আমার প্রিয় পোস্ট

আমার রেসিপি'র সংগ্রহ, আপনাদের জন্য...

পটল এর পাতুরি

০৫ ই মার্চ, ২০০৭ রাত ১১:১৭

শেয়ার করুন:                   Facebook

রেসিপিটি পাঠিয়েছেন জাপান থেকে সুমনা ভাবী (Naznin Sumona, JAIST, Ishikawa, Japan)।
আর সংগ্রহ করেছেন আমার ছেলের বন্ধু মোশাররফ হোসেন, জাপানে পিএইচডি স্টুডেন্ট। আমার খুবই ভাল লেগেছে রান্নাটা, আপনাদেরও ভাল লাগবে। আপনাদের জন্য আরো কিছু সবজির রেসিপি নিয়ে আসব।

উপাদানঃ

পটল (আস্ত) - ৮/১০ টি
পেঁয়াজ - ১ কাপ
রসুন বাটা - ১ টেবিল চামচ
জিরা বাটা - ১/২ টেবিল চামচ
ভাজা (টালা) জিরার গুঁড়া - ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া - ১/৪ টেবিল চামচ
মরিচ গুঁড়া - ১/৪ টেবিল চামচ
কাঁচা মরিচ - ৪/৫ টি
সরিষা বাটা - ১ টেবিল চামচ
তেল - ১ কাপ
লবন - পরিমাণমত

প্রণালী:

আস্ত পটল এর চামড়া ছেঁচে নিন, দুইপাশ কেটে নিন যাতে ভিতরে ভালভাবে মশলা ঢুকতে পারে। পটলগুলো ধুয়ে অল্প লবন এবং হলুদ মেখে হালকা গরম তেলে অল্প আঁচে ভেজে নিন যাতে পটলগুলো সেদ্ধ হয়। পটলের উপরিভাগটা একটু পোড়াপোড়া হলে ভালো হয়। ভাজা হওয়ার পর পটলগুলো তুলে ফেলুন। এবার বাকী তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ বাদামী রঙ ধারণ করলে তাতে অল্প পরিমাণ পানি দিন। এরপর রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবন দিয়ে কষাতে থাকুন। পানি শুকিয়ে এলে তাতে পটলগুলো দিন, কষাতে থাকুন। কষানো শেষে ১ কাপ পানি দিন। পানি ফুটতে শুরু করলে সরিষা বাটা এবং কাঁচা মরিচ দিন। পানি শুকিয়ে এলে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিন। উপরে তেল ভেসে উঠার পর নামিয়ে ফেলুন, দেরি করবেন না, তা না হলে তেতো হয়ে যেতে পারে। পুরো রান্নাটা অল্প আঁচে করুন।

আরো দেখুনঃ !@!16090

 

প্রকাশ করা হয়েছে: সবজি'র রেসিপি  বিভাগে ।

 

  • ৩ টি মন্তব্য
  • ১৯৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৬ ই মার্চ, ২০০৭ ভোর ৬:১৭
comment by: অতিথি বলেছেন: পটল খুঁজতে হবে বাঙালী দোকানে। আশা করছি, ভাল লাগবে খেতে।

আপনার রেসিপির জন্য ধন্যবাদ।
২. ০৬ ই মার্চ, ২০০৭ ভোর ৬:৪৭
comment by: ভূলু বলেছেন: আপনি কি ভাই অষ্ট্রেলিয়া আছেন? কেন ওখানকার দোকানে পটল নাই, জাপানেতো আছে। এই রেসিপিটিতো জাপান থেকে সুমনা ভাবী পাঠালেন।

আপনাকেও ধন্যবাদ, রান্নার পর কেমন লাগলো জানাবেন।
৩. ০৬ ই মার্চ, ২০০৭ সকাল ৮:৩২
comment by: অতিথি বলেছেন: ব্লগস্পটের সাইটটাকে বুকমার্ক করে রাখলাম

 



 


ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৯৪২৪