আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য...

ইমটি'র জন্যে পুডিং

২৫ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৪৫

শেয়ার করুন:                   Facebook

আমার সর্বশেষ পোস্টটাতে !@@!435730 পুডিং জমাট না বাধার কারণ জানতে চেয়েছে। তাই নিয়ে আজকের এই প্রচেষ্টা-

পুডিং নিয়ে ইমটিকে কি পরামর্শ দেই, এই নিয়ে ভাবতে ভাবতে বিষ্যুদবার রাতে ব্লগে এসেতো আমার মেঘ না চাইতে জল পেয়ে গেছি অবস্থা। !@@!435765 !@@!435766........., কাড়াকাড়ি অবস্থা। তা মেমন, ফাঁস করলেনই যখন রেসিপিটাও ফাঁস করে দিতেন, আমরাও মজা করতাম।

"শেহজাদীর পুডিং" এর জন্য মেমন এবং শেহজাদী দুজনকেই ধন্যবাদ।

পূডিং জমাট না বাঁধার কারণ গুলো হতে পারে এই রকমঃ

১। রেসিপিতে ডিমের পরিমান অন্য উপাদান গুলোর তুলনায় হয়ত কম হয়েছে
২। মিশ্রণটি আলাদা ভাবে এবং একসঙ্গে ভাল করে ফেটানো হয়নি হয়ত
৩। পুডিং রান্নার সময় মিশ্রণটির ভেতর কোনভাবে হয়ত বাহির থেকে পানি ডুকে যাচ্ছে

এই কারণ গুলোর জন্যে পুডিং জমাট না বেঁধে পানি পানি হয়ে যেতে পারে।

পুডিং-এর রেসিপিটি এই রকমঃ

পুডিং হবে প্রেসার কুকারে, আর যা যা লাগবেঃ

দুধ - ১/২ লিটার
ডিম - ৫ টা
চিনি - ১/২ কাপ বা পরিমানমতো
ঘি (গরুর) - ১ চা চামচ


কিভাবে করবেনঃ

- ১/২ লিটার দুধ নেড়ে নেড়ে জ্বাল দিতে থাকুন, খেয়াল রাখবেন দুধে যাতে স্বর বসে না যায়। তাই ঘন ঘন নাড়তে হবে। দুধ কমে যখন প্রায় অর্ধেক হয়ে যাবে নামিয়ে ঠান্ডা করুন।

- অন্য পাত্রে ৫ টা ডিম ভাল করে ফেটে নিন, এইবার এর সাথে চিনি মেশান। সবটা চিনি গলে যাবে না, তবুও যতটা সম্ভব ভাল করে মেশান। মিশ্রণটি জ্বাল দেয়া ঠান্ডা দুধে দিন, ১ চা চামচ ঘি দিন। ভাল করে ফেটে নিন, ...ভাল করে।

- এইবার পছন্দসই একটি পাত্র (প্রেসার কুকার উপযোগী) চুলায় চাপিয়ে তাতে সামান্য চিনি দিয়ে একটু লালচে (পুড়ে) করে নিন, পুডিং যখন উপুড় করে পরিবেশন করবেন তখন দেখতে ভাল দেখাবে।

- প্রেসার কুকারে পানি দিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর পুডিং এর মিশ্রণ সহ ঢাকনা দিয়ে পাত্রটি দিন। ৩/৪ সিটি পর্যন্ত রান্না হতে দিন। এই সময়ে পাত্রের ঢাকনা তুলে দেখতে পারেন পুডিং জমেছে কিনা। মিনিট বিশেক এর মত লাগবে পুডিং হতে।

আর প্রেসার কুকার না হলেঃ
- একটা পাত্রে পানি গরম করে, পাত্রটির উপর পুডিং এর মিশ্রণ সহ পাত্রটি দিন ঢাকনা সহ, চুলার আগুন কমিয়ে দিন। নীচে পানি গরম হবে আর এই বাস্পের প্রেসারে উপরে পাত্রে আস্তে আস্তে পুডিং জমাট বাধতে থাকবে, ঢাকনা তুলে দেখবেন হয়েছে কিনা। নামানোর আগে কি করে বুঝবেন পুডিং হয়ে গেছে? একটা কাঠি পুডিং এর মধ্যে চুবিয়ে তুলে নিন, যদি কাঠিতে পুডিং এর অংশ লেগে থাকে বুঝবেন পুডিং হয়নি, যদি দেখেন চুবিয়ে তোলার পর কাঠির গায়ে কিছুই লেগে নেই, তাহলে বুঝবেন পুডিং হয়ে গেছে।

এই হল ইমটি'র জন্য পুডিং, কেমন হল জানাবেন কিন্তু।

ছবিঃ !@@!436123 ব্লগ থেকে।

 

প্রকাশ করা হয়েছে: মিষ্টি  বিভাগে ।

 

  • ৩ টি মন্তব্য
  • ২২৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৫:১৪
comment by: অতিথি বলেছেন: WoWWWWWWWWWWWWW আমি পুডিং খাবো ..... ওয়া ওয়া...... :( :(
২. ২৭ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৫:৫০
comment by: ভূলু বলেছেন: খুবই সোজা, বানিয়ে ফেলুন না...
৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৪৯
comment by: অতিথি বলেছেন: আমি কালই চেষ্টা করব আমার আম্মা এবং ছোট বোনদের সারপাইজ দিতে...

 



 


ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৯৪২৫