ২২ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৫:২৮
comment by: অতিথি বলেছেন: ক্যাপসিকামের চাটনী টা মজার....টমেটোর চাটনীর মতোই রেসিপি।
৬. ২২ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৫:৫২
comment by: ভূলু বলেছেন: ুস্বরহীন, টমেটোর চাটনী আসলেই মজার, দু-এক দিনের মধ্যেই রেসিপি পাবেন, ছবি তোলা হয়ে গেছে। ক্যাপসিকামের চাটনী'র কথা ভাবিনি, আপনি কি রেসিপিটা দিবেন প্লিজ।

 



 


ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৯৪১৯