শীতের সবজিতে থাই স্যুপ
০৭ ই মার্চ, ২০০৭ রাত ১২:২৬
এই রেসিপিটি আমার বড় মেয়ের। গত ২ মার্চে ঢাকার গুলশানে Emmanuelle's Banquet Hall-এ Maggi Soup Contest 2007-এ নির্বাচিত এটি। নির্বাচিত প্রতিযোগিদের নিয়ে ওইদিন বিকেলে ফাইনাল প্রতিযোগিতা হয়ে গেল, পরীক্ষার জন্য মেয়েটি যেতে পারেনি চট্টগ্রাম থেকে। একটু মন খারাপ করেছিল এই জন্যে। আজ আপনাদের জন্য রেসিপিটি দিয়ে দিলাম, Maggi থাই স্যুপ দিয়ে একটু ঝটপট ধরনের রান্না এটি।
উপকরণঃ
Maggi থাই স্যুপ - ১ প্যাকেট
গাজর কুচি - ১/৩ কাপ
ফুলকপি কুচি - ১/২ কাপ
সীম কুচি - ১/২ কাপ
বাধাকপি কুচি - ১/২ কাপ
পেঁয়াজ কুচি - ১ টেবিল চামচ
টমেটো কুচি - ১/৩ কাপ
কাচা মরিচ কুচি - ৪ টি
সাদা গোলমরিচ গুড়া - ১/৩ চা চামচ
কচি পেঁয়াজ পাতা কুচি - ১/২ চা চামচ
রসুন কুচি - ১/২ চা চামচ
আদা কুচি - ১/২ চা চামচ
তেল - ২ টেবিল চামচ
লবন - স্বাদমতো
কর্ণফ্লাওয়ার - ১/২ চা চামচ
প্রণালীঃ
২ কাপ (৩৫০ মি.লি.) স্বাভাবিক তাপমাত্রার পানিতে Maggi স্যুপ পাঊডার গুলে নিন। এবার একটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন একটু ভেজে নিয়ে সব সবজি দিয়ে ৩ মিনিট ভাজুন। এখন ১/২ কাপ পানি দিন। সবজি সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে গুলানো স্যুপ ঢেলে দিন। এবার স্যুপের মিশ্রণটি ফুটে উঠলে ৪-৫ মিনিট অল্প আঁচে রান্না করুন। পানিতে গুলানো কর্ণফ্লাওয়ার ঢেলে আরো ১ মিনিট নেড়ে নিন। এবার একটা ডিমের কুসুম ফেটিয়ে স্যুপে আস্তে আস্তে নাড়তে নাড়তে ঢেলে দিন। গোলমরিচ গুঁড়া দিন। এবার কুচি করা পেঁয়াজ পাতা ও কাঁচা মরিচ কুচি দিয়ে ১ মিনিট রেখে নামিয়ে ফেলুন।
ধোঁয়া ওঠা গরম গরম থাই স্যুপ সাজিয়ে পুঁদিনা পাতা সহ পরিবেশন করুন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): থাই স্যুপ ;
প্রকাশ করা হয়েছে: ঝটপট কিছু, স্যুপ বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হযবরল বলেছেন:
ছবি দেখে ক্ষিদে আরো বেড়ে গেল। আজকেই ট্রাই মারব । সাদা গোলমরিচ কি ?
ভূলু বলেছেন:
ধন্যবাদ দূরন্ত।হযবরল, আপনাকেও ধন্যবাদ। সাদা গোলমরিচ গুড়ো সুপার মার্কেট গুলোতে পাবেন আশা করি।
জয়িতা বলেছেন:
প্রিয়তে রাখলাম।প্রিয় খাবার।
লেখক বলেছেন: ধন্যবাদ জয়িতা। নামটা সুন্দর।
ভূলু বলেছেন:
আপা বলতে পারেন নিঃসন্দেহে।
জুহো. বলেছেন:
আপনার ডেডিকেশন অবাক করার মত। পুরো তিন বছর প্রায় রান্না নিয়ে সাজিয়েছেন আপনাকে আমার এই পোস্টে স্থান দিলাম সম্মানের সাথে।
ব্লগ জীবনঃ ১ বছর পারঃ তথ্যের মহাসমুদ্রে বিচরন-(সাথে কিছু প্রস্তাব)
বেছে বেছে অন্ততঃ এই পোস্টটি আমার প্রিয় তালিকায় নিলাম। যদিও বাকীগুলোতেও মাঝে মাঝে ঢু মারতে হবে।
আরেকটা মজার ব্যাপার ২২শে ডিসেম্বর ২০০৮ এর উত্তর ২৮শে ডিসেম্বর ২০০৯ এ দিচ্ছেন হঠাৎ করে ?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















কিন্তু আপনার রান্না তো খাই নি , প্রসংসা করবো কি ভাবে ।
আপনার মেয়েকে মন খারাপ করতে না করবেন । আমার মতো ভোজন রসিক রা শুধু ছবি টা দেখেই বুঝবে ওর রান্নার ক্যারিশ্মা কেমন !
ছবি টা দেখলেই বোঝা যায় ওটা সফেস্টিকেটেড খাবার ।
আমার ভাল লাগা খাবারের ছবির কালেকশানে ছবিটা রেখে দিয়েছি ।